আমেরিকা , মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬ , ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ওক পার্কে গোলাগুলিতে নিহত ২, আহত ২ শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য নিয়ে ভারতকে ঢাকার বার্তা মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিসে দুইজনের মৃত্যু, যুক্তরাষ্ট্রে সম্ভবত প্রথম ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪ ‘বেল ক্যানসেল করতে পারব আশা করছি’, বেনজীর ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী মিশিগানে ওয়ার্ক জোন দুর্ঘটনায় দুই সড়ককর্মীর মৃত্যু, চালক অভিযুক্ত স্টেলান্টিসের সেন্টার লাইন স্থাপনায় দুর্ঘটনায় ইউএডব্লিউ সদস্য নিহত রেডফোর্ড টাউনশিপে পরিকল্পিত হামলায় এক ব্যক্তি নিহত জগন্নাথ ভক্ত মিশিগানের বর্ণাঢ্য রথযাত্রা রাষ্ট্রপতি নির্বাচনে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তারেক রহমান : ফখরুল পুলিশের যানবাহনে হামলার আশঙ্কা, দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা প্রধানমন্ত্রীর নেতৃত্বে আস্থা প্রকাশ  করেছে যুক্তরাষ্ট্র : মাহ্দী আমিন বাংলাদেশ সফর শেষে ইতিবাচক বার্তা দিলেন মার্কিন বিশেষ দূত প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন বিশেষ দূতের বৈঠক ঢাকায় সার্জিও গোর-দীনেশ ত্রিবেদীর বৈঠক ধর্মীয় বিভাজনের সব অপচেষ্টা প্রতিহত করতে হবে : মির্জা ফখরুল রোহিঙ্গাদের দুর্দশা প্রত্যক্ষ করলেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত হবিগঞ্জে নাসীরুদ্দীন-সারজিসসহ এনসিপির ১০ জনের বিরুদ্ধে মামলা আটলান্টিক সিটি মেয়রের শিক্ষা বৃত্তিতে বাংলাদেশি-আমেরিকানদের আধিপত্য সিলেটের গোলাপগঞ্জে সারজিস আলমের গাড়িতে হামলা, ভাঙল গ্লাস

ম্যানচেস্টার সহকারী হাই কমিশন অফিস পরিদর্শন করলেন এমএসপি ফয়সাল চৌধুরী 

  • আপলোড সময় : ২১-১০-২০২৩ ০৪:২৪:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-১০-২০২৩ ০৪:২৪:৩৮ অপরাহ্ন
ম্যানচেস্টার সহকারী হাই কমিশন অফিস পরিদর্শন করলেন এমএসপি ফয়সাল চৌধুরী 
লন্ডন, ২১ অক্টোবর :  স্কটল্যান্ডে বাংলাদেশী বংশোদ্ভূত প্রথম সাংসদ  ফয়সাল চৌধুরী এমবিই গত ১৮ অক্টোবর বাংলাদেশ সহকারী হাই কমিশন, ম্যানচেষ্টার অফিস পরিদর্শন করেছেন। এ সময় তিনি সহকারী হাই কমিশনার কাজী জিয়াউল হাসান এর সাথে চ্যান্সারী প্রাঙ্গণে সৌজন্য সাক্ষাত করেন। 
ফয়সাল চৌধুরী এমবিই স্কটিশ সংসদে বাংলাদেশী বংশোদ্ভূত প্রথম এবং একমাত্র সংসদ সদস্য। তিনি স্কটল্যান্ডে মূল ধারার কমিউনিটি এবং বাংলাদেশীদের মাঝে জনপ্রিয় এক মূখ এবং বাংলাদেশী কমিউনিটির যে কোন প্রয়োজনে তিনি সব সময় পাশে থাকেন। সহকারী হাই-কমিশনারের সাথে সাক্ষাতে এবং মিশন পরিদর্শনকালে তারা বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এবং আশা প্রকাশ করেন যে, উভয়েই বাংলাদেশ, বাংলাদেশী কমিউনিটি এবং স্কটল্যান্ডের সাথে সম্পর্ক নতুন মাত্রায় উন্নীতকরণে তাদের প্রচেষ্টা অব্যাহত রাখবেন।

তিনি যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশী কমিউনিটির তরুণ, উদ্যমী ও উচ্চশিক্ষিত বৃটিশ সদস্যদের জনসেবা, স্বেচ্ছাসেবা ও মূল ধারার রাজনৈতিক কার্যক্রমে অধিকহারে সম্পৃক্ত হবার আহ্বান জানান। তিনি সহকারী হাই কমিশনের যেকোন প্রয়োজনে তার সমর্থন পূর্নব্যক্ত করেন। সহকারী হাই-কমিশনার কাজী জিয়াউল হাসান এমএসপি ফয়সাল চৌধুরীকে মিশন সফরের জন্য ধন্যবাদ জানান এবং উল্লেখ করেন যে, ফয়সাল চৌধুরী স্কটল্যান্ডে বাংলাদেশের একটি নক্ষত্রের নাম। তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন যে, মূলধারার বৃটিশ সমাজে ফয়সাল চৌধুরীর অবদান বৃটিশ বাংলাদেশী তরুণদের আরো বেশী সম্পৃক্ত হতে অনুপ্রানিত করবে। উভয়ে যৌথভাবে যুব কংগ্রেস, কর্মশালা, প্রদর্শনী ইত্যাদি আয়োজনে তাদের সংকল্প পূণর্ব্যাক্ত করেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এটিএম তুরাবকে টার্গেট করে গুলি করা হয়েছিল : মিফতাহ সিদ্দিকী

এটিএম তুরাবকে টার্গেট করে গুলি করা হয়েছিল : মিফতাহ সিদ্দিকী