আমেরিকা , মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ , ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে পরজীবী সংক্রমণের সম্ভাব্য উৎস লেটুস, আক্রান্ত ২,৬৪০ ছাড়াল ডেট্রয়েটে বাড়ির পার্টিতে গুলিতে ৩ কিশোর-কিশোরী আহত, আটক ১ ইসাবেলা কাউন্টিতে ভুল পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ মনরো কাউন্টির মেরিনায় গুলিতে নিহত ৫৪ বছর বয়সী ব্যক্তি আকাশে বড় উড়াল, ২১ বোয়িং যোগ করছে ইউএস-বাংলা হিট ওয়েভের কবলে মিশিগান, তাপমাত্রা ছুঁতে পারে ১০০ ডিগ্রি ৪.৭ বিলিয়ন ডলারের গর্ডি হাউ ব্রিজ খুলছে ২৭ জুলাই ম্যাকিনাক ব্রিজ থেকে ঝাঁপের ঘটনায় নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার গ্রেট লেকস ক্রসিং মলে গুলির  ঘটনায় একজন নিহত, আটক ১ বিশ্বকাপে আর্জেন্টিনার দাপট  অব্যাহত, সুইজারল্যান্ডকে বিদায় শেলবি টাউনশিপে সৎ বাবাকে গুলি করে হত্যা, অভিযুক্তের বিরুদ্ধে ১১ অভিযোগ কারজ্যাকিংয়ের পর গাড়িতে থাকা ৭ মাসের শিশুকে উদ্ধার করল পুলিশ অভিবাসী ভিসা স্থগিত নিয়ে মুখ খুলল ঢাকার মার্কিন দূতাবাস মিশিগানে ডায়রিয়াজনিত পরজীবী আতঙ্ক : আক্রান্ত ১,৫৬০ ছাড়াল হবিগঞ্জে বন্যার তাণ্ডব, ত্রাণ নিয়ে  দুর্গতদের পাশে হুইপ জি কে গউছ জোনাকির আলো যেন না নিভে যায় কোমা থেকে ফিরে এবার চিকিৎসা বিজ্ঞানের পথে ১৮ বছরের ব্রুক ওয়েস্ট শেলবি টাউনশিপে গুলিতে বাবা নিহত, ছেলে গ্রেপ্তার মিশিগানে ডায়রিয়াজনিত পরজীবী রোগের থাবা, আক্রান্ত ছাড়াল ১,২০০ মিশিগানে ৭৭ বছর বয়সী দাদীর ওপর নির্যাতন, নাতির জেল

ফ্লোরিডায় ওয়ার্ল্ড ফেয়ার এন্ড ফেস্ট ২৫ ও ২৬ নভেম্বর

  • আপলোড সময় : ১২-১০-২০২৩ ১০:৩৯:৫৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-১০-২০২৩ ১০:৩৯:৫৩ পূর্বাহ্ন
ফ্লোরিডায় ওয়ার্ল্ড ফেয়ার এন্ড ফেস্ট ২৫ ও ২৬ নভেম্বর
ক্লিয়ার ওয়াটার, (ফ্লোরিডা) ১২ অক্টোবর : তৃতীয়বারের মতো ফ্লোরিডায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ওয়ার্ল্ড ফেয়ার এন্ড ফেস্ট ক্লিয়ার ওয়াটার ২০২৩৷  আগামী ২৫ ও ২৬ নভেম্বর, ফ্লোরিডার ক্লিয়ার ওয়াটারে ওয়ার্ল্ড ফেয়ার এন্ড ফিস্ট এ দেশ বিদেশের শত শত প্রবাসী উপস্থিত থাকবেন। 
ওয়ার্ল্ড ফেয়ার এন্ড ফেস্ট  ক্লিয়ার ওয়াটার প্রোগ্রামের উদ্দেশ্য হল বিভিন্ন দেশি বিদেশি ব্যবসায়ী, সাংস্কৃতিক কর্মী এবং তরুণ প্রজন্ম একত্রিত হয়ে আনন্দময়, শিক্ষনীয় একটি আন্তর্জাতিক নেটওয়ার্ক তৈরীর লক্ষ্যে  কাজ করা। আমেরিকার নানা শহরে আমাদের দেশের প্রবাসী বিচ্ছিন্ন ভাবে ছড়িয়ে ছিটিয়ে আছেন, নানা প্রফেশনালরা নানা শহরে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছেন। তাদের সকলকে একত্রিত করে বছরে একবার বা একাধিকার ভিউ এক্সচেঞ্জ এর ভুমিকা তৈরী করা। এরই ধারাবাহিকতায় তৃতীয় কনভেশন ক্লিয়ার ওয়াটারে অনুস্টিত হবে ২৫ ও ২৬ নভেম্বর। এরই মধ্য নানা শহরের প্রবাসীরা এই প্লাটফর্মে সংযুক্ত হয়েছেন। আপনি ও আপনারাও জড়িত হয়ে এটাকে বেগবান করতে পারবেন। 
২ দিন ব্যাপী কনভেশনে থাকবে গুণী ব্যক্তিত্বদের সম্মাননা, ডিনার ক্রুজ, কনসুলেট সেবা, টেলেন্ট হান্ট সহ ২০ টি সেগমেন্ট।
নয়নাভিরাম ক্লিয়ার ওয়াটার ফ্লোরিডার সবচেয়ে আকর্ষণীয় বীচ। সেখানে ২ দিন ব্যাপী প্রবাসীদের মিলনমেলায় থাকবে বাংলাদেশের ও আমেরিকার জনপ্রিয় শিল্পীদের সাংস্কৃতিক সন্ধ্যা। ২ দিন ব্যাপী কনভেনশন এর সফলতায় ফ্লোরিডার নানা শহরে ও নিউইয়র্ক একাধিক প্রস্তুতি সভা চলছে। অনেকেই হোটেল ও ডিনার ক্রুজ এর আগাম টিকেট কিনেছেন। যারা এখনও হোটেল বুকিং, ক্রুজ ডিনার ও স্পন্সর করতে আগ্রহী ও কনভেনশনে ভুমিকা রাখতে আগ্রহী তারা এসব নম্বরে যোগাযোগ করতে পারেন- 321 900 6125, 407 832 2882, 321 295 3803. কনভেনশনে মায়ামী কনসুলেট এর টীম  ক্লিয়ারওয়াটারের হলিডে ইন হোটেল এন্ড সুইটস এ কনসুলেট সেবা দিবে।
হলিডে ইনে দুই দিন ব্যাপী কনভেশন চলবে। আয়োজনে এসোসিয়েশন অব ওয়ার্ল্ড ফেয়ার ফেস্ট ইউ এস এ ইনক।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টায় লীলাবতী সংগীত নিকেতনের যুগপূর্তি উদ্‌যাপন

আটলান্টায় লীলাবতী সংগীত নিকেতনের যুগপূর্তি উদ্‌যাপন