আমেরিকা , রবিবার, ১০ মে ২০২৬ , ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্বজুড়ে মা দিবস আজ যুক্তরাষ্ট্রে নিহত ইউএসএফ শিক্ষার্থী বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছেছে গাজীপুরে একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা  পশ্চিমবঙ্গে ইতিহাস, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দুর শপথ মাউন্ট ক্লেমেন্সে ডাককর্মীকে  লক্ষ্য করে হুমকির অভিযোগ সাউথফিল্ডে শিশুদের ভিডিও ধারণ ও বিদ্বেষমূলক আচরণে এক ব্যক্তি অভিযুক্ত যুক্তরাষ্ট্রে স্নাতকোত্তর ডিগ্রি পেলেন হবিগঞ্জের তন্ময় ড. ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা ক্র্যাটম বিক্রি ও বিতরণ নিষিদ্ধের পথে স্টার্লিং হাইটস সিটি কাউন্সিল সাইবার হামলায় থিমসবাজার  অচল, চার দিন পর পুনরুদ্ধার বোয়িংয়ের সঙ্গে ১৪ উড়োজাহাজ ক্রয় চুক্তি করল বিমান বাংলাদেশ আজ মহান মে দিবস শুভ বুদ্ধ পূর্ণিমা আজ মিশিগানে ছাত্রের সঙ্গে অনৈতিক সম্পর্কের দায়ে সাবেক শিক্ষিকার কারাদণ্ড মিশিগানে তুষারপাত ও হিমাঙ্ক-তাপমাত্রার সতর্কতা জারি মিশিগানে জ্বালানি তেলের দামে লাফ, কোথাও ৫ ডলার ছাড়িয়েছে রাজধানীতে নাশকতার পরিকল্পনায় ৪ জন গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে সন্তান জন্মে ভিসা নয় : মার্কিন দূতাবাসের কঠোর বার্তা সীমান্ত সেতু নিয়ে যুক্তরাষ্ট্র-কানাডা আলোচনায় জটিলতা বাইডেনের ক্ষমায় মুক্তি পাওয়া ব্যক্তি আবারও মাদক মামলায় অভিযুক্ত

মিশিগানে আসছেন তাহসান-মোজা, সাথে ব্ল্যাক ও শুন্য ব্যান্ড

  • আপলোড সময় : ১৯-১০-২০২৩ ১২:৪৬:২৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-১০-২০২৩ ১২:৪৬:২৫ পূর্বাহ্ন
মিশিগানে আসছেন তাহসান-মোজা, সাথে  ব্ল্যাক ও শুন্য ব্যান্ড
ওয়ারেন, ১৯ অক্টোবর : পাতা ঝড়া সময়ে, অনেকটা ঠান্ডাকালীন পরিবেশে এবার খোলা মাঠে নহে, উষ্ণ পরিবেশে ইনডোরে মিশিগানে গান গাইতে আসছেন তাহসান এবং মোজা। পাশাপাশি থাকছেন হাল সময়ের ব্যান্ড দল শুন্য এবং টেন এন্ড হাফ মাইলসহ স্থানীয় সংগীত শিল্পীরা। 
গতকাল বুধবার (১৮ অক্টোবর ) রাতে নগরীর আড্ডা রেষ্টুরেন্টে আয়োজকদের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়। আয়োজকরা বাংলাদেশী মিউজিক ফ্যাস্টিভ্যালের এর বিস্তারিত উপস্থাপন করেন।
আয়োজকরা জানান, আগামী ২৭ অক্টোবর শুক্রবার ওয়ারেন সিটির ওয়ারেন কমিউনিটি সেন্টারে বাংলাদেশি মিউজিক ফেস্ট অনুষ্ঠিত হবে।এতে জনপ্রিয় শিল্পী তাহসান, বাংলাদেেশের জনপ্রিয় ব্ল্যাক ব্যান্ড,  ব্যান্ড দল শুন্য, হালের তরুণ-তরুণীদের ক্রেজ মোজা, গাগা এন্টারটেইনমেন্ট, ইক্কি গা, তানভি, আরমান এবং স্থানীয় ব্যান্ড দল টেন এন্ড হাফ মাইলসহ জনপ্রিয় শিল্পীরা এক মঞ্চে সংগীত পরিবেশন করবেন।
সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, ওয়ারেন কমিউনিটি সেন্টারে ৫৫০টি  আসন রয়েছে। পুরোদমে টিকেট বিক্রি হচ্ছে। টিকেটের দাম   নির্ধারণ করা হয়েছে ১০০ ও ৫০ ডলার। যারা এখনো টিকেট কিনেননি, তারা চাইলে টিকেট কিনতে পারবেন। টিকেট প্রাপ্তির স্থান- হ্যামট্রাম্যাক সিটির স্বপ্ন সুপারমার্কেট, ওয়ারন সিটির আড্ডা রেষ্টুরেন্ট, আল শাহি প্যালেস এবং তাসনিম ফ্যাশনে। এমনকি আয়োজকদের সাথে যোগাযোগ করেও টিকেট কিনা যাবে।
বাংলাদেশি কমিউনিটি মিশিগানের আয়োজনে  মিউজিক ফ্যাস্টিভ্যালটির সার্বিক সহযোগিতায় আছে ভিয়ের ইভেন্ট। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন এসএনএস হোম লোনের কর্ণধার নাসির সবুজ, ভিয়ের ইভেন্টের ফায়রুজ রহমান, মোহাম্মদ মইনউদ্দিন, রোম্মান স্বাগত, রশি মীর, লোবনা রহমান,  প্রোগ্রাম হোস্ট শারমিন তানিম। উপস্থিত ছিলেন মুন্নি রহমান ও কার্নিজ ফারিহা।
পুরো আয়োজনটি সম্পন্ন করতে যারা সহযোগিতা করছেন, তারা হলেন-গ্রান্ড স্পন্সর এসএনএস হোম লোন, আর টু এম রিয়েলিটি, রিয়েলেটর রোম্মান স্বাগত, আড্ডা রেষ্টুরেন্ট, আমেরিকান রিয়েলেটরস, বেঙ্গল অটো সেলস, বেঙ্গল এন্টারপ্রাইজ, ভায়োলেটস, পেটুকস কিচেন,স্পৃহা এবং রভি পাওয়ার।
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