আমেরিকা , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ , ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস ভারতের সঙ্গে ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে : চিফ হুইপ ৯/১১-এর ২৫ বছর : সন্ত্রাসের  ক্ষত আজও অমলিন ৯/১১ স্মরণে শুক্রবার থমকে দাঁড়াবে মিশিগানের সীমান্ত মশাবাহিত রোগ বাড়ছে মিশিগানে ৬৬৬ কোটি টাকার কর আদায়ে এনবিআরের বাধা কাটল প্যারোলে মুক্তি, মায়ের শেষকৃত্যে  কান্নায় ভেঙে পড়লেন চিন্ময় ওয়ানডটে মাকে গুলি করে হত্যা, পুলিশের সামনে ছেলের আত্মহত্যা মিশিগানে এবারও গরমের  দাপট, ২০তম উষ্ণতম গ্রীষ্ম গ্রস পয়েন্ট উডসের লকমুর ক্লাবে ভয়াবহ আগুন মিশিগানে ভুল ছবি-জন্মতারিখসহ ৮,২০০ আইডি স্টার্লিং হাইটসে নতুন পুনর্বাসন হাসপাতাল, চালু ২০২৯ সালে লিভোনিয়ায় নতুন পুলিশ স্টেশন নির্মাণ পরিকল্পনা স্থগিত

ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে ওয়াকআউট করলো শত শত শিক্ষার্থী

  • আপলোড সময় : ২০-১০-২০২৩ ০৫:৪৩:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-১০-২০২৩ ০৫:৪৩:৩২ অপরাহ্ন
ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে ওয়াকআউট করলো শত শত শিক্ষার্থী
ফিলিস্তিনিদের সমর্থনে মুখে পতাকা এঁকে বিক্ষোভে অংশ নেন ডিয়ারবর্ন হাই স্কুলের এক শিক্ষার্থী/Jakkar Aimery, The Detroit News

ডিয়ারবর্ন, (ওয়েইন কাউন্টি) ২০ অক্টোবর : চলমান ইসরাইল-হামাস যুদ্ধের মধ্যে স্বাধীনতা ও নিরাপত্তার দাবিতে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে আজ শুক্রবার সকালে মিশিগান রাজ্যের ওয়েইন কাউন্টির ডিয়ারবর্নের কমপক্ষে দুটি উচ্চ বিদ্যালয়ের শত শত শিক্ষার্থী স্কুল থেকে বেরিয়ে আসে। এডসেল ফোর্ড হাই স্কুল এবং ডিয়ারবর্ন হাই স্কুলের শিক্ষার্থীরা শুক্রবার সকালে তাদের শ্রেণিকক্ষ থেকে বেরিয়ে আসে, পতাকা উত্তোলন করে এবং ফিলিস্তিনিদের সমর্থনে বাক্যাংশ উচ্চারণ করে। এডসেলের এক ছাত্র অন্য এক ছাত্রের কাঁধে হাত রেখে একটি বুলহর্ন ধরে চিৎকার করে ওঠে, যেখানে অংশগ্রহণকারীদের চিৎকার করতে শোনা যায়- মুক্ত, মুক্ত ফিলিস্তিন, নদী থেকে সমুদ্র পর্যন্ত ফিলিস্তিন মুক্ত হবে। তারা আল্লাহু আকবর, ঈশ্বর মহান বলে শ্লোগান দেন।
ডিয়ারবর্ন হাই স্কুলের জুনিয়র জয়নব রাজা বলেন, 'বিদেশে যে অবিচার চলছে, তা নিয়ে কথা বলা থেকে তারা আমাদের আটকাতে পারবে না। .. বিশ্বের সর্বত্রই মানুষ ফিলিস্তিনের প্রতি তাদের সমর্থন দেখাচ্ছে। লেবাননের বংশোদ্ভূত ১৬ বছর বয়সী রাজা তার বক্তব্যে গাজায় শিশুদের হতাহতের বিষয়টি তুলে ধরেন।

ফিলিস্তিনিদের সমর্থনে ডিয়ারবর্ন হাই স্কুল শিক্ষার্থীদের স্কুল ত্যাগ করে বিক্ষোভ/Jakkar Aimery, The Detroit News

শুক্রবারের ওয়াকআউটটি ডিয়ারবর্নে টানা দ্বিতীয় দিনের মতো শিক্ষার্থীরা ক্লাস থেকে বেরিয়ে গেছে। বৃহস্পতিবার ফোর্ডসন হাই স্কুল থেকে প্রায় ৪০০ শিক্ষার্থী বেরিয়ে যায়, যেখানে প্রায় ৯০% শিক্ষার্থী আরব আমেরিকান বংশোদ্ভূত। হামাসের হামলার প্রায় দুই সপ্তাহ পর হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ৪ হাজার ১৩৭ ফিলিস্তিনি নিহত ও ১৩ হাজারের বেশি আহত হয়েছে। ইসরায়েলে এক হাজার ৪০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, হামাসের হাতে আটক ও গাজায় নিয়ে যাওয়া ২০৩ জনের পরিবারকে বিষয়টি অবহিত করা হয়েছে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের অভিষেক সম্পন্ন 

সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের অভিষেক সম্পন্ন