আমেরিকা , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ , ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকৌশল ও প্রযুক্তির সেতুবন্ধনে ডেট্রয়েটে আবিয়ার সম্মেলন ডেট্রয়েটে সাতসকালে রক্তাক্ত  গোলাগুলি, নিহত ৩, আহত ৪ জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী মহান মানুষের জীবনাবসান, প্রয়াত মিশিগানের রিচার্ড ম্যানুগিয়ান বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই ‘লেক আমেরিকা’ নিয়ে এআই ছবি, চাকরি হারালেন মিশিগানের সিইও নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী, দেশের পথে সাউথ হ্যাভেনে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন মেডিকেড জালিয়াতির অভিযোগে ডিয়ারবর্নের নারী অভিযুক্ত শান্তি, মানবতা ও ন্যায়বিচারের বিশ্ব চান প্রধানমন্ত্রী জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান মিশিগানের বিদ্যুতের চাহিদা মেটাতে ডিটিইর ২০ বছরের পরিকল্পনা ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি

এশিয়ার সেরা আইনজীবীর তালিকায় ব্যারিস্টার বাবা-মেয়ে

  • আপলোড সময় : ০২-১০-২০২৩ ১০:৩১:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-১০-২০২৩ ১০:৩১:১৭ পূর্বাহ্ন
এশিয়ার সেরা আইনজীবীর তালিকায় ব্যারিস্টার বাবা-মেয়ে
ঢাকা, ২ অক্টোবর (ঢাকা পোস্ট) : এশিয়া অঞ্চলের দেশগুলোর মধ্যে সেরা আইনজীবীর তালিকায় স্থান পেয়েছেন দেশের প্রখ্যাত দেওয়ানি এবং কোম্পানি আইন বিশেষজ্ঞ ব্যারিস্টার আখতার ইমাম ও তার মেয়ে বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার রাশনা ইমাম। এই ব্যারিস্টার বাবা ও মেয়েকে ডিস্ট্রিংগুইশড প্র্যাকটিশনার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। সম্প্রতি এশিয়া ল’ নামে ডিরেক্টরিতে এ তালিকা প্রকাশ করা হয়েছে।
ওয়েবসাইট থেকে জানা যায়, প্রতি বছর এশিয়া অঞ্চলের দেশগুলোর সেরা আইনি সহায়তকারী প্রতিষ্ঠান ও আইনজীবীদের তালিকা প্রকাশ করে এশিয়া ল’ ডিরেক্টরি। তাদের নিজস্ব জরিপ ও তথ্যর ভিত্তিতে তালিকা প্রকাশ করা হয়। এছাড়া আইনজীবীদের যোগ্যতা, পেশায় অভিজ্ঞতা ও দক্ষতার আলোকে বিভিন্ন সম্মানজনক উপাধিতে ভূষিত করা হয়। 
এ বছর ডিস্ট্রিংগুইশড প্র্যাকটিশনার স্বীকৃতি পেয়েছেন ব্যারিস্টার আখতার ইমাম ও তার মেয়ে ব্যারিস্টার রাশনা ইমাম। সেরা ল’ ফার্মের তালিকায় স্থান পেয়েছে তাদের আইনি সহায়তাকারী প্রতিষ্ঠান আখতার ইমাম অ্যান্ড অ্যাসোসিয়েটস। বাংলাদেশের ১০ জন বিশিষ্ট আইনজীবী ডিস্ট্রিংগুইশড প্র্যাকটিশনার স্বীকৃতি লাভ করেছেন। এ তালিকায় রয়েছেন প্রখ্যাত আইনজীবী ড. কামাল হোসেন, ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদের মত আইনজীবীরা।
সোমবার (২ অক্টোবর) এ বিষয়ে জানতে চাইলে ব্যারিস্টার রাশনা ইমাম বলেন, বাবা ও মেয়ে একসঙ্গে ডিস্ট্রিংগুইশড প্র্যাকটিশনার স্বীকৃতি পাওয়া অত্যন্ত সম্মানের। এতে আইন পেশার প্রতি আমাদের দায়িত্ব ও কর্তব্য বেড়ে গেল বলে মনে করি।
ব্যারিস্টার আখতার ইমাম সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী। তার মেয়ে ব্যারিস্টার রাশনা ইমাম আপিল বিভাগের আইনজীবী। ছেলে ব্যারিস্টার রেশাদ ইমামও আপিল বিভাগের আইনজীবী। জনস্বার্থে বিভিন্ন আলোচিত মামলায় আইনি লড়াই করে দেশজুড়ে পরিচিতি পেয়েছেন ও সুনাম কুড়িয়েছেন ব্যারিস্টার রাশনা ইমাম।
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
নিউইয়র্কে ব্যতিক্রমী সংবর্ধনা, সম্মানিত দুই ‘আলোকিত মানুষ’ 

নিউইয়র্কে ব্যতিক্রমী সংবর্ধনা, সম্মানিত দুই ‘আলোকিত মানুষ’