আমেরিকা , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ , ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস ভারতের সঙ্গে ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে : চিফ হুইপ ৯/১১-এর ২৫ বছর : সন্ত্রাসের  ক্ষত আজও অমলিন ৯/১১ স্মরণে শুক্রবার থমকে দাঁড়াবে মিশিগানের সীমান্ত মশাবাহিত রোগ বাড়ছে মিশিগানে ৬৬৬ কোটি টাকার কর আদায়ে এনবিআরের বাধা কাটল প্যারোলে মুক্তি, মায়ের শেষকৃত্যে  কান্নায় ভেঙে পড়লেন চিন্ময় ওয়ানডটে মাকে গুলি করে হত্যা, পুলিশের সামনে ছেলের আত্মহত্যা মিশিগানে এবারও গরমের  দাপট, ২০তম উষ্ণতম গ্রীষ্ম গ্রস পয়েন্ট উডসের লকমুর ক্লাবে ভয়াবহ আগুন মিশিগানে ভুল ছবি-জন্মতারিখসহ ৮,২০০ আইডি স্টার্লিং হাইটসে নতুন পুনর্বাসন হাসপাতাল, চালু ২০২৯ সালে লিভোনিয়ায় নতুন পুলিশ স্টেশন নির্মাণ পরিকল্পনা স্থগিত

মানবিক কাজে অনন্য নজির স্থাপন করেছে গোয়াইনঘাট এসোসিয়েশন : ফারুক আহমদ

  • আপলোড সময় : ১৬-১০-২০২৩ ০৩:৩১:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-১০-২০২৩ ০৩:৩১:১৩ অপরাহ্ন
মানবিক কাজে অনন্য নজির স্থাপন করেছে গোয়াইনঘাট এসোসিয়েশন : ফারুক আহমদ
হ্যামট্রাম্যাক, ১৬ অক্টোবর : গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ বলেছেন, গোয়াইনঘাট এসোসিয়েশন অব মিশিগান তার অভীষ্ঠ লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে সময়ের সাহসি পদচারণায়। গোয়াইনঘাট এসোসিয়েশন অব মিশিগান আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে  তিনি এ-কথা বলেন। 
তিনি বলেন, গোয়াইনঘাটের মানুষের যখনই প্রয়োজন হয়েছে, এ-সংগঠন সবসময় পাশে দাঁড়িয়েছে প্রচণ্ড নির্ভরতায়। বিশেষ করে করোনাকালে ও বন্যায় দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে গোয়াইনঘাট এসোসিয়েশন অব মিশিগান সুধীজনের প্রশংসা কুড়িয়েছে। তাছাড়া মসজিদ, মাদ্রাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে এবং ক্যান্সার, লিভার সিরোসিস, হৃদরোগসহ বিভিন্ন মারাত্মক রোগে আক্রান্ত মানুষের জন্য সংগঠনটি সহায়তার হাত বাড়িয়ে অনন্য নজির স্থাপন করেছে।

গতকাল রোববার (১৫অক্টোবর) সন্ধ্যায় শহরের একটি অভিজাত রেস্টুরেন্টের হলরুমে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা জালাল উদ্দিন এবং মনাফ আহমেদ বাবুল, মিশিগান স্টেট আওয়ামীলীগের সভাপতি ফারুক আহমেদ চান, মহানগর আওয়ামীলীগের সভাপতি আব্দুস শাকুর মাখন, সাধারণ সম্পাদক ও কাউন্সিলম্যান আবু মুসা, ফিটজজেরাল্ড স্কুল বোর্ড এর ট্রাস্টি খাজা শাহাব আহমেদ, সাবেক ওয়ারেন সিটি প্লানিং কমিশন চেয়ার ও সিটি এট লারজ প্রার্থী জসলিন হাওয়ারড, ক্রিস্টাল সাম্পসন- কলেজ আউটরীচ কোর্ডিনেটর, মহানগর সাধারণ সম্পাদক মোহাম্মদ মোতালেব, কমিউনিটি নেতা নজরুল রহমান,  এম এ সালাম, নজরুল ইসলাম চেয়ারম্যান এবং কোম্পানীগঞ্জ সমিতির সভাপতি রহিম উদ্দিন। 
সংগঠনের সভাপতি অধ্যাপক এজেডএম ওবায়দুল্লাহর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এডভোকেট দীপক চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মোঃ রমিজ উদ্দিন, নজরুল ইসলাম বদরুল, আব্দুল লতিফ বাবুল, মোঃ কামাল আবেদীন, রোসেন্দ্র দাস লাল মেম্বার,জয়নাল উদ্দিন, আক্তার হোসেন মাশুক, গোলাম আজম মাসুক, হেলাল উদ্দিন(জৈন্তিয়া), শাহরিয়ার কবির, আব্দুর রকিব, জুয়েল মাহমুদ, ফরিদ উদ্দিন, জামালুর রহমান, তরিক উদ্দিন, শাহজাহান রহমান মফিজ, মোঃ আব্দুল খালিক, মোঃ শুয়াইব, দিলওয়ার হোসেন, খাজা আফজাল প্রমুখ নেতৃবৃন্দ। বক্তারা ফারুক আহমেদের কর্মকান্ড তুলে ধরেন এবং উনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। 

উপস্থিত ছিলেন মোঃ জয়নাল আবেদীন, বাচ্চু মিয়া, শহীদ জামান, আব্বাস উদ্দিন, প্রভাষক আলিম উদ্দিন, শহীদ আহমেদ, বেলাল আহমেদ, সিরাজুল ইসলাম, সেলিম আহমেদ, রুম্মান চৌধুরী ইভান, সাব্বির আহমেদ, এজে পাশা, আব্দুল খালিক, অলিউর রহমান, এস এম জয়নাল, রানু মিয়া, জব্বার আলী, মারুফ আবেদীন সহ কমিউনিটির নেতৃবৃন্দ। 
অনুষ্টানের শুরুতে গোয়াইনঘাট এসোসিয়েশনের পক্ষ থেকে সংবর্ধিত অতিথিকে ক্রেস্ট এবং ফুল দিয়ে বরণ করা হয়। পরিশেষে কবি হেলাল উদ্দীন রানা, কবি নারায়ন গুপ্ত ও কবি জাফর ওবায়েদের স্বরচিত কবিতা পাঠ অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে। অনুষ্ঠান শেষে উপস্থিত সবাই প্রীতিভোজে অংশগ্রহণ করেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের অভিষেক সম্পন্ন 

সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের অভিষেক সম্পন্ন