আমেরিকা , শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬ , ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রয় হাসপাতালে ৪৪০ মিলিয়ন ডলারের সম্প্রসারণ প্রকল্প ৬৪ জেলার দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ওয়েইন কাউন্টির বাসিন্দার শরীরে ওয়েস্ট নাইল ভাইরাস শনাক্ত বিশ্বজুড়ে অভিবাসী ভিসার সাক্ষাৎকার স্থগিত করল যুক্তরাষ্ট্র বার্মিংহামে মারামারি নিয়ে উদ্বেগ, নিরাপত্তা জোরদারে পদক্ষেপ মিশিগানজুড়ে আজ ঝড়-বৃষ্টি, টর্নেডোর সতর্কতা কানাডার সঙ্গে বিরোধে লেক অন্টারিওর নাম বদলাতে চান ট্রাম্প ভাড়ার বাড়ির নিরাপত্তা নিশ্চিতে ডেট্রয়েটের উচ্চাভিলাষী পরিকল্পনা ডিয়ারবর্ন হাইটসে পারিবারিক বিরোধে নারী নিহত, আহত ১ ফ্রেজারে প্রাণঘাতী ‘হিট-এন্ড-রান’, ফ্লক ক্যামেরায় চালক শনাক্ত ও গ্রেপ্তার ইঙ্কস্টারে ডলার ট্রিতে নারীকে ছুরিকাঘাত, যুবক আটক মিশিগানের মুসলিম সংগঠনের অফিসে হত্যার হুমকি হবিগঞ্জে উন্মোচিত হলো চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে ৪৮ বছর’ মিশিগান বইমেলার শেষদিনে পাঠকের ভাটা, বিক্রিতেও মন্দা  ডেট্রয়েটের পূর্বাঞ্চলে গাড়ি থেকে গুলিবর্ষণ, শিশুসহ আহত ৪ ডেট্রয়েটের একটি বাড়ি থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার বেলুন উড়িয়ে মিশিগান বইমেলার উদ্বোধন চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে  ৪৮ বছর’ সময়ের সাক্ষী হয়ে থাকবে : ডা. দেবাশীষ মৃধা রংপুরে এক পরিবারের চারজনের মৃত্যু ঘিরে রহস্য ও চাঞ্চল্য ডেট্রয়েটে ফেন্টানিলের ‘৮৫ লাখ  সম্ভাব্য প্রাণঘাতী ডোজ’ জব্দ

বাংলাদেশের অর্থনীতি কোন পথে?

