আমেরিকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ , ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম যার যার, রাষ্ট্র সবার : তারেক রহমান মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা ইশরাক হোসেনের কুষ্টিয়ায় লালন আখড়াবাড়িতে টাইম বোমা, সঙ্গে পেট্রোল মিশিগানে সপ্তাহজুড়ে শরতের মৃদু আবহাওয়া, রাতে ঠান্ডা দুপুর ২টায় পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন ইশরাক জীবন বাঁচাতে রক্তদানের প্রতিযোগিতায় ইউএম ও ওহাইও স্টেট টেক্সাস টাউনশিপে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত, আহত ৩ মহাষ্টমীতে ভক্তিময় মিশিগান, দুর্গা  টেম্পল ও কালীবাড়িতে জনস্রোত অনলাইনে শিশুকে যৌন শোষণের অভিযোগ, অভিযুক্ত মিশিগানের ব্যক্তি মনরো টাউনশিপে হামলায় নিহত হাই স্কুলের ১৫ বছর বয়সী শিক্ষার্থী মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে  মিশিগানে ‘নো কিংস’ বিক্ষোভ কক্সবাজারের টুপটুপ রিসোর্টে  আগুন, পাঁচজনের মরদেহ উদ্ধার মিশিগানে শারদীয় দুর্গোৎসবের বর্ণিল আবাহন, আজ মহাসপ্তমী বিতর্কিত ৩৭ ব্যালটে পাল্টে  গেল ফল, এগিয়ে মুহিত মাহমুদ ভারতে যাচ্ছে ফোর্ডের ব্যবসার অংশ, মিশিগানে ছাঁটাই ১৫৬ কর্মী মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর আজ মহাষষ্ঠী, মিশিগানে শুরু শারদীয় দুর্গোৎসব ইলিনয়ে বালাজি মন্দিরে হামলার ছক নস্যাৎ, অভিযুক্ত ১৯ বছরের যুবক ইলিনয়ে হিন্দু মন্দিরে হামলার পরিকল্পনা, অস্ত্রসহ যুবক গ্রেপ্তার ডেট্রয়েটের স্কুলে শিক্ষককে আঘাত, শিক্ষার্থী গ্রেপ্তার
বিশ্ব শিক্ষক দিবস আজ

প্রধানমন্ত্রীর ঘোষণার অপেক্ষায় বেসরকারি শিক্ষকরা

  • আপলোড সময় : ০৪-১০-২০২৩ ০২:০৫:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-১০-২০২৩ ০২:০৫:১৬ অপরাহ্ন
প্রধানমন্ত্রীর ঘোষণার অপেক্ষায় বেসরকারি শিক্ষকরা
দেশে প্রথমবারের মত আজ পালিত হচ্ছে ‘বিশ্ব শিক্ষক দিবস’। এর আগে প্রতি বছর ৫ অক্টোবর ‘জাতীয় শিক্ষক দিবস’ পালন হয়ে আসলেও এবছর থেকে দিবসটি ‘বিশ্ব শিক্ষক দিবস’ হিসাবে উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। অন্যান্য বছর গতানুগতিক ভাবে উদযাপন হলেও এবছর দিবসটি ঘিরে ব্যাপক আগ্রহ রয়েছে বেসরকারি শিক্ষকদের। কারণ গত ১১ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত জাতীয়
প্রেসক্লাবের সামনে টানা ২১ দিন অবস্থান কর্মসূচি পালনের পর সরকারের পক্ষ থেকে তাদের বিভিন্ন দাবি দাওয়া মেনে নেয়ার ইঙ্গিত দেয়া হয়। আজ প্রধানমন্ত্রী হয়তো সেসব সুযোগ-সুবিধার ঘোষণা দিতে পারেন।
এর আগে গত ১১ জুলাই থেকে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) এর আহ্বানে মাধ্যমিকের শিক্ষকরা টানা ২১ দিন ধরে অবস্থান কর্মসূচি পালন করেন। আন্দোলন চলাকালে তারা শিক্ষামন্ত্রী ড. দীপু মনির সাথেও বৈঠক করেন। তবে সেখানে তাদের দাবি-দাওয়ার বিষয়ে কোনো সুরহা না হওয়ায় আন্দোলন চালিয়ে যেতে থাকেন। এক পর্যায়ে তারা কাফনের কাপড় গায়ে জড়িয়ে আমরণ অনশন শুরু করেন। তবে পরবর্তীতে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা কবির বিন আনোয়ারের আমন্ত্রণে আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে যান শিক্ষক নেতারা। সেখানে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীসহআওয়ামী লীগের শিক্ষা বিষয়ক উপকমিটির নেতাদের সাথে বৈঠকের পর শিক্ষক নেতারা আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়ে ক্লাসে ফেরার সিদ্ধান্ত নেন। ওই সময় তাদেরকে আশ্বা দেয়া হয়, এই মুহূর্তে জাতীয়করণের বিষয়টি তাৎক্ষণিক বাস্তবায়ন সম্ভব না হলেও সরকারি শিক্ষকদের সাথে তাদের বেতন-ভাতার বৈষম্য দূরীকরণে সরকারের সদিচ্ছা রয়েছে। তবে কী কী সুযোগ-সুবিধা তাদের বাড়ানো হবে সেটি ৫ অক্টোবর প্রধানমন্ত্রীর কাছ থেকে ঘোষণা আসতে পারে।
উল্লেখ্য, বর্তমানে দুটি শিক্ষাধারা বেসরকারি শিক্ষা হিসেবে চালু আছে। একদিকে সাধারণ শিক্ষা তথা স্কুল-কলেজ ও অপরদিকে আলিয়া মাদরাসা শিক্ষা। উভয় শিক্ষা আজও অবহেলিত, বঞ্চিত এবং উপেক্ষিত। চলমান মুদ্রাস্ফীতিতে সরকারের এমপিও দিয়ে পরিবার পরিজন নিয়ে চলতে হিমশিম খাচ্ছেন বেসরকারি শিক্ষকরা। সরকারি-বেসরকারি শিক্ষা পাঠ্যক্রম সমান হলেও শিক্ষকদের বেতন ভাতা ও সুযোগ
সুবিধায় রয়েছে পাহাড়সম বৈষম্য। এসব বৈষম্য নিরসনে এমপিওভুক্ত শিক্ষকরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসলেও তা আমলে নিচ্ছে না কর্তৃপক্ষ। তবে শেষ পর্যন্ত দাবি আদায়ে আন্দোলনে নামেন শিক্ষকরা। মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ আন্দোলনের আগে তাদের দাবি-দাওয়ার মধ্যে ছিল- সরকারি-বেসরকারি শিক্ষকদের মধ্যে আর্থিক বৈষম্য দূর করা, শতভাগ বোনাস, সম্মানজনক বাড়িভাড়া এবং চিকিৎসা ভাতা নিশ্চিত করা। তবে এসব দাবি মেনে না নেয়ায় ক্রমান্বয়ে জাতীয়করণ আন্দোলনে গড়ায়।
এদিকে জাতীয়করণের বিষয়ে শিক্ষাবিদরা বলছেন, শিক্ষকদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক মর্যাদা এবং সবার জন্য শিক্ষা নিশ্চিত করার জন্যই শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ জরুরি। তাদের অভিযোগ, আর্থিক সংকট এ ক্ষেত্রে বড় সমস্যা নয়; সমস্যা সদিচ্ছার। তারা বলছেন, সমস্যা সর্বত্র। যেখানে সংকট আছে সেখানে সমাধানও আছে। তবে সমাধানের জন্য সংকটের মূল কারণ বের করা এবং ওই কারণ দূর
করার উপরই সমাধান নির্ভর করে।
প্রসঙ্গত : শিক্ষা ও উন্নয়নর ক্ষেত্র শিক্ষকদের অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ প্রতিবছর ৫ অক্টোবর ‘বিশ্ব শিক্ষক দিবস’ পালন করা হয়। পৃথিবীর সকল দেশের শিক্ষক সমাজের নিকট এ দিনটি অত্যন্ত গৌরব ও মর্যাদার। শিক্ষক দিবস পালনের ইতিহাস খুব বেশিদিন আগের নয়। ১৯৯৩ সালে বিশ্বের ১৬৭টি দেশের ২১০টি জাতীয় সংগঠনের প্রায় ৩ কোটি বিশ লক্ষ সদস্যদের প্রতিনিধিত্বকারী
আন্তর্জাতিক শিক্ষক সংগঠন ‘এডুকেশন ইন্টারন্যাশনাল’ গঠিত হয়। এ আন্তর্জাতিক সংগঠন জাতিসংঘের সদস্যভুক্ত দেশগুলো কর্তৃক প্রণীত দলিলটি যথাযথ বাস্তবায়নের ব্যবস্থা করার অর্থবহ উদ্যোগ গ্রহণের জন্য ক্রমাগত অনুরোধ ও আহ্বান করে। এরই প্রেক্ষিতে ১৯৯৪ সালে ইউনেস্কোর ২৬ তম অধিবেশনে গৃহীত সিদ্ধান্তের ভিত্তিতে ইউনেস্কোর মহাপরিচালক ড. ফ্রেডারিক এম মেয়রের যুগান্তকারী ঘোষণার মাধ্যমে ৫ অক্টোবর ‘বিশ্ব শিক্ষক দিবস’ পালনের শুভ সূচনা করা হয়। ১৯৯৪ সালের পর থেকে বিশ্বের ১০০টিরও বেশি দেশে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়ে আসছে।
লেখক- ব্যাংকার, সাবেক শিক্ষক ও গণমাধ্যমকর্মী ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা ইশরাক হোসেনের

মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা ইশরাক হোসেনের