আমেরিকা , সোমবার, ২৯ জুন ২০২৬ , ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানজুড়ে তীব্র তাপপ্রবাহের আশঙ্কা ওয়ারেনে জননিরাপত্তা নিয়ে বামের প্রাণবন্ত টাউন হল মিটিং ওয়ারেনে জননিরাপত্তা নিয়ে বামের প্রাণবন্ত টাউন হল মিটিং মিশিগানে ১৭ হাজার পাউন্ড অবৈধ আতশবাজি ও বিস্ফোরক জব্দ আজ পবিত্র আশুরা ইউনিভার্সিটি অব মিশিগানে টিউশন ফি ৩%  ও পুলিশ বাজেট ৩৯% বৃদ্ধি অনুমোদন যৌন নির্যাতন তদন্তে সাগিনাউ ডায়োসিসের ৩৭ যাজকের নাম প্রকাশ ডেট্রয়েটে একদিনের ব্যবধানে দুই হত্যাকাণ্ড, তদন্তে পুলিশ ভোটাধিকার বিল পাস না হলে  আবাসন বিলে স্বাক্ষর নয় : ট্রাম্প নোভিতে ডায়ালাইসিসের পর এক রোগীর  মৃত্যু, সতর্কতায় বন্ধ ডাভিটা কেন্দ্র ডেট্রয়েটে আতশবাজি উৎসবে কারফিউ  ভঙ্গ, ১৮০ কিশোর-কিশোরীকে জরিমানা কোকেন বিক্রির দায়ে ডেট্রয়েট বাসিন্দা অভিযুক্ত ডেট্রয়েটে উল্টো পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ১ আওয়ামী লীগের নিষেধাজ্ঞার  সিদ্ধান্ত দেবে আদালত : তথ্য উপদেষ্টা ফোর্ড ফায়ারওয়ার্কসে আলোর ঝর্ণাধারা, উচ্ছ্বসিত ডেট্রয়েটবাসী মিশিগানে হবিগঞ্জের ৫২ গুণীজন ও ৪ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ প্রবাসী নিহত ডেট্রয়েটে ড্রামের তালে, শান্তির  সুরে উদযাপিত জুনটিন্থ সাত মাসেই বদলে গেল পুলিশের নতুন পোশাক মিশিগানের সেরা মুখদের  স্বীকৃতি দিল দ্য ডেট্রয়েট নিউজ

দ্রব্যমূল্য বৃদ্ধিরোধের দাবিতে বিক্ষোভ সভা

  • আপলোড সময় : ০৬-১০-২০২৩ ০৫:৪৪:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-১০-২০২৩ ০৫:৪৪:১৩ অপরাহ্ন
দ্রব্যমূল্য বৃদ্ধিরোধের দাবিতে বিক্ষোভ সভা
ঢাকা, ৬ অক্টোবর : লাগাতার দ্রব্যমূল্য বৃদ্ধিরোধে কার্যকর পদক্ষেপের দাবিতে বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়েছে। নতুনধারা বাংলাদেশ এনডিবির ২৭/৭ তোপখানা রোডস্থ কার্যালয়ে ৬ অক্টোবর সকাল ১০ টায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন চেয়ারম্যান মোমিন মেহেদী। সভাপতির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশের রাজনীতিকদের অধিকাংশই ক্ষমতায় আসার আর থাকার জন্য মরিয়া হয়ে উঠলেও দ্রব্যমূল্য বৃদ্ধি-দুর্নীতিরোধের জন্য তাদের কোন পদক্ষেপ নেই। নতুনধারার রাজনীতিকেরা গতানুগতিক ক্ষমতালিপ্সুদের মত রাজনীতি না  করে আমজনতার কথা মনে রেখে দ্রব্যমূল্য বৃদ্ধি-দুর্নীতিরোধের জন্য একের পর এক কর্মসূচি বাস্তবায়ন করছে। তারা রাজনীতি করে জনতার জন্য, কোন পরিবারকে ক্ষমতায় আনতে বা রাখতে নয়। সভায় বক্তব্য রাখেন প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান চন্দন সেনগুপ্ত, ডা. নূরজাহান নীরা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, যুগ্ম মহাসচিব মনির জামান, নারায়ণগঞ্জ শাখা সদস্য আফতাব মন্ডল, মো. সালমান প্রমুখ।
নেতৃবৃন্দ এসময় আরো বলেন, নির্মমভাবে বাংলাদেশের অর্থনীতিকে কারা ধ্বংস করেছে? কারা দুর্নীতিতে এগিয়ে আছে? এসব প্রশ্নের উত্তর কিন্তু জনগণের সামনে আছে। অতএব, বাংলাদেশের জনগণ সেই সকল অপরাধী-দুর্নীতিবাজদেরকে কখনোই ক্ষমা করবে না।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হ্যামট্রাম্যাকে তিন দিনব্যাপী সামার জ্যাম ফেস্টিভ্যাল শুরু ১০ জুলাই

হ্যামট্রাম্যাকে তিন দিনব্যাপী সামার জ্যাম ফেস্টিভ্যাল শুরু ১০ জুলাই