আমেরিকা , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ , ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস ভারতের সঙ্গে ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে : চিফ হুইপ ৯/১১-এর ২৫ বছর : সন্ত্রাসের  ক্ষত আজও অমলিন ৯/১১ স্মরণে শুক্রবার থমকে দাঁড়াবে মিশিগানের সীমান্ত মশাবাহিত রোগ বাড়ছে মিশিগানে ৬৬৬ কোটি টাকার কর আদায়ে এনবিআরের বাধা কাটল প্যারোলে মুক্তি, মায়ের শেষকৃত্যে  কান্নায় ভেঙে পড়লেন চিন্ময় ওয়ানডটে মাকে গুলি করে হত্যা, পুলিশের সামনে ছেলের আত্মহত্যা মিশিগানে এবারও গরমের  দাপট, ২০তম উষ্ণতম গ্রীষ্ম গ্রস পয়েন্ট উডসের লকমুর ক্লাবে ভয়াবহ আগুন মিশিগানে ভুল ছবি-জন্মতারিখসহ ৮,২০০ আইডি স্টার্লিং হাইটসে নতুন পুনর্বাসন হাসপাতাল, চালু ২০২৯ সালে লিভোনিয়ায় নতুন পুলিশ স্টেশন নির্মাণ পরিকল্পনা স্থগিত

গাড়ি বৈদ্যুতিকরণে আন্তর্জাতিক সম্মাননা পেলেন বাংলাদেশি প্রকৌশলী সাইফ সিদ্দিকী

  • আপলোড সময় : ১৩-১০-২০২৩ ১২:৫৯:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-১০-২০২৩ ১২:৫৯:৪২ পূর্বাহ্ন
গাড়ি বৈদ্যুতিকরণে আন্তর্জাতিক সম্মাননা পেলেন বাংলাদেশি প্রকৌশলী সাইফ সিদ্দিকী
ওয়ারেন, ১৩ অক্টোবর : গাড়ি বৈদ্যুতিকরণে আন্তর্জাতিক সম্মাননা পেয়েছেন বাংলাদেশী প্রকৌশলী সাইফ সিদ্দিকী।  হাই ভোল্টেজের চার্জিং সিস্টেমের সুরক্ষা ব্যবস্থার উন্নয়ন, শক্তি সঞ্চয়, রক্ষণাবেক্ষণ সহজতর এবং অপারেশন ব্যয় হ্রাস করার মতো অনন্য চ্যালেঞ্জ সমাধান করার অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ স্ট্যালান্টিস (প্রাক্তন ফিয়েট ক্রাইস্লার অটোমোটিভ) এর ব্যবস্থাপক প্রকৌশলী সাইফ সিদ্দিকীকে ‘ইন্ডাস্ট্রিয়াল সলিউশন অ্যাওয়ার্ড’ ২০২৩ প্রদান করেছে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এন্ড অপারেশনাল ম্যানেজম্যান্ট (আইইওএম)।
সাইফ সিদ্দিকী যুক্তরাষ্ট্রের বৃহত্তম তিন গাড়ি কোম্পানি ফোর্ড, জেনারেল মটরস ও স্ট্যালেন্টিস এ প্রকৌশলী হিসাবে কাজ করেছেন। বর্তমানে তিনি মিশিগানস্থ স্ট্যালেন্টিস গাড়ি কোম্পানিতে বৈদ্যুতিক গাড়ির চার্জিং সিস্টেম ও পাওয়ার ইলেক্ট্রনিক্স বিভাগের ব্যবস্থাপক হিসাবে কর্মরত। তাঁর তত্ত্বাবধায়নে জীপ, মাজারাটি, আলফা রোমিও, ক্রাইস্লার, রেম, ডজ সহ বিশ্বসেরা সব ব্র্যান্ড বৈদ্যুতিক গাড়ি বাজারে আসছে। এর আগে তিনি ক্যাডিল্যাক, জিএমসির বিউইক এবং  ফোর্ড কোম্পানীতে কাজ করেছেন যেগুলো যুক্তরাষ্ট্র ও চীনে নির্মাণ করা হয়।
স্মার্ট মোবিলিটি ও গাড়ি বৈদ্যুতিকরনের উপর আন্তর্জাতিক সম্মেলন ২০২৩ এ সম্মাননা প্রদান করা হয়। এর আগে প্রকৌশলী সিদ্দিকী বিশ্বের খ্যাতিমান সব প্রযুক্তিবিদদের সাথে বক্তা হিসেবে আন্তর্জাতিক এ সম্মেলনে যোগ দেন। অক্টোবর ১০-১২ তিন দিন ব্যাপী  সম্মেলনে ৪০টি দেশ থেকে বৈজ্ঞানিক গবেষনা পত্র (সাইন্টিফিক জার্নাল) উপস্থাপন, পোস্টার প্রদর্শনী হয়। এছাড়া ডিজাইন ও ইনোভেশন প্রতিযোগিতায় অংশ নেন বিশ্বের বিভিন্ন দেশের শতাধিক শিক্ষার্থী।
এ কনফারেন্সে চেয়ার হিসাবে ছিলেন লরেন্স টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ আহাদ আলী, ওয়েইন স্টেট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও সহকারী ডীন ডঃ লাসালি মনপ্লানাইসির, লরেন্স টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ চ্যান-জিন চ্যাং, হারম্যান ইন্টারন্যাশনালের স্টিভ সিব্রেল ও ফোরড মটর কোম্পানির ডঃ সাসো ক্রোস্টভস্কি।

প্রকৌশলী সাইফ সিদ্দিকী ২০১৯ সাল থেকে স্ট্যালান্টিস (প্রাক্তন ফিয়েট ক্রাইস্লার অটোমোটিভ) এ কর্মরত। এর আগে প্রায় পাঁচ বছর জেনারেল মটরস ও প্রায় তিন বছর ফোর্ড মটর কোম্পানিতে প্রকৌশলী হিসাবে কাজ করেছেন। এই তিন বৃহত্তম গাড়ি কোম্পানিতে তিনি নতুন প্রোডাক্ট ডেভেলপমেন্টে কাজ করেছেন।
সাইফ সিদ্দিকী ইউনিভার্সিটি অফ মিশিগান থেকে ম্যাকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পড়াশুনা সমাপ্ত করেন। তিনি ইউনিভার্সিটি অফ মিশিগানের ইন্ডাস্ট্রিয়াল অ্যাডভাইসরি বোর্ডের সম্মানিত সদস্য। এছাড়াও তিনি এই অ্যামেরিকান সোসাইটি অফ ম্যাকানিকাল ইঞ্জিনিয়ারিং (এ এস এম ই) স্টূডেন্ট চ্যাপ্টারের এর ভাইস প্রেসিডেন্ট (আউট রিচ) ও বিশ্ববিদ্যালয় চ্যাপ্টারের সভাপতি ছিলেন।
এর আগে তিনি বাংলাদেশের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষি প্রকৌশলে স্নাতক ও রুরাল ইলেক্ট্রিফিকেশনে (ফার্ম পাওয়ার ও মেশিনারী) স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। এতো পূর্বে বিশ্বের খ্যাতিনামা জার্নালে উনার উল্লেখযোগ্য সংখ্যক গবেষণা পত্র প্রকাশিত হয়। এছাড়াও তিনি বাংলাদেশের জনপ্রিয় দৈনিক পত্র পত্রিকায় লেখালিখি করেন।


 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটি ফ্যাশন উইক শুরু ১৬ সেপ্টেম্বর

আটলান্টিক সিটি ফ্যাশন উইক শুরু ১৬ সেপ্টেম্বর