আমেরিকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ , ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে শিল্প ভবনে বিস্ফোরণে নিহত ১ মিশিগানে ৬ লাখ ডলারের বিটকয়েন কেলেঙ্কারি, অভিযুক্ত ইলিনয়ের ব্যক্তি অ্যান আরবারে ট্রেনের সঙ্গে এসইউভির সংঘর্ষ, তদন্ত শুরু মিশিগানে সড়ক দুর্ঘটনায় নিহত ম্যারাথন দৌড়বিদ গ্রেস নোলান ডেট্রয়েটে অপহৃত নারী উদ্ধার, গ্রেপ্তার ১ টলেডোতে রাসায়নিক ছড়িয়ে  পড়ায় সতর্কতা জারি প্যালিসেডস পারমাণবিক কেন্দ্র চালুর আগে নিরাপত্তা নিয়ে শঙ্কা সিঁদুরের রঙে বিজয়া, বিষাদের  সুরে মিশিগানে দেবীর বিদায় সাউথফিল্ডে গুলিতে একজন নিহত, ভুক্তভোগীর পরিচিত যুবক গ্রেপ্তার হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সবাই বাংলাদেশি : তারেক রহমান হৃদরোগে মৃত্যুহারে মিশিগান ও  যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে ডেট্রয়েট নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪ ধর্ম যার যার, রাষ্ট্র সবার : তারেক রহমান মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা ইশরাক হোসেনের কুষ্টিয়ায় লালন আখড়াবাড়িতে টাইম বোমা, সঙ্গে পেট্রোল মিশিগানে সপ্তাহজুড়ে শরতের মৃদু আবহাওয়া, রাতে ঠান্ডা দুপুর ২টায় পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন ইশরাক জীবন বাঁচাতে রক্তদানের প্রতিযোগিতায় ইউএম ও ওহাইও স্টেট টেক্সাস টাউনশিপে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত, আহত ৩ মহাষ্টমীতে ভক্তিময় মিশিগান, দুর্গা  টেম্পল ও কালীবাড়িতে জনস্রোত

মিশিগান গ্যাসের দাম ১২ সেন্ট কমেছে

  • আপলোড সময় : ১৭-১০-২০২৩ ১২:০৬:২১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-১০-২০২৩ ১২:০৬:২১ পূর্বাহ্ন
মিশিগান গ্যাসের দাম ১২ সেন্ট কমেছে
ডেট্রয়েট, ১৭ অক্টোবর : মিশিগানে গ্যাসের দাম এক সপ্তাহ আগের চেয়ে ১২ সেন্ট কম এবং জাতীয় গড় থেকে প্রায় ১৩ সেন্ট বেশি,৩.৪৭ ডলার। দ্য অটো ক্লাব গ্রুপের (এএএ) একটি বিবৃতি অনুসারে, মূল্য গত মাসের এই সময়ের তুলনায় ২৫ সেন্ট কম এবং গত বছরের এই সময়ের চেয়ে তিন চতুর্থাংশ কম।
এএএ জানিয়েছে, "তেলের দাম কমার পাশাপাশি, (যা) পাম্পের দাম কমিয়ে দিয়েছে" এর কারণে চালকরা গ্যাসোলিনের সম্পূর্ণ ১৫ গ্যালন ট্যাঙ্কের জন্য গড়ে ৫২ ডলার প্রদান করছেন। "হামাস ইসরাইল আক্রমণ করার পর গত সপ্তাহের শুরুতে তেলের দাম দ্রুত বেড়ে যায়, কিন্তু চাহিদা কমে যাওয়ায় উদ্বেগ সৃষ্টি হয়। ফলে দাম কমে আসে। বাজার যদি মন্দার দিকে যায় তাহলে তেলের দাম এবং চাহিদা কমতে পারে," বিবৃতিতে বলা হয়েছে। গ্যাসবাডির তেল এবং পরিশোধিত পণ্য বিশ্লেষক প্যাট্রিক ডি হ্যান সোমবার টুইট করেছেন যে সমস্ত রাজ্যে গত মাসে ধারাবাহিকভাবে গ্যাসের দাম কমতে দেখা গেছে। "মিশিগানের গাড়িচালকরা গ্যাসের অনেক কম দাম দেখছেন। গত দুই সপ্তাহে রাজ্যের গড় ২৫ সেন্ট কমে গেছে," বলেছেন এএএ’র মুখপাত্র অ্যাড্রিয়েন উডল্যান্ড৷ তিনি বলেন, "তেলের দাম কমতে থাকলে চালকরা সামনের সপ্তাহগুলিতে পাম্পে আরও দাম কমার আশা করতে পারেন।"
গত সপ্তাহের তুলনায়, মেট্রো ডেট্রয়েটে গড়ে দৈনিক গ্যাসের দাম গত সপ্তাহ থেকে প্রায় ৮ সেন্ট কমে ৩.৪৬ ডলার হয়েছে। এএএ’র মতে, গ্যাসের দাম সবচেয়ে বেশি মার্কুয়েটে (৩.৫৮ ডলার), জ্যাকসন (৩.৫৭ ডলার) এবং ট্র্যাভার্স সিটি (৩.৫৩ ডলার)। সবচেয়ে কম দাম বেন্টন হারবার (৩.৪০ ডলার), ফ্লিন্ট (৩.৪২ ডলার) এবং মেট্রো ডেট্রয়েটে (৩.৪৬ ডলার)।
Source : http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
ডেট্রয়েটে অ্যাপার্টমেন্টে আগুন, আহত ২

ডেট্রয়েটে অ্যাপার্টমেন্টে আগুন, আহত ২