আমেরিকা , সোমবার, ০৬ জুলাই ২০২৬ , ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিলেট–ম্যানচেস্টার আকাশপথে পুনরায় যাত্রা শুরু, স্বস্তিতে প্রবাসীরা মিশিগানে এখনও ৯৭ হাজারের বেশি মানুষ বিদ্যুৎহীন; আরও ঝড়ের আশঙ্কা কোটি কোটি ভক্তকে কাঁদিয়ে ব্রাজিলের বিদায় স্বাধীনতার ২৫০ বছর আজ, গর্বে উজ্জ্বল আমেরিকা ডিয়ারবর্নের ফেয়ারলেন মলে গোলাগুলি : নিহত ২, আহত ১ ওহাইওতে ডায়রিয়াজনিত পরজীবী সংক্রমণ, ৪৩ কাউন্টিতে আক্রান্ত ১৭৭ সচিবালয় থেকে ভার্চুয়ালি ‘নজরুল  বর্ষ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিশিগানে বাংলাদেশি রেস্টুরেন্টে চুরি মসজিদে হামলার হুমকির অভিযোগে ম্যাডিসন হাইটসে সন্দেহভাজন গ্রেপ্তার ২৫০ বছর পূর্তিতে ইপসিলান্তিতে জমকালো এয়ার শো শুরু ১৭ জুলাই লিভোনিয়ায় অস্ত্রধারী বাড়ির মালিক পুলিশের গুলিতে নিহত ডেট্রয়েটে গাড়ির ধাক্কায় দুই পথচারী নিহত মিশিগানজুড়ে তীব্র তাপপ্রবাহের আশঙ্কা ওয়ারেনে জননিরাপত্তা নিয়ে বামের প্রাণবন্ত টাউন হল মিটিং ওয়ারেনে জননিরাপত্তা নিয়ে বামের প্রাণবন্ত টাউন হল মিটিং মিশিগানে ১৭ হাজার পাউন্ড অবৈধ আতশবাজি ও বিস্ফোরক জব্দ আজ পবিত্র আশুরা ইউনিভার্সিটি অব মিশিগানে টিউশন ফি ৩%  ও পুলিশ বাজেট ৩৯% বৃদ্ধি অনুমোদন যৌন নির্যাতন তদন্তে সাগিনাউ ডায়োসিসের ৩৭ যাজকের নাম প্রকাশ ডেট্রয়েটে একদিনের ব্যবধানে দুই হত্যাকাণ্ড, তদন্তে পুলিশ

সেন্ট ক্লেয়ার শোর্স পার্কে গাড়ির ধাক্কায় শিশু নিহত

  • আপলোড সময় : ২৫-১০-২০২৩ ০৪:০৪:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১০-২০২৩ ০৪:০৪:৩২ অপরাহ্ন
সেন্ট ক্লেয়ার শোর্স পার্কে গাড়ির ধাক্কায় শিশু নিহত
ওয়াহবি পার্কে সেন্ট ক্লেয়ার শোর্স পুলিশ/Photo : Daniel Mears, The Detroit News

সেন্ট ক্লেয়ার শোর্স, ২৫ অক্টোবর : গতকাল মঙ্গলবার মিশিগান রাজ্যের সেন্ট ক্লেয়ার শোর্স  শহরের একটি পার্কে গাড়ির ধাক্কায় ৭ বছর বয়সী এক শিশুর মৃত্যুর ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, জেফারসন অ্যাভিনিউয়ের কাছে ব্লসম হিথ পার্কে বিকাল ৩টা ২০ মিনিটের দিকে একটি গাড়ির ধাক্কায় এক শিশুর র মৃত্যুর খবর পেয়ে পুলিশ ও দমকল বিভাগ ঘটনাস্থলে যায়। স্থানীয় একটি হাসপাতালে সাত বছর বয়সী শিশুটিকে মৃত ঘোষণা করা হয়। মঙ্গলবার রাতে পুলিশ জানিয়েছে, পার্কে একটি গাড়ি মেয়েটিকে ধাক্কা দেয়। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত গাড়িটি জব্দ করা হয়েছে এবং সমস্ত পক্ষ তদন্তকারীদের সহযোগিতা করছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ জানিয়েছে, এই কঠিন সময়ে আমাদের সমবেদনা পরিবারের সঙ্গে রয়েছে। যে কেউ এই ঘটনা সম্পর্কে তথ্য পেলে সেন্ট ক্লেয়ার শোর্স পুলিশ ডিপার্টমেন্টের (586) 445-5300 এই নম্বরে কল করতে বলা হয়েছে।


 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
২৫০ বছর পূর্তিতে ভিন্নমাত্রার উৎসবে রঙিন আটলান্টিক সিটি

২৫০ বছর পূর্তিতে ভিন্নমাত্রার উৎসবে রঙিন আটলান্টিক সিটি