আমেরিকা , মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ , ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে পরজীবী সংক্রমণের সম্ভাব্য উৎস লেটুস, আক্রান্ত ২,৬৪০ ছাড়াল ডেট্রয়েটে বাড়ির পার্টিতে গুলিতে ৩ কিশোর-কিশোরী আহত, আটক ১ ইসাবেলা কাউন্টিতে ভুল পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ মনরো কাউন্টির মেরিনায় গুলিতে নিহত ৫৪ বছর বয়সী ব্যক্তি আকাশে বড় উড়াল, ২১ বোয়িং যোগ করছে ইউএস-বাংলা হিট ওয়েভের কবলে মিশিগান, তাপমাত্রা ছুঁতে পারে ১০০ ডিগ্রি ৪.৭ বিলিয়ন ডলারের গর্ডি হাউ ব্রিজ খুলছে ২৭ জুলাই ম্যাকিনাক ব্রিজ থেকে ঝাঁপের ঘটনায় নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার গ্রেট লেকস ক্রসিং মলে গুলির  ঘটনায় একজন নিহত, আটক ১ বিশ্বকাপে আর্জেন্টিনার দাপট  অব্যাহত, সুইজারল্যান্ডকে বিদায় শেলবি টাউনশিপে সৎ বাবাকে গুলি করে হত্যা, অভিযুক্তের বিরুদ্ধে ১১ অভিযোগ কারজ্যাকিংয়ের পর গাড়িতে থাকা ৭ মাসের শিশুকে উদ্ধার করল পুলিশ অভিবাসী ভিসা স্থগিত নিয়ে মুখ খুলল ঢাকার মার্কিন দূতাবাস মিশিগানে ডায়রিয়াজনিত পরজীবী আতঙ্ক : আক্রান্ত ১,৫৬০ ছাড়াল হবিগঞ্জে বন্যার তাণ্ডব, ত্রাণ নিয়ে  দুর্গতদের পাশে হুইপ জি কে গউছ জোনাকির আলো যেন না নিভে যায় কোমা থেকে ফিরে এবার চিকিৎসা বিজ্ঞানের পথে ১৮ বছরের ব্রুক ওয়েস্ট শেলবি টাউনশিপে গুলিতে বাবা নিহত, ছেলে গ্রেপ্তার মিশিগানে ডায়রিয়াজনিত পরজীবী রোগের থাবা, আক্রান্ত ছাড়াল ১,২০০ মিশিগানে ৭৭ বছর বয়সী দাদীর ওপর নির্যাতন, নাতির জেল

কবি রাধাপদ রায়ের ওপর হামলার ঘটনায় আটক ৩

  • আপলোড সময় : ০৩-১০-২০২৩ ১২:২৪:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-১০-২০২৩ ১২:২৪:২০ অপরাহ্ন
কবি রাধাপদ রায়ের ওপর হামলার ঘটনায় আটক ৩
কুড়িগ্রাম, ৩ অক্টোবর (ঢাকা পোস্ট) : কুড়িগ্রামের নাগেশ্বরীতে পূর্ব শত্রুতার জের ধরে স্বভাবকবি খ্যাত রাধাপদ রায়ের (৮০) ওপর হামলার ঘটনায় তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৩ অক্টোবর) রাতে নাগেশ্বরী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। 
তিনি জানান, ঘটনার পর থেকে আসামিরা পলাতক রয়েছেন। আমরা আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছি। আসামির তিন আত্মীয়কে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। তাদের সঙ্গে কথা বলা হয়েছে, রাতেই তাদের ছেড়ে দেওয়া হবে। 
এদিকে ঘটনার ৪ দিন পার হলেও পুলিশ মূল দুইজন অভিযুক্তকে গ্রেপ্তার করতে না পারলেও কদুর রহমানের স্ত্রী মোছা.জামিলা খাতুন, শ্যালক সাগর মিয়া ও শ্বশুর জহুর আলীকে জিজ্ঞাসাবাদের জন্য গতকাল সোমবার রাতে আটক করে নিয়ে যায়। 
গত শনিবার (৩০ সেপ্টেম্বর) সকালে রাধাপদ রায়ের নিজ গ্রামে হামলার ঘটনাটি ঘটে। পল্লীকবি রাধাপদ রায় নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের গোড্ডারাপাড় বটতলা গ্রামের বাসিন্দা। ওইদিন চিকিৎসার জন্য কবিকে নেওয়া হয় নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এ ঘটনায় রাধাপদ রায়ের ছেলে শ্রী জুগল রায় পরদিন রোববার (১ অক্টোবর) অভিযুক্তদের বিরুদ্ধে নাগেশ্বরী থানায় মামলা করেন।
মামলা ও এজাহার সূত্রে জানা গেছে, ৭ মাস আগের ঘটনাকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে পথরোধ করে গত শনিবার সকালের দিকে কথা-কাটাকাটির এক পর্যায়ে পল্লীকবি রাধাপদ রায়কে লাঠি দিয়ে আঘাত করে মোঃ রফিকুল ইসলাম ও কদুর আলী নামের দুই ভাই। অভিযুক্তরা একই ইউনিয়নের কচুয়ারপাড় এলাকার মৃত মোহাম্মদ আলীর দুই ছেলে। অপরদিকে গত ৪ দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন কবি এখন অনেকটা সুস্থ। চলাফেরা করছেন স্বাভাবিকভাবেই।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক শ্যামল ভৌমিক বলেন, ঘটনাটি পারিবারিক হলেও একজন বৃদ্ধ গ্রামীণ কবিকে এভাবে মারাটা মোটেও কাম্য নয়। আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।
উল্লেখ্য, রাধাপদ রায় জীবনে বেশি দূর পড়ালেখা করতে পারেননি। পড়েছেন পঞ্চম শ্রেণি পর্যন্ত। নিজের লেখা গান, কবিতা মানুষকে শুনিয়ে সামান্য উপার্জনে চলে তার সংসার। আঞ্চলিক ভাষায় তার লেখা গান ও কবিতাগুলো বিভিন্ন এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। ইতোমধ্যে তার লেখা কবিতা ‘কেয়ামতের আলামত জানি কিন্তু মানি না’ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এখন পর্যন্ত রাধাপদ সরকারের নিজের লেখা আঞ্চলিক ভাষায় শতাধিক গান ও কবিতা রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টায় লীলাবতী সংগীত নিকেতনের যুগপূর্তি উদ্‌যাপন

আটলান্টায় লীলাবতী সংগীত নিকেতনের যুগপূর্তি উদ্‌যাপন