আমেরিকা , রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ , ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বেলুন উড়িয়ে মিশিগান বইমেলার উদ্বোধন চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে  ৪৮ বছর’ সময়ের সাক্ষী হয়ে থাকবে : ডা. দেবাশীষ মৃধা রংপুরে এক পরিবারের চারজনের মৃত্যু ঘিরে রহস্য ও চাঞ্চল্য ডেট্রয়েটে ফেন্টানিলের ‘৮৫ লাখ  সম্ভাব্য প্রাণঘাতী ডোজ’ জব্দ আনন্দ মঞ্চে আজ উঠছে মিশিগান বইমেলার পর্দা ডিয়ারবর্নে গ্রেপ্তারের সময় দুই পুলিশ ও সন্দেহভাজন গুলিবিদ্ধ মন্ত্রিসভায় ছয় নতুন সদস্য, শপথ পড়ালেন রাষ্ট্রপতি দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল প্রাদুর্ভাবের দুই মাস পর স্বস্তি, মিশিগানে কমছে সাইক্লোস্পোরিয়াসিস বরখাস্তের জেরে হ্যামট্রাম্যাক কাউন্সিলের বিরুদ্ধে সাবেক সিটি ম্যানেজারের মামলা নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল, আগামীকাল শপথ মিশিগানের স্কুলে মোবাইল ফোন  ব্যবহারে আরও কঠোর হচ্ছে নিয়ম মিশিগানে ২০২১ সালের পর প্রথম ইইই রোগী শনাক্ত ডিয়ারবর্নে ইসলামবিরোধী বিক্ষোভ  ঘিরে উত্তেজনা, উঠল সম্প্রীতির বার্তাও নারীর গাড়িতে গোপনে ট্র্যাকিং ডিভাইস : আদালতে মেকানিক মিশিগানে পেট্রোলের দামে ঊর্ধ্বমুখী অস্থিরতা ৪ বার গুলিবিদ্ধ হয়েও বীরত্ব, ৯১১-এ ফোন কিশোরীর : ‘সে একজন বীর’ মিশিগানের রেলপথ উন্নয়নে ১৪৫ মিলিয়ন ডলার বরাদ্দ রেডফোর্ড টাউনশিপে ফস্টার কেয়ার হোমে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩ প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ নেই : পররাষ্ট্র মন্ত্রণালয়

লন্ডনে এক্সপ্রেস সম্পাদক ফজলুর  রহমানকে ঘিরে হবিগন্জবাসীর মিলন মেলা

  • আপলোড সময় : ১৮-১০-২০২৩ ০৬:০৯:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-১০-২০২৩ ০৬:১১:৩০ অপরাহ্ন
লন্ডনে এক্সপ্রেস সম্পাদক ফজলুর  রহমানকে ঘিরে হবিগন্জবাসীর মিলন মেলা
লন্ডন, ১৮ অক্টোবর :  যুক্তরাজ্য সফররত দৈনিক হবিগঞ্জ জনতার এক্সপ্রেস সম্পাদক, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক ইনকিলাব ও ডিবিসি নিউজ হবিগঞ্জ জেলা প্রতিনিধি মো: ফজলুর রহমান এর সাথে যুক্তরাজ্য হবিগঞ্জবাসী পক্ষ থেকে এক মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। 
দলমত নির্বিশেষে সকলের উপস্থিতিতে মতবিনিময় সভাটি হবিগঞ্জবাসীর মিলন মেলায় পরিণত হয়। গত ১৬ অক্টোবর পূর্ব লন্ডনে অভিজাত রেষ্টুরেন্টে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট কমিউনিটি নেতা চুনারুঘাট এসোসিয়েশন ইউকের সভাপতি মোঃ গাজীউর রহমান গাজী।  

হবিগঞ্জ ইয়ুথ এসোসিয়েশন ইউকের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ও সাবেক ছাত্রনেতা সাহিদুর রহমানের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে পবিত্র কোরান তেলাওয়াত করেন মাওঃ বদরুদ্দোজা চৌধুরী শামীম, স্বাগত বক্তব্য রাখেন বেঙ্গলী ওয়ার্কার্স এসোসিয়েশন সুরমা সেন্টারের ডাইরেক্টর ও চুনারুঘাট এসোসিয়েশন ইউকের সাধারণ সম্পাদক জালাল আহমেদ। 
বক্তব্য রাখেন সর্বইউরোপীয় মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের সহ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আমির হোসেন খান, ইকবাল ফজলু, আব্দুস সালাম, সামসুদ্দিন আহমেদ, তুহিন চৌধুরী, সিরাজুল ইসলাম, গীতিকবি জাহাঙ্গীর রানা, শেখ কামাল, মোঃ গিয়াস উদ্দিন, জালাল উদ্দিন, লুৎফুর রহমান ছায়েদ, দেওয়ান আব্দুল মোকাদ্দিম চৌধুরী নিয়াজ, চৌধুরী ফয়জুর রহমান মোস্তাক, সামসুল ইসলাম মঞ্জু, মনিরুজ্জামান খিরাজ, চৌধুরী নিয়াজ মাহমুদ লিংকন, নিউটন আহমেদ, মারুফ চৌধুরী, ব্যারিষ্টার আশরাফুল আলম চৌধুরী, কাজী তাজ উদ্দিন আকমল, মামুন খান, সৈয়দ শাহনেওয়াজ, সৈয়দ মারুফ আহমেদ, অজিত লাল দাশ, কামাল চৌধুরী, একাউন্টেন্ট ইমরুল হোসেন, শাহজাহান কবির, আলাল মহসিন, আফজাল খান, সালেহ আহমেদ, সাইফুল ইসলাম হেলাল, দেলোয়ার হোসাইন লিটু, নোমান, গিয়াস উদ্দিন চৌধুরী সুজাত, হামজা রহমান প্রমুখ।

হবিগঞ্জ ইয়ূথ এসোসিয়েশন ইউকে ও যুক্তরাজ্য হবিগঞ্জবাসীর পক্ষ ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়। পরে আয়োজিত নৈশভোজে সকলে অংশগ্রহণ করেন। 
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হবিগঞ্জ বৃন্দাবন কলেজের সাবেক ভিপি নজমুল আজিজকে মিশিগানে সংবর্ধনা

হবিগঞ্জ বৃন্দাবন কলেজের সাবেক ভিপি নজমুল আজিজকে মিশিগানে সংবর্ধনা