আমেরিকা , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ , ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস ভারতের সঙ্গে ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে : চিফ হুইপ ৯/১১-এর ২৫ বছর : সন্ত্রাসের  ক্ষত আজও অমলিন ৯/১১ স্মরণে শুক্রবার থমকে দাঁড়াবে মিশিগানের সীমান্ত মশাবাহিত রোগ বাড়ছে মিশিগানে ৬৬৬ কোটি টাকার কর আদায়ে এনবিআরের বাধা কাটল প্যারোলে মুক্তি, মায়ের শেষকৃত্যে  কান্নায় ভেঙে পড়লেন চিন্ময় ওয়ানডটে মাকে গুলি করে হত্যা, পুলিশের সামনে ছেলের আত্মহত্যা মিশিগানে এবারও গরমের  দাপট, ২০তম উষ্ণতম গ্রীষ্ম গ্রস পয়েন্ট উডসের লকমুর ক্লাবে ভয়াবহ আগুন মিশিগানে ভুল ছবি-জন্মতারিখসহ ৮,২০০ আইডি স্টার্লিং হাইটসে নতুন পুনর্বাসন হাসপাতাল, চালু ২০২৯ সালে লিভোনিয়ায় নতুন পুলিশ স্টেশন নির্মাণ পরিকল্পনা স্থগিত

নিউইয়র্কে নজরুল একাডেমীর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • আপলোড সময় : ১৭-১০-২০২৩ ০১:১০:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-১০-২০২৩ ০১:১০:৩৭ পূর্বাহ্ন
নিউইয়র্কে নজরুল একাডেমীর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
নিউইয়র্ক, ১৭ অক্টোবর : নজরুল একাডেমি ইউএসএ’র ১০ বছর পূর্তি উপলক্ষ্যে ‘নজরুল জয়ন্তী’ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (১৪ অক্টোবর) নিউইয়র্ক সিটির জ্যামাইকার মেরি লুইস একাডেমি মিলনায়তনে এ উপলক্ষে এক অনুষ্ঠান আয়োজন করা হয়।
ড. জিয়াউদ্দীন আহমেদের সঞ্চালনায় ‘বিশ্বায়নে নজরুল’ বিষয়ক এই আলোচনায় অংশগ্রহণ করেন নজরুল গবেষক ইমেরিটাস অধ্যাপক ড. উইনস্টন ল্যাঙলি, নজরুল গবেষক ড. গুলশান আরা কাজী, কাজী বেলাল এবং অধ্যাপক ড. রেচেল ফেল ম্যাকডেরমট। নজরুল গবেষক ইমেরিটাস অধ্যাপক ড. উইনস্টন ল্যাঙলি বলেন, নজরুল একজন পরিপূর্ণ বাঙালি হিসেবে সাম্প্রদায়িকতা, ধর্মান্ধতা, রাজনৈতিক হানাহানি, শাসন-শোষণের বিরুদ্ধে লড়ে গেছেন। তিনি আজীবন মানুষের কল্যাণে নিজের জীবন উৎসর্গ করেছেন।
রাষ্ট্রবিজ্ঞান ও আন্তর্জাতিক সম্পর্কের ইমেরিটাস অধ্যাপক এবং ম্যাসাচুসেটস সিটিতে অবস্থিত বস্টন বিশ্ববিদ্যালয়ের ম্যাককরম্যাক গ্র্যাজুয়েট স্কুলের সিনিয়র ফেলো ড. উইনস্টন ল্যাংলি মানবাধিকার, বিশ্বব্যবস্থা, ধর্ম এবং রাজনীতির বিকল্প মডেল নিয়ে আজীবন কাজ করেছেন। তার প্রকাশনাগুলোর মধ্যে রয়েছে ‘কাজী নজরুল ইসলাম: দ্য ভয়েস অব পোয়েট্রি অ্যান্ড দ্য স্ট্রাগল ফর হিউম্যান হোলনেস’।
আলোচনায় বক্তারা বলেন, নজরুল আজীবন সাম্যের যে গান গেয়েছেন, তা প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিতে হবে। স্বাধিকার থেকে স্বাধীনতা অর্জনে যে পথ রচিত হয়েছিল, তার পেছনে সাম্যের কবি নজরুলের সৃষ্টিশীল রচনা অনুপ্রেরণা যুগিয়েছে।
ডানা ইসলামের সঞ্চালনায় সন্ধ্যায় ‘সৃষ্টি সুখের উল্লাসে’ মন্ত্রে উজ্জীবিত এ  অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক শাহ আলম দুলাল। এরপর নজরুলের কবিতা, গান, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করেন নজরুল একাডেমি ইউএসএ’র ছাত্র-শিক্ষকরা। এতে অংশগ্রহণ করেন নাহরীন ইসলাম, কবির কিরন, রুমানা মাহজাবিন, ফারুক আজম।
অনুষ্ঠানে বিশেষ নৃত্যানুষ্ঠান পরিবেশন করে বাংলাদেশ একাডেমি অব পারফর্মিং আর্টস (বাফা)। নতুন প্রজন্মের শিল্পীদের নজরুল সংগীত পরিবেশনায় অংশগ্রহণ করে শৌভিত রয় চৌধুরী, ঋতুজা ব্যানার্জি, সৃজিতা হিয়া, ঋতিকা ব্যানার্জি। ‘বিদ্রোহী কবিতা’র ওপর নৃত্য-কাব্য পরিবেশনায় ছিলেন শিল্পী মেহের কবির এবং ড. নীলা জারিন।
কমিউনিটিতে বিশেষ অবদান রাখার জন্য ডা. নজরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিক গিয়াস আহমেদ ও ইঞ্জিনিয়ার আকাশ রহমানকে ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে অতিথি শিল্পী অস্ট্রেলিয়া প্রবাসী নজরুল সংগীত শিল্পী ড. নিরুপমা রহমান নজরুল সঙ্গীত পরিবেশন করে উপস্থিত দর্শক-শ্রোতাদের মুগ্ধ করেন।  সবশেষে ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন একাডেমীর সভাপতি কিউ জামান।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটি ফ্যাশন উইক শুরু ১৬ সেপ্টেম্বর

আটলান্টিক সিটি ফ্যাশন উইক শুরু ১৬ সেপ্টেম্বর