আমেরিকা , শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬ , ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রয় হাসপাতালে ৪৪০ মিলিয়ন ডলারের সম্প্রসারণ প্রকল্প ৬৪ জেলার দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ওয়েইন কাউন্টির বাসিন্দার শরীরে ওয়েস্ট নাইল ভাইরাস শনাক্ত বিশ্বজুড়ে অভিবাসী ভিসার সাক্ষাৎকার স্থগিত করল যুক্তরাষ্ট্র বার্মিংহামে মারামারি নিয়ে উদ্বেগ, নিরাপত্তা জোরদারে পদক্ষেপ মিশিগানজুড়ে আজ ঝড়-বৃষ্টি, টর্নেডোর সতর্কতা কানাডার সঙ্গে বিরোধে লেক অন্টারিওর নাম বদলাতে চান ট্রাম্প ভাড়ার বাড়ির নিরাপত্তা নিশ্চিতে ডেট্রয়েটের উচ্চাভিলাষী পরিকল্পনা ডিয়ারবর্ন হাইটসে পারিবারিক বিরোধে নারী নিহত, আহত ১ ফ্রেজারে প্রাণঘাতী ‘হিট-এন্ড-রান’, ফ্লক ক্যামেরায় চালক শনাক্ত ও গ্রেপ্তার ইঙ্কস্টারে ডলার ট্রিতে নারীকে ছুরিকাঘাত, যুবক আটক মিশিগানের মুসলিম সংগঠনের অফিসে হত্যার হুমকি হবিগঞ্জে উন্মোচিত হলো চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে ৪৮ বছর’ মিশিগান বইমেলার শেষদিনে পাঠকের ভাটা, বিক্রিতেও মন্দা  ডেট্রয়েটের পূর্বাঞ্চলে গাড়ি থেকে গুলিবর্ষণ, শিশুসহ আহত ৪ ডেট্রয়েটের একটি বাড়ি থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার বেলুন উড়িয়ে মিশিগান বইমেলার উদ্বোধন চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে  ৪৮ বছর’ সময়ের সাক্ষী হয়ে থাকবে : ডা. দেবাশীষ মৃধা রংপুরে এক পরিবারের চারজনের মৃত্যু ঘিরে রহস্য ও চাঞ্চল্য ডেট্রয়েটে ফেন্টানিলের ‘৮৫ লাখ  সম্ভাব্য প্রাণঘাতী ডোজ’ জব্দ

অষ্টমীতে মিশিগান কালিবাড়িতে ভক্তদের ভিড়

  • আপলোড সময় : ২৩-১০-২০২৩ ১০:৫০:২৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-১০-২০২৩ ০৫:২৮:১২ অপরাহ্ন
অষ্টমীতে মিশিগান কালিবাড়িতে ভক্তদের ভিড়
ওয়ারেন, ২৩ অক্টোবর : মিশিগান কালিবাড়িতে ঢাকের বাদ্যে আর নানা উপাচারে গতকাল রোববার (২২ অক্টোবর) মহা অষ্টমী পূজা অনুষ্ঠিত হয়েছে। পূজা শেষে ভক্তরা অঞ্জলি দেন। মন্দিরে সারাদিনই উৎসব মুখর পরিবেশ বিরাজ করছিল। অগণিত মানুষের পদচারণায় মুখরিত হয়ে ওঠে গোটা মন্দির। সন্ধ্যায়  সন্ধিপূজা শেষে অনুষ্ঠিত হয় আরতি।
বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে মন্দিরের শিল্পীরা গান ও নৃত্য পরিবেশন করেন। বিকেল ৩টা থেকে রাত ১১টা পর্যন্ত চলে অনুষ্ঠান। এতে গান পরিবেশন করেন দেবশ্রী রায়, অতিশি চৌধুরী, অনুস্কা মন্ডল, আনন্দ মন্ডল, সমৃদ্ধি রাই বৈদ্য, শ্রেয়সি পাল, রতিশ রায় চৌধুরী, প্রশান্ত দেব, পিয়ালী চক্রবর্তী। কবিতা পাঠ করেন অনন্যা পাল, জনা দাশ। শ্রুতি নাটকে অভিনয় করেন দেবাঞ্জন দাশ ও রিয়া রায়।

দ্বৈত্য নৃত্য পরিবেশন করেন স্নেহা ও স্পৃহা। দলীয় নৃত্য পরিবেশন করেন স্বপ্নিল, শিবম, সন্দিপ, অদি এবং বাপন। অপর দলীয় নৃত্যে অংশ নেন বৃন্তি, আনুস্কা, দেবশ্রী, গুনগুন, এবং অদ্রিসা। এছাড়াও  মাম্পি, ত্রয়ী এবং রিতিকা দলীয় নৃত্য পরিবেশন করেন।
একক নৃত্য পরিবেশন করেন অদ্রিজা চক্রবর্তী, প্রিয়াঙ্কা লস্কর, রাদিয়া চৌধুরী ও সমৃদ্ধি বৈদ্য। আকর্ষনীয় ধুনচি নাচে অংশ নেন অনুরাধা গুহ, উৎফলা মন্ডল, সুরভি চৌধুরী, মুক্তি রায়, তুলি চৌধুরী, এমি ঘোষ, দেবব্রত লাকি, মহুয়া সরকার। সবশেষে ধামাইলে অংশ নেন সবাই।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
ডিয়ারবর্নে ট্রেনের ধাক্কায় ডিমেনশিয়ায় আক্রান্ত বৃদ্ধার মৃত্যু

ডিয়ারবর্নে ট্রেনের ধাক্কায় ডিমেনশিয়ায় আক্রান্ত বৃদ্ধার মৃত্যু