আমেরিকা , বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬ , ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ওয়েইন কাউন্টির বাসিন্দার শরীরে ওয়েস্ট নাইল ভাইরাস শনাক্ত বিশ্বজুড়ে অভিবাসী ভিসার সাক্ষাৎকার স্থগিত করল যুক্তরাষ্ট্র বার্মিংহামে মারামারি নিয়ে উদ্বেগ, নিরাপত্তা জোরদারে পদক্ষেপ মিশিগানজুড়ে আজ ঝড়-বৃষ্টি, টর্নেডোর সতর্কতা কানাডার সঙ্গে বিরোধে লেক অন্টারিওর নাম বদলাতে চান ট্রাম্প ভাড়ার বাড়ির নিরাপত্তা নিশ্চিতে ডেট্রয়েটের উচ্চাভিলাষী পরিকল্পনা ডিয়ারবর্ন হাইটসে পারিবারিক বিরোধে নারী নিহত, আহত ১ ফ্রেজারে প্রাণঘাতী ‘হিট-এন্ড-রান’, ফ্লক ক্যামেরায় চালক শনাক্ত ও গ্রেপ্তার ইঙ্কস্টারে ডলার ট্রিতে নারীকে ছুরিকাঘাত, যুবক আটক মিশিগানের মুসলিম সংগঠনের অফিসে হত্যার হুমকি হবিগঞ্জে উন্মোচিত হলো চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে ৪৮ বছর’ মিশিগান বইমেলার শেষদিনে পাঠকের ভাটা, বিক্রিতেও মন্দা  ডেট্রয়েটের পূর্বাঞ্চলে গাড়ি থেকে গুলিবর্ষণ, শিশুসহ আহত ৪ ডেট্রয়েটের একটি বাড়ি থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার বেলুন উড়িয়ে মিশিগান বইমেলার উদ্বোধন চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে  ৪৮ বছর’ সময়ের সাক্ষী হয়ে থাকবে : ডা. দেবাশীষ মৃধা রংপুরে এক পরিবারের চারজনের মৃত্যু ঘিরে রহস্য ও চাঞ্চল্য ডেট্রয়েটে ফেন্টানিলের ‘৮৫ লাখ  সম্ভাব্য প্রাণঘাতী ডোজ’ জব্দ আনন্দ মঞ্চে আজ উঠছে মিশিগান বইমেলার পর্দা ডিয়ারবর্নে গ্রেপ্তারের সময় দুই পুলিশ ও সন্দেহভাজন গুলিবিদ্ধ

নবীগঞ্জে উপকারভোগীদের নিয়ে ব্যতিক্রমী সমাবেশ

  • আপলোড সময় : ১৯-১০-২০২৩ ১১:১৯:৩২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-১০-২০২৩ ১১:১৯:৩২ পূর্বাহ্ন
নবীগঞ্জে উপকারভোগীদের নিয়ে ব্যতিক্রমী সমাবেশ
নবীগঞ্জ (হবিগঞ্জ) ১৯ অক্টোবর :  সরকারের নানাবিধ প্রকল্পের মাধ্যমে উপকারভোগীদের নিয়ে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় অনুষ্ঠিত হয়ে গেলো এক ব্যতিক্রমধর্মী বিশাল সমাবেশ। এতে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরা হয়। নবীগঞ্জ উপজেলার ২৬ হাজার উপকারভোগীদের মধ্যে ১৫ হাজার নারী-পুরুষের সমাগম ঘটে। নারী-পুরুষদের উপস্থিতিতে লোকে লোকারণ্য হয়ে উঠে সমাবেশ। বৃহস্পতিবার বিকেলে নবীগঞ্জ জে.কে উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলার জনপ্রতিনিধি বৃন্দের আয়োজনে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সমাবেশের পর আগত উপকারভোগী প্রত্যেককে একটি করে গাছের চারা ও কয়েক জনকে প্রধানমন্ত্রীর দপ্তরের অনুদানের চেক প্রদান করা হয়। এসময় দৃষ্টিপ্রতিবন্ধী আব্দুর রব ৫০ হাজার টাকার চেক পেয়ে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানে উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এডভোকেট গতি গোবিন্দ দাশের সভাপতিত্বে ও করগাঁও ইউনিয়নের চেয়ারম্যান নির্মলেন্দু দাশ রানার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপি । এসময় তিনি বলেন- আগামী নির্বাচন বানচালে বিএনপি জামায়াত নানা ষড়যন্ত্র করছে, সরকারের বিভিন্ন দপ্তরের মাধ্যমে উপকারভোগীদের নিয়ে বিএনপি জামায়াতের ষড়যন্ত্র রুখে দেয়া হবে।
সমাবেশে প্রতিবন্ধী, বয়স্ক, বিধবা, মাতৃত্বকালীন ও ক্যান্সার রোগে আক্রান্ত সুবিধাভোগীরা অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ জানিয়ে তাদের অনুভূতি ব্যক্ত করেন । রোজিনা বেগম ও শিউলি বেগম প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ঘর পেয়ে আনন্দ অনুভূতি প্রকাশ করে আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় দেখতে চান। তারা বলেন- আমরা ছিলাম আশ্রয়হীন আমাদেরকে মাথা গুঁজার টাই দিয়েছেন বঙ্গবন্ধু কন্যা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন - জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুরউদ্দিন চৌধুরী বুলবুল, এডভোকেট সুলতান মাহমুদ, নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন আহমেদ, সাবেক সভাপতি অধ্যাপক মুজিবুর রহমান, পানিউমদা ইউনিয়নের চেয়ারম্যান ইজাজুর রহমান, কালিয়ারভাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান ইমদাদুল হক চৌধুরী, আউশকান্দি ইউনিয়নের চেয়ারম্যান দিলাওয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবু সিদ্দিক, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মুজিবুর রহমান কাজল, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, কুর্শি ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমান, বড় ভাকৈর পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান আকতার আহমেদ ছুবা, দেবপাড়া ইউনিয়নে চেয়ারম্যান শাহ রিয়াজ নাদির সুমন, সদর ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, ইনাতগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান নোমান হোসেন, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি দুলাল চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক সাবের আহমেদ, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক রাব্বি আহমেদ চৌধুরী মাক্কু  সহ  আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও সহযোগী অঙ্গসংগঠনের প্রমুখ নেতৃবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের আত্মপ্রকাশ

সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের আত্মপ্রকাশ