আমেরিকা , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লেক মিশিগানে পানিতে ডুবে দুই যুবকের মৃত্যু মিশিগান-কানাডা সীমান্তে ২৫ লাখ  ডলারের ১৩৩ পাউন্ড কোকেন আটক সাউথ হ্যাভেনে উৎসবে বোমা হামলার  হুমকি, প্লাইমাউথের বাসিন্দা গ্রেপ্তার দিল্লি সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা মিশিগানের জলাভূমি বিলীন হচ্ছে চোখের সামনেই, চাঞ্চল্যকর চিত্র ঝড়-বৃষ্টিতে মেট্রো ডেট্রয়েটের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ডেট্রয়েটে ইউএডব্লিউ মহাসম্মেলন কাল শুরু, নেতৃত্ব নির্বাচনে দৃষ্টি সবার ৮০ বছরে পা দিলেন মার্কিন  প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেফতার যুক্তরাষ্ট্রের পতাকা দিবস আজ চট্টগ্রামে ঘরে ঢুকে মা-মেয়েকে হত্যা,  গুরুতর আহত ৫ বছরের শিশু খুলনায় মসজিদের ভেতরে ঢুকে দুর্বৃত্তের গুলি, ২ মুসল্লি গুলিবিদ্ধ লিভোনিয়ায় বাবা-মা, ভাই ও ভাইয়ের প্রেমিকাকে হত্যার দায়ে যুবক অভিযুক্ত মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে প্রাণ গেল বাংলাদেশির ডিয়ারবর্নে নতুন রূপে মিলার–রোটান্ডা সেতু, ২৬ জুন যান চলাচল শুরু ইসরায়েল ইস্যুতে ইউনিভার্সিটি অব মিশিগান কর্মকর্তাদের টার্গেট, ৮ জন অভিযুক্ত উত্তপ্ত বৈঠকের পর হ্যামট্রাম্যাকের সিটি ম্যানেজার আদলানিকে বরখাস্ত মিশিগানে তীব্র বজ্রঝড়ের আশঙ্কা,  হতে পারে শিলাবৃষ্টি ও টর্নেডো টানা ২০ বছর পর আজ সংসদে বাজেট দিচ্ছে বিএনপি ডেট্রয়েট রিভারে ঝড়ো হাওয়ায় উল্টে গেল ৭ নৌকা, ২০ জনকে নিরাপদে উদ্ধার

নির্বাচনে জনগণের ভোট নি‌শ্চিত করবে সরকার, আশা যুক্তরাষ্ট্রের

  • আপলোড সময় : ১৬-১০-২০২৩ ১১:০৭:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-১০-২০২৩ ১১:০৭:৩৪ পূর্বাহ্ন
নির্বাচনে জনগণের ভোট নি‌শ্চিত করবে সরকার, আশা যুক্তরাষ্ট্রের
ঢাকা, ১৬ অক্টোবর (ঢাকা পোস্ট) : বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে জনগণের ভোট দেওয়ার বিষয়‌টি সরকার নি‌শ্চিত কর‌বে ব‌লে প্রত্যাশা কর‌ছে মা‌র্কিন যুক্তরাষ্ট্র। সোমবার (১৬ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সফররত যুক্তরাষ্ট্রের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আখতারের স‌ঙ্গে বৈঠক ক‌রেন পররাষ্ট্রস‌চিব মাসুদ বিন মো‌মেন ও পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ের সং‌শ্লিষ্ট জ্যৈষ্ঠ কর্মকর্তা। 
বৈঠক শে‌ষে ঢাকাস্থ মা‌র্কিন দূতাবাস তা‌দের ফেসবু‌কে এক বার্তায় জানায়, বাংলাদেশে যুক্তরাষ্ট্র অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায়। পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা অণুবিভাগের মহাপরিচালক খন্দকার মাসুদুল আলমের স‌ঙ্গে দেখা ক‌রে আনন্দিত (আফরিন আখতার)। আমরা আমাদের শক্তিশালী বহুমুখী দ্বিপাক্ষিক সম্পর্ক এবং এর অনেক দিক নিয়ে আলোচনা করেছি। এ‌র মধ্যে রয়েছে মার্কিন প্রত্যক্ষ বিনিয়োগ ও বাণিজ্য, আমাদের দীর্ঘস্থায়ী উন্নয়ন অংশীদারিত্ব, মধ্যপ্রাচ্য, স্বাধীন ও নির্দলীয় প্রাক-‌নির্বাচনী পর্য‌বেক্ষক দলের সাম্প্রতিক সফর, রোহিঙ্গা শরণার্থীদের সমর্থন। বাংলাদেশের মানুষ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে তাদের ভোট দে‌বে, যেটা‌ নি‌শ্চিত কর‌বে সরকার।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রেমিকাকে পিটিয়ে হত্যার দায়ে স্টার্লিং হাইটসের বাসিন্দা দোষী সাব্যস্ত

প্রেমিকাকে পিটিয়ে হত্যার দায়ে স্টার্লিং হাইটসের বাসিন্দা দোষী সাব্যস্ত