আমেরিকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ , ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’ ডেট্রয়েটে বড়দিনের উৎসবের প্রস্তুতি, ২০ নভেম্বর জমকালো ট্রি লাইটিং ইতিহাসের পাতায় আল-সায়েদ, গর্বিত মিশিগানের ভোটাররা মিশিগানে সিনেট নির্বাচনে আল-সায়েদের বাজিমাত জেমসকে হারিয়ে মিশিগানের গভর্নর বেনসন ডেট্রয়েটে বাড়ির ভেতর গুলিতে দুই বছরের শিশু গুরুতর আহত আই-৯৬ মহাসড়কে প্রাণঘাতী দুর্ঘটনা, নিহত ১ হ্যামট্রাম্যাকের মেয়রের চেয়ারে বসছেন মুহিত, ৮ নভেম্বর শপথ মিশিগানের সিনেট নির্বাচনে এগিয়ে এল-সায়েদ, পিছিয়ে রজার্স আজ মিশিগানে ভোট,  ভাগ্য পরীক্ষায় দুই দল ট্রাম্পের আরব আমেরিকান বিষয়ক দূত ও উপদেষ্টা হলেন আমের গালিব নভেম্বরের শুরুতে উষ্ণ মিশিগান, সপ্তাহান্তে কমবে তাপমাত্রা রচেস্টার হিলসে ম্যাসাজের সময় নারীকে নিপীড়নের অভিযোগ লজ ফ্রিওয়েতে গাড়ি দুর্ঘটনায় তিন নারী নিহত

মহালয়ার বিরল যোগে কারা গুপ্তধন পাবেন ? জেনে নিন

  • আপলোড সময় : ১৪-১০-২০২৩ ০১:১৫:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-১০-২০২৩ ০১:১৫:০২ অপরাহ্ন
মহালয়ার বিরল যোগে কারা গুপ্তধন পাবেন ? জেনে নিন
কলকাতা, ১৪ অক্টোবর : ১৭৮ বছর পর শনিবারের মহালয়ায় সূর্যগ্রহণ। দুর্লভ যোগে বিপুল টাকা আসতে পারে এই রাশির ঘরে। আবার এদিনই অমাবস্যা বিরল যোগ আগে কখনও হয়নি। দেবীপক্ষের শুরুতে কারা সাবধানে থাকবেন? শনির প্রকোপ থেকে মুক্তি পেতে এই কাজগুলো অবশ্যই করুন। ১৪ অক্টোবর বছরের শেষ অমাবস্যা। মহালয়া ও অমাবস্যার দিনে এই সূর্য গ্রহণ।কোন কোন রাশির জন্য বিশেষ শুভ হতে চলেছে?
আপনি কি বৃশ্চিক রাশি? গ্রহণের জেরে এই রাশির জাতক-জাতিকাদের জন্য শুভ সংবাদ আসবে। যারা সরকারি চাকরির জন্য আবেদন করছেন তারা সাফল্য পাবেন।
কন্যা রাশিরা একটু সাবধানে থাকুন এদিনটায়। অর্থ লেনদেনের বিষয়ে ঠকে যেতে পারেন। এই বিরল যোগ আপনার জন্য ভালো নয় বলছেন জ্যোতিষীদের একাংশ। জ্যোতিষশাস্ত্র অনুসারে, যখন সূর্যগ্রহণ ঘটে সৌভাগ্য এবং আর্থিক লাভের সুযোগ এনে দেয় কিছু রাশির।
মিথুন রাশির অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি সম্পত্তি থেকেও আয় বাড়তে পারে।
মেষ রাশির জাতক জাতিকাদেরও নতুন চাকরি পাওয়ার যেমন সম্ভাবনা রয়েছে। তেমনি আর্থিক লাভেরও যোগ রয়েছে।
ধনু রাশিরও দেবীপক্ষ থেকে সময়টচা ভালোই যেতে পারে বলছেন জ্যোতিষীরা।
আপনি যদি মহালয়ায় কিছু কাজ করতে পারেন। সুফল পেতে পারেন। মহালয়ায় ব্রাহ্মণ ভোজন করানো ভালো এই তিথিতে অশ্বত্থ গাছের পুজো করুন। পাশাপাশি কোনও মন্দিরে অশ্বত্থ গাছ লাগালে ভালো ফল পাবেন। মহালয়ার দিনে সূর্যকে অর্ঘ্য দিতে ভুলবেন না। সূর্যকে অর্ঘ্য দেওয়ার জলে কুমকুম মিশিয়ে নিন। শনি অমাবস্যায় শনির অশুভ প্রভাব থেকে মুক্তি পেতে এই তিথিতে বেশ কিছু কাজ করা যেতে পারে। এর ফলে শনির প্রকোপ থেকে মুক্তি পাবেন। শনির অশুভ প্রভাব দূর করার জন্য মহালয়ায় ছায়া দান করুন। একটি পাত্রে তিল তেল ভরে তাতে নিজের মুখ দেখে সেটি শনি মন্দিরে রেখে আসুন। তিলের তেল শনির প্রিয়। একটি শিশায় কালো কাজল নিয়ে নিজের মাথা থেকে পা পর্যন্ত ৯ বার ঘুরিয়ে নির্জন স্থানে পুঁতে আসুন। শনি অমাবস্যার সংযোগের কারণে দান-পুণ্য করলে জীবনে সুখ আসবে।
মহালয়ার ভোর মানেই বাতাসে পুজোর গন্ধ। পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবীপক্ষের সূচনার সন্ধিক্ষণ। তবে এবারের মহালয়া অন্যান্যবারের থেকে একেবারে আলাদা। কারণ গত ১০০ বছরের ইতিহাসে যা কখনও ঘটেনি, তেমনটাই হতে চলেছে এবারের মহালয়ায়। শুভ সংযোগে মহালয়ার দিনে পিতৃপুরুষদের উদ্দেশে করে থাকা তর্পণ, দানের ফলে তাঁরা সন্তুষ্টি লাভ করবেন। পূর্বপুরুষরা তুষ্ট হয়ে পিতৃলোকে গমন করবেন। তা এই নিয়ম মানলে কল্যাণ হবে আপনার পরিবারের। বলছে জ্যোতিষীদের একাংশ।
সূত্র : প্রথম কলকাতা

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
২০২৭ সালের গ্রীষ্মে খুলবে না ট্রয় অ্যাকুয়াটিক সেন্টার

২০২৭ সালের গ্রীষ্মে খুলবে না ট্রয় অ্যাকুয়াটিক সেন্টার