আমেরিকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক মিশিগানের অধিকাংশ ভোটার ট্রাম্পের কানাডা শুল্কের বিপক্ষে ১লা নভেম্বর ডে-লাইট সেভিং টাইম শেষ হচ্ছে দুর্ঘটনায় মিশিগানের শীর্ষে ১৮½ মাইল-ভ্যান ডাইক

মিশিগানে সিঁদুর খেলা ও দর্পন বিসর্জনে শেষ দুর্গোৎসব

  • আপলোড সময় : ২৫-১০-২০২৩ ০৪:০৫:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-১০-২০২৩ ০৪:০৬:৩০ পূর্বাহ্ন
মিশিগানে সিঁদুর খেলা ও দর্পন বিসর্জনে শেষ দুর্গোৎসব
ওয়ারেন, ২৫ অক্টোবর : দশমী বিহিত পূজা ও দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে গতকাল মঙ্গলবার মিশিগানে ৫ দিনব্যাপী  শারদীয় দুর্গোৎসব শেষ হয়েছে। গতকাল  সকালে ধর্মীয় নানা আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে দশমী পূজা সম্পন্ন হয়। এরপর অঞ্জলী, প্রসাদ বিতরণ এবং বিকেলে  প্রথা অনুযায়ী সিঁদুর খেলার মাধ্যমে বিসন্ন মনে ভক্তবৃন্দ দেবী মহামায়াকে বিদায় জানান ভক্তরা। 

শুক্রবার (২০ অক্টোবর) ষষ্ঠীতে দেবীর বোধনের পর গত শনিবার নবপত্রিকায় প্রবেশ ও স্থাপনের পর শুরু হয় মহাসপ্তমী পূজা। রোববার সকালে মহাঅষ্টমীর বিহিত পূজা হয়। অষ্টমীর সন্ধ্যায় হয় সন্ধিপূজা। সোমবার সকালে অনুষ্ঠিত হয়েছে মহা নবমী পূজা। গতকাল মঙ্গলবার  বিজয়া দশমীতে ‘বিহিত পূজা’ ও ‘দর্পণ বিসর্জনের’ মাধ্যমে দুর্গাপূজার শাস্ত্রীয় সমাপ্তি ঘটে। 

পূজা উপলক্ষে এখানকার  মণ্ডপগুলো রং-বেরংয়ের বাতি, তোরণ ও নকশা দিয়ে সাজানো হয়। সব বয়সের মানুষ মেতে ওঠেন উৎসবে। ধূনচি নাচ, আরতি, নাটক ও ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পূজামণ্ডপগুলো মুখরিত হয়ে ওঠে। গতকাল বিজয়া দশমী, দেবীদুর্গার বিদায়ের দিনে মণ্ডপে মণ্ডপে সকাল থেকে বাজতে থাকে বিষাদের সুর।

দিনে গড়িয়ে বিকাল হওয়ার সঙ্গে সঙ্গে শেষবারের মতো দেবী দর্শনে মিশিগান রাজ্যের ওয়ারেন সিটির শিব মন্দির টেম্পল অব জয়, মিশিগান কালিবাড়ি এবং ডেট্রয়েট দুর্গা টেম্পলে ভিড় করেন সনাতন ধর্মাবলম্বীরা। 

বিকেলে সব পূজামন্ডপে দুর্গা প্রতিমার বিদায়ের আয়োজনে বিষাদের ছায়া নেমে এলেও আনন্দ উল্লাসের কমতি ছিলনা হিন্দু ধর্মাবলম্বী গৃহবধুদের মাঝে। মন্ডপে মন্ডপে হিন্দু ধর্মাবলম্বী গৃহবধুরা মেতে ওঠেন সিঁদুর খেলায়। নারীরা নতুন পোশাক পড়ে সুন্দর করে সেজে সিঁদুরের ডালি নিয়ে মন্ডপে  মন্ডপে হাজিন  হন। গানে গানে নেচে গেয়ে একে অপরকে সিঁদুর পড়িয়ে দেন। এই সিঁদুর খেলায় মেতেছে সবাই ৷ প্রতিটি মন্ডপেই ছিল এমন উল্লাস।  


এর আগে বিসর্জন পর্বে শান্তিজল  গ্রহণ ও প্রশস্তি বন্ধন শেষে নারী পুরুষ সকলেই একে অপরকে আলিঙ্গনও শুভেচ্ছা বিনিময় করেন। সবশেষে মিষ্টি বিতরণ করা হয়। শাস্ত্রীয় মতে এবার দেবী দুর্গা কৈলাশ থেকে স্ব-পরিবারে মর্ত্য লোকে এসেছেন ঘোড়ায় চড়ে। আবার ঘোড়ায় চড়ে স্বামীঘৃহে ফিরে গেছেন দুর্গতি নাশিনী দুর্গা।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
বাবা-মায়ের স্বপ্ন ছুঁয়ে বিশ্বশিক্ষার অঙ্গনে হ্যামট্রাম্যাকের চার বাংলাদেশি কন্যা

বাবা-মায়ের স্বপ্ন ছুঁয়ে বিশ্বশিক্ষার অঙ্গনে হ্যামট্রাম্যাকের চার বাংলাদেশি কন্যা