  • আপলোড সময় : ১৬-১০-২০২৩ ১২:৩৮:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-১০-২০২৩ ১২:৩৮:৫১ অপরাহ্ন
বাংলাদেশের অর্থনীতি কোন পথে?
কলকাতা, ১৬ অক্টোবর : বাংলাদেশের অর্থনীতি রয়েছে সঠিক পথে। বড় কথা বলে ফেলল আইএমএফ। কিন্তু আদৌ কি তাই? বিষিয়ে উঠেছে সাধারণ মানুষের জীবন। হাত পুড়ছে জিনিসের দামে। রিজার্ভে ধস, উচ্চ মূল্যস্ফীতি আর খেলাপি ঋণের বোঝা বইছে দেশটা। রয়েছে বর্ডার লাইনে। ক্রস করলেই বড় বিপদ। নেমে আসবে ভয়ঙ্কর বিপর্যয়। বাঁচতে পারবে তো? কী বলছেন বিশেষজ্ঞরা? এই মুহূর্তে ঠিক কোন পথে চললে রেহাই পাবে বাংলাদেশের মানুষ?  
বাংলাদেশের অর্থনীতি একদম সঠিক পথে আছে, মিথ্যে রটনা করেছে অন্য দেশগুলো ? সত্যি ঘটনা কী? শিরোনামে এই  প্রতিবেদনটি আজ প্রকাশ করেছে ভারতের কলকাতার জনপ্রিয় নিউজ পোর্টাল প্রথম কলকাতা। প্রতিবেদনে বলা হয়েছে,  বারংবার বড় বড় হেডলাইনে ছাপা হয়, বাংলাদেশের অর্থনীতি নাকি ধুঁকছে। ডলার ভাঁড়ার প্রায় শূন্য। জর্জরিত খেলাপি ঋণে। বাজারে গিয়ে কি কিনবেন ভেবে পাচ্ছে না সাধারণ মানুষ। সবকিছুরই আগুন দর। তাহলে কীভাবে অর্থনীতি ঠিক পথে রয়েছে? নাকি বাড়িয়ে বলছে আইএমএফ? আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) সংস্থার মতে, দেশটার কর্মসূচির উদ্দেশ্যে পূরণ থেকে শুরু করে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনা, কঠিন বৈশ্বিক পরিস্থিতিসহ অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো মোকাবিলার ক্ষেত্রে জোরকদমে কাজ করছে। মূল্যস্ফীতি কমাতে কঠোর করেছে মুদ্রানীতি। নমনীয় করেছে বিনিময় হার। বৈশ্বিক সংকট শুধুমাত্র বাংলাদেশ নয়, পোড়াচ্ছে ইন্দো পাসিফিক অঞ্চলের সব দেশকে।
এবার আসা যাক সেই গুরুত্বপূর্ণ কথায়। তাহলে বাংলাদেশের অর্থনীতি ঠিক কোন পথে রয়েছে? ভালো না খারাপ? কি মনে করছেন বিশেষজ্ঞরা?।একটা কথা স্বীকার করতেই হয়, কুড়ি বছর আগে যে বাংলাদেশ ছিল এখন কিন্তু সেই বাংলাদেশ নেই। দেশটার অগ্রগতি থেকে প্রবৃদ্ধি, দেখছে গোটা বিশ্ব। ১৯৭৩ সালে দঁড়িয়ে বাংলাদেশের অর্থনীতি ছিল মাত্র ৮ বিলিয়ন মার্কিন ডলার, যা এখন অতিক্রম করেছে প্রায় ৪৫০ বিলিয়ন। একটা সময় দারিদ্র, ঘূর্ণিঝড় বন্যা থেকে শুরু করে নানা সমস্যায় আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ছিল দেশটা। সেই সমস্যাগুলোর মুখোমুখি মোকাবিলা করছে বাংলাদেশ। গড়ে জিডিপি বাড়ছে ৪.৫% হারে। তাই তো বিশ্বের উন্নত বহু দেশের পত্রপত্রিকা থেকে শুরু করে অর্থনীতিবিদ, অনেকে বাংলাদেশের অগ্রগতিকে আখ্যা দিয়েছেন মিরাকল হিসেবে। বাংলাদেশের মাটিতে পোশাক শিল্পের এত দ্রুত প্রসার কিন্তু অন্যান্য দেশে দেখা যায় না। হু হু করে বেড়েছে রপ্তানি আয়। গুরুত্ব পেয়েছে নারীর ক্ষমতায়ন। জিডিপিতে এই শিল্পের অবদান পৌঁছেছে প্রায় ৩৫ শতাংশ।
তাই অভ্যন্তরীণ অব্যবস্থা, অর্থনৈতিক চ্যালেঞ্জ, মূল্যস্ফীতি, উৎপাদন হ্রাস, বৈশ্বিক অর্থনীতিতে তীব্র মন্দা সহ প্রচুর সমস্যা থাকলেও বহু বিশেষজ্ঞ মনে করছেন, আপাতত বাংলাদেশের অর্থনীতিতে বড়সড় বিপর্যয়ের কোন আশঙ্কা নেই। কিন্তু সাবধান হওয়ার প্রয়োজন রয়েছে। সচেতন হতে হবে এখনই। হিসেব বলছে, বাংলাদেশের অন্যতম সমস্যা মূল্যবৃদ্ধি অর্থাৎ মূল্যস্ফীতি, যা বিষিয়ে তুলেছে সাধারণ খেটে খাওয়া মানুষের জীবন। আর্থিক খাতে রয়েছে দুর্বলতা। ব্যাংকগুলো খেলাপি ঋণ আর বিদেশে অর্থ পাচার সহ বড় বড় সমস্যার মুখে। গত মার্চের শেষে খেলাপি ঋণের পরিমাণ ছিল ১ লক্ষ ৩১ হাজার কোটি টাকার, তিন মাসের ব্যবধানে তা এক ধাক্কায় বেড়ে দাঁড়ায় ১ লক্ষ ৫৬ হাজার কোটি টাকা। এশিয়ার মহাদেশে বাংলাদেশের মতো এত পরিমাণ অর্থ পাচার অন্যান্য দেশে হয় কিনা সন্দেহ আছে। গত ১৬ বছরে বাংলাদেশ থেকে পাচার হয়েছে প্রায় ১১ লক্ষ কোটি টাকা।
প্রতিবছর পাচার হচ্ছে গড়ে প্রায় ৬৪ হাজার কোটি টাকা। দেশটার সর্বোচ্চ রিজার্ভ ছিল ২০২১ সালের আগস্টে। প্রায় ৪৮ বিলিয়ন মার্কিন ডলার। তারপর থেকে সেই যে রিজার্ভ কমতে শুরু করেছে, কমেই যাচ্ছে। পাশাপাশি কমছে মাসিক রেমিট্যান্স। বর্তমানে রিজার্ভ আছে মাত্র ১৭ বিলিয়ন ডলার। আশঙ্কা, যদি রিজার্ভ ১০ মিলিয়ন ডলারে পৌঁছায়, তাহলে বাংলাদেশকে দেখতে হতে পারে এক ভয়ঙ্কর অর্থনৈতিক পরিস্থিতি। তাই এখনো সময় আছে। বাংলাদেশের অর্থনীতি সঠিক পথে রয়েছে ঠিকই, কিন্তু কাঁটায় কাঁটায়। বর্ডার লাইন পার হলেই মুশকিল। এমনটাই মনে করছেন, বিশেষজ্ঞ থেকে শুরু করে অর্থনীতিবিদরা।
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
ডিয়ারবর্নে ট্রেনের ধাক্কায় ডিমেনশিয়ায় আক্রান্ত বৃদ্ধার মৃত্যু

ডিয়ারবর্নে ট্রেনের ধাক্কায় ডিমেনশিয়ায় আক্রান্ত বৃদ্ধার মৃত্যু