আমেরিকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ , ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহান মানুষের জীবনাবসান, প্রয়াত মিশিগানের রিচার্ড ম্যানুগিয়ান বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই ‘লেক আমেরিকা’ নিয়ে এআই ছবি, চাকরি হারালেন মিশিগানের সিইও নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী, দেশের পথে সাউথ হ্যাভেনে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন মেডিকেড জালিয়াতির অভিযোগে ডিয়ারবর্নের নারী অভিযুক্ত শান্তি, মানবতা ও ন্যায়বিচারের বিশ্ব চান প্রধানমন্ত্রী জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান মিশিগানের বিদ্যুতের চাহিদা মেটাতে ডিটিইর ২০ বছরের পরিকল্পনা ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

গণফোরাম থেকে অব্যাহতি নিলেন ড. কামাল

  • আপলোড সময় : ২৭-১০-২০২৩ ১১:৪০:১৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-১১-২০২৩ ১১:২৫:৫২ পূর্বাহ্ন
গণফোরাম থেকে অব্যাহতি নিলেন ড. কামাল
ঢাকা, ২৭ অক্টোবর (ঢাকা পোস্ট) : গণফোরাম থেকে অব্যাহতি নিয়েছেন সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেন। শুক্রবার (২৭ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে গণফোরাম আয়োজিত বিশেষ জাতীয় কাউন্সিলে তিনি এ ঘোষণা দেন। লিখিত বক্তব্যে ড. কামাল হোসেন বলেন, দলের প্রতিষ্ঠালগ্ন থেকে আপনাদের নিয়ে পথ চলেছি, জাতীয় সমস্যা ও সংকট নিরসনে ঐক্যবদ্ধভাবে