আমেরিকা , শনিবার, ২৯ অগাস্ট ২০২৬ , ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রয় হাসপাতালে ৪৪০ মিলিয়ন ডলারের সম্প্রসারণ প্রকল্প ৬৪ জেলার দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ওয়েইন কাউন্টির বাসিন্দার শরীরে ওয়েস্ট নাইল ভাইরাস শনাক্ত বিশ্বজুড়ে অভিবাসী ভিসার সাক্ষাৎকার স্থগিত করল যুক্তরাষ্ট্র বার্মিংহামে মারামারি নিয়ে উদ্বেগ, নিরাপত্তা জোরদারে পদক্ষেপ মিশিগানজুড়ে আজ ঝড়-বৃষ্টি, টর্নেডোর সতর্কতা কানাডার সঙ্গে বিরোধে লেক অন্টারিওর নাম বদলাতে চান ট্রাম্প ভাড়ার বাড়ির নিরাপত্তা নিশ্চিতে ডেট্রয়েটের উচ্চাভিলাষী পরিকল্পনা ডিয়ারবর্ন হাইটসে পারিবারিক বিরোধে নারী নিহত, আহত ১ ফ্রেজারে প্রাণঘাতী ‘হিট-এন্ড-রান’, ফ্লক ক্যামেরায় চালক শনাক্ত ও গ্রেপ্তার ইঙ্কস্টারে ডলার ট্রিতে নারীকে ছুরিকাঘাত, যুবক আটক মিশিগানের মুসলিম সংগঠনের অফিসে হত্যার হুমকি হবিগঞ্জে উন্মোচিত হলো চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে ৪৮ বছর’ মিশিগান বইমেলার শেষদিনে পাঠকের ভাটা, বিক্রিতেও মন্দা  ডেট্রয়েটের পূর্বাঞ্চলে গাড়ি থেকে গুলিবর্ষণ, শিশুসহ আহত ৪ ডেট্রয়েটের একটি বাড়ি থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার বেলুন উড়িয়ে মিশিগান বইমেলার উদ্বোধন চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে  ৪৮ বছর’ সময়ের সাক্ষী হয়ে থাকবে : ডা. দেবাশীষ মৃধা রংপুরে এক পরিবারের চারজনের মৃত্যু ঘিরে রহস্য ও চাঞ্চল্য ডেট্রয়েটে ফেন্টানিলের ‘৮৫ লাখ  সম্ভাব্য প্রাণঘাতী ডোজ’ জব্দ

শিব মন্দিরে মহিষাসুরমর্দিনী মঞ্চস্থ

  • আপলোড সময় : ২২-১০-২০২৩ ০২:৫৩:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-১০-২০২৩ ০২:৫৫:৩৪ পূর্বাহ্ন
শিব মন্দিরে মহিষাসুরমর্দিনী মঞ্চস্থ
ওয়ারেন, ২২ অক্টোবর : শারদীয় দুর্গোৎসবের দ্বিতীয় দিনে গতকাল শনিবার মিশিগান রাজ্যের ওয়ারেন সিটির শিব মন্দির টেম্পল অব জয়ে মঞ্চস্থ হয়েছে নাটক মহিষাসুর মর্দিনী। রাত ৯টায় হল ভর্তি দর্শকদের উপস্থিতিতে নাটকটির সফল মঞ্চায়ন করেন শিব মন্দিরের নাট্যদল। নাটকে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের অবতারে দেবী মহামায়ার সৃষ্টি এবং মহিষাসুর বধের পুঙ্খানুপুঙ্খ ঘটনা তুলে ধরেন। রাহুল দাশের নির্দেশনায় নাটকটিতে দূর্গার ভূমিকায় অভিনয় করেন চিনু মৃধা।

 এছাড়া নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন, রাহুল দাশ, বাবুল পাল, কৃষ্ণা দাশ, ইরা রায়, অতুল দস্তিদার, অরুপ পুরকায়স্থ, দিপক দে, সৌরভ সরকার, ঝন্টু দাশ, স্বদেশ সরকার, রাখি রঞ্জন রায়, জিতেন গোপ । নাটকে নৃত্য পরিবেশন করেন  রিয়া রায়, কুয়াশা পাল, প্রত্যাশা পাল, কৃষ্টি পাল, রিষিকা পাল ও মৌ পাল। নাটকের স্ক্রিপ্টে সহযোগিতা করেছেন ড. দেবাশীষ মৃধা ও চিন্ময় আচার্য্য। মেক-আপ, মঞ্চসজ্জা ছিলেন অলক চৌধুরী। নাটকটি দর্শক মহলে প্রশংসিত হয়েছে।

এর আগে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন অদ্রিতি দাশ অতিশি, অমিতা মৃধা, রতিশ রায় চৌধুরী, জয়িতা নন্দী, অয্কুর দেব মুগ্ধ, মন্টি চৌধুরী, অদিতি দেব মৌমি, বাবুল পাল। দলীয় সঙ্গীত পরিবেশন করেন অতুল দস্তিদার, রতন হাওলাদার, জয়িতা নন্দী, অজিত দাশ, পিঙ্কু দাশ, রিঙ্কু দাশ, দিপক দেব ও স্বদেশ রঞ্জন সরকার। পরপর ৪টি দলীয় সঙ্গীত পরিবেশন করেন নটরাজ শিল্পী গোষ্ঠীর চিনু মৃধা, নিলীমা রায়, সঙ্গীতা পাল, সুস্মিতা চৌধুরী, জয়িতা নন্দী, রাজশ্রী শর্মা, রতন হাওলাদার, স্বদেশ রঞ্জন সরকার, দিপক দেব, রুপাঞ্জলী চৌধুরী, কাবেরি দেব, প্রতিভা কপালী, অতুল দস্তিদার. অপূর্ব কান্তি চৌধুরী, অজিত দাশ।

একক নৃত্য পরিবেশন করেন সমৃদ্ধি বৈদ্য, প্রমিতা বিশ্বাস, প্রিয়াঙ্কা লস্কর, জুঁই গোপ। দলীয় নৃত্য পরিবেশন করেন অরিয়ন, সোহানি ও জেসিকা,  মৃত্তিকা সরকার ও অর্পিতা সেন, কৃষ্টি পাল ও স্নেহা দেব, স্নেহা হাওলাদার, শ্রুতি হাওলাদার ও শ্রদ্ধা হাওলাদার, বায়োলিন বাজিয়ে শুনান সামান্তা চৌধুরী। সৌরিক তালুকদার ও আরুশ চৌধুরী  ইন্সট্রুমেন্ট বাজান। কবিতা পাঠ করেন মানবি মৃধা। অনুষ্ঠান পরিচালনা করেন সুপর্না চৌধুরী, তন্ময় আচার্য্য ও মন্দিরের সাংস্কৃতিক কো অর্ডিনেটর সৌরভ চৌধুরী।

 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
ডিয়ারবর্নে ট্রেনের ধাক্কায় ডিমেনশিয়ায় আক্রান্ত বৃদ্ধার মৃত্যু

ডিয়ারবর্নে ট্রেনের ধাক্কায় ডিমেনশিয়ায় আক্রান্ত বৃদ্ধার মৃত্যু