আমেরিকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ , ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৭ ধাপে ইউপি নির্বাচন, শুরু ১২ নভেম্বর বাইডেনের বিদ্যুৎকেন্দ্র নির্গমন বিধি বাতিলের পথে ট্রাম্প প্রশাসন দুর্গোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে : রাষ্ট্রপতি ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস ভারতের সঙ্গে ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে : চিফ হুইপ ৯/১১-এর ২৫ বছর : সন্ত্রাসের  ক্ষত আজও অমলিন ৯/১১ স্মরণে শুক্রবার থমকে দাঁড়াবে মিশিগানের সীমান্ত মশাবাহিত রোগ বাড়ছে মিশিগানে ৬৬৬ কোটি টাকার কর আদায়ে এনবিআরের বাধা কাটল প্যারোলে মুক্তি, মায়ের শেষকৃত্যে  কান্নায় ভেঙে পড়লেন চিন্ময় ওয়ানডটে মাকে গুলি করে হত্যা, পুলিশের সামনে ছেলের আত্মহত্যা

আটলান্টিক কাউন্টির কমিশনার প্রার্থী হাবিব রেহমানের সমর্থনে সভা

  • আপলোড সময় : ১৮-১০-২০২৩ ১১:৫৩:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-১০-২০২৩ ১১:৫৩:১০ অপরাহ্ন
আটলান্টিক কাউন্টির কমিশনার প্রার্থী হাবিব রেহমানের সমর্থনে সভা
আটলান্টিক সিটি, ১৮ অক্টোবর : নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে আজ বুধবার সন্ধ্যায় আটলান্টিক কাউন্টির কমিশনার এট লারজ প্রার্থী হাবিব রেহমানের সমর্থনে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। আটলান্টিক সিটির একটি ভেনুতে অনুষ্ঠিত এই নির্বাচনী সভায় আগামী ৭ নভেম্বর মংগলবার অনুষ্ঠিতব্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ডেমোক্র্যাটিক দলীয় প্রার্থীরা সহ আটলান্টিক কাউন্টির  বিভিন্ন শ্রেনী পেশার লোকজন  উপস্থিত ছিলেন।

আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য ও ডেমোক্র্যাটিক কমিটি পারসন সুব্রত চৌধুরীর  সঞ্চালনায় অনুষ্ঠানে আটলান্টিক কাউন্টির  ডেমোক্র্যাটিক দলের চেয়ারম্যান মাইক সুলেমান, আটলান্টিক কাউন্টির কমিশনার এট লারজ পদে প্রতিদ্বন্দ্বিতাকারী কিম ও  ব্রায়ান, বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির ট্রাস্টি বোর্ডের সভাপতি আব্দুর রফিক, হিসপ্যানিক কমিউনিটি নেত্রী সেলেসথা ফারনানদেজ, ব্যবসায়ী নেতা আমের কাশ্মীরি, ভিয়েতনামী কমিউনিটি নেতা হুয়ান লি, মোঃ শাকের প্রমুখ বক্তব্য রাখেন। তাঁরা আগামী ৭ নভেম্বরের নির্বাচনে হাবিব রেহমানের নিরঙ্কুশ বিজয় কামনা করেন।

আটলান্টিক কাউন্টির ডেমোক্র্যাটিক দলের চেয়ারম্যান মাইকেল সুলেমান আগামী ৭ নভেম্বর মংগলবার অনুষ্ঠিতব্য নির্বাচনে ডেমোক্র্যাটিক দলীয় প্রার্থীদের ‘বি কলামে’ ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য আহবান জানান।
হাবিব রেহমান তাঁর বক্তব্য   বলেন, অতীতের যে কোন সময়ের চেয়ে ডেমোক্র্যাটিক পার্টি এখন অনেক বেশি শক্তিশালী। আগামী নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় প্রার্থী হিসাবে কমিশনার এট লারজ পদে তিনি বিপুল ভোটে জয়ী হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুল, নাসিরউদ্দীন শেখ, বেলাল উদ্দীন, কাজল সরকার, জয়দেব কর্মকার সহ বিভিন্ন কমিউনিটির বিপুল সংখ্যক লোকজন উপস্থিত ছিলেন। নৈশভোজের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।


নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটি ফ্যাশন উইক শুরু ১৬ সেপ্টেম্বর

আটলান্টিক সিটি ফ্যাশন উইক শুরু ১৬ সেপ্টেম্বর