আমেরিকা , রবিবার, ০১ নভেম্বর ২০২৬ , ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লজ ফ্রিওয়েতে গাড়ি দুর্ঘটনায় তিন নারী নিহত মিশিগানে বেকারত্ব ভাতার সেবায় প্রযুক্তির ছোঁয়া, চালু ৯ নভেম্বর হ্যালোউইনের রাতে ডেট্রয়েটে নিজ বাড়িতে গুলিবিদ্ধ ৫ বছরের শিশু জনসমর্থন নিয়ে বিদায় নিচ্ছেন মিশিগানের গভর্নর হুইটমার আজ শেষ হচ্ছে ডেলাইট সেভিং  টাইম, ঘড়ির কাঁটা পেছাবে এক ঘণ্টা আজ হ্যালোইন উৎসবে মাতবে মেট্রো ডেট্রয়েট, প্রস্তুত বিভিন্ন শহর আদালতের রায়ে হ্যামট্রাম্যাকের মেয়র পদে মুহিতের জয়  ম্যাডিসন হাইটসে হ্যালোউইন দোকানে গুলি, নিহত ১ অভিবাসীদের পাশে দাঁড়ালেন ডেট্রয়েটের আর্চবিশপ মিশিগানে কয়লা ছাই থেকে সিমেন্ট তৈরির উদ্যোগ ফার্মিংটনে পিকআপ ট্রাকের ধাক্কায় কিশোর নিহত স্বাস্থ্য বিমায় বাড়তি ব্যয়ের মুখে  মিশিগানের ৪ লাখ মানুষ মিশিগানে আজ গরমের ছোঁয়া, বিকেলে বৃষ্টির সম্ভাবনা মিশিগানের সবচেয়ে নিরাপদ শহর রচেস্টার হিলস : কাউন্সিল প্রেসিডেন্ট ওয়াটারফোর্ডে বাসচালকের সংকট, ভোগান্তিতে শিক্ষার্থীরা মিশিগানে গিফট কার্ড জালিয়াতি, অভিযুক্ত ক্যালিফোর্নিয়ার ব্যক্তি স্টার্লিং হাইটসে অ্যাম্বুলেন্স-এসইউভি সংঘর্ষে রোগীর মৃত্যু, আহত ২ মিশিগানে শীতের ঘণ্টা বাজছে, বদলে যাচ্ছে দিন-রাতের হিসাব আগাম ভোটের প্রথম দিনেই ডেট্রয়েটে নতুন রেকর্ড সাউথফিল্ডে ভাইকে গুলি করে হত্যা, অভিযুক্ত ছোট ভাই

জকিগঞ্জে নিখোঁজ মাদ্রাসা ছাত্র সিলেটে উদ্ধার

  • আপলোড সময় : ১১-১০-২০২৩ ১০:৩৭:৫৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-১০-২০২৩ ১০:৩৭:৫৫ পূর্বাহ্ন
জকিগঞ্জে নিখোঁজ মাদ্রাসা ছাত্র সিলেটে উদ্ধার
সিলেট, ১১ অক্টোবর : জকিগঞ্জ থানা পুলিশের তৎপরতায় বাবা-মার কোলে ফিরলো নিখোঁজ মাদ্রাসা শিক্ষার্থী মোঃ মাহফুজ রিফাত (১৬)। সে জকিগঞ্জের উত্তর মনসুরপুর গ্রামের আব্দুল বাছিতের পুত্র। গত ৪ অক্টোবর মাহফুজ রিফাত মাদ্রাসা থেকে নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান  পায়নি। এ অবস্থায় তার পিতা গত ৯ অক্টোবর জকিগঞ্জ থানায় নিখোঁজ সংক্রান্ত একটি সাধারণ ডায়েরী (জিডি) করেন।
জিডির তদন্তভার পাওয়ার পর শিশুটির সন্ধানে মাঠে নামে জকিগঞ্জ থানা পুলিশ। জকিগঞ্জ থানা পুলিশের তৎপরতায় গতকাল রাতে সিলেট শহরের হুমায়ূন রশিদ চত্বর এলাকা হতে মাহফুজ রিফাতকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত রিপাতকে তার পিতা আব্দুল বাছিতের নিকট হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগানে সাইফুল আজমের ‘মনের গহীনে বাংলা’: মুগ্ধ প্রবাসী দর্শক

মিশিগানে সাইফুল আজমের ‘মনের গহীনে বাংলা’: মুগ্ধ প্রবাসী দর্শক