আমেরিকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ , ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’ ডেট্রয়েটে বড়দিনের উৎসবের প্রস্তুতি, ২০ নভেম্বর জমকালো ট্রি লাইটিং ইতিহাসের পাতায় আল-সায়েদ, গর্বিত মিশিগানের ভোটাররা মিশিগানে সিনেট নির্বাচনে আল-সায়েদের বাজিমাত জেমসকে হারিয়ে মিশিগানের গভর্নর বেনসন ডেট্রয়েটে বাড়ির ভেতর গুলিতে দুই বছরের শিশু গুরুতর আহত আই-৯৬ মহাসড়কে প্রাণঘাতী দুর্ঘটনা, নিহত ১ হ্যামট্রাম্যাকের মেয়রের চেয়ারে বসছেন মুহিত, ৮ নভেম্বর শপথ মিশিগানের সিনেট নির্বাচনে এগিয়ে এল-সায়েদ, পিছিয়ে রজার্স আজ মিশিগানে ভোট,  ভাগ্য পরীক্ষায় দুই দল ট্রাম্পের আরব আমেরিকান বিষয়ক দূত ও উপদেষ্টা হলেন আমের গালিব নভেম্বরের শুরুতে উষ্ণ মিশিগান, সপ্তাহান্তে কমবে তাপমাত্রা রচেস্টার হিলসে ম্যাসাজের সময় নারীকে নিপীড়নের অভিযোগ লজ ফ্রিওয়েতে গাড়ি দুর্ঘটনায় তিন নারী নিহত
ক্রোগারে পিস্তল দিয়ে হুমকি

'আমি তোমাকে হত্যা করতে যাচ্ছি'

  • আপলোড সময় : ০৯-১০-২০২৩ ১১:৫৫:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-১০-২০২৩ ১১:৫৫:০৫ অপরাহ্ন
'আমি তোমাকে হত্যা করতে যাচ্ছি'
ব্লুমফিল্ড টাউনশিপ, ৯ অক্টোবর : গত সপ্তাহে ব্লুমফিল্ড টাউনশিপ ক্রোগারে এক গ্রাহককে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে ৪৫ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। এক বিবৃতিতে  তদন্তকারীরা জানিয়েছে, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার ঠিক আগে টেলিগ্রাফ রোডের ক্রোগার স্টোরে এ ঘটনা ঘটে। 
ওই সময় পুলিশকে ফোন করে জানানো হয়, এক ব্যক্তি অন্য এক গ্রাহকের দিকে বন্দুক তাক করেছে। তিনি  গ্রাহককে বলেন, 'আমি তোমাকে হত্যা করতে যাচ্ছি' এবং 'হত্যার আগে এখান থেকে চলে যাওয়াই ভালো। আমি তোমাকে মেরে ফেলব'।
পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌছে ইসাইয়া অ্যান্থনি ওয়ার নামে ওই ব্যক্তিকে সেখান থেকে বের হওয়ার সময় খুঁজে পান। এবং তার কোমর থেকে একটি গ্লক পিস্তল উদ্ধার করেছে। ওকল্যান্ড কাউন্টি প্রসিকিউটর অফিস একটি বিপজ্জনক অস্ত্র দিয়ে আক্রমণের জন্য এক বছরের অপরাধ পরোয়ানা জারি করেছে। ওয়ারকে শুক্রবার ৪৮ তম জেলা আদালতের মাধ্যমে অভিযুক্ত করা হয়েছিল। তাকে ১০ হাজার ডলার বন্ডে জামিন দেয়া হয়েছে। আগামী ১৭ অক্টোবর সকাল ৯টা ৪৫ মিনিটে সম্ভাব্য কারণ সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রিলিমিনারি পরীক্ষা ২৪ অক্টোবর সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
খুলনায় কবিগুরুর গ্রাফিতিতে  কালি, দেওয়ালে বিরূপ পোস্টার

খুলনায় কবিগুরুর গ্রাফিতিতে  কালি, দেওয়ালে বিরূপ পোস্টার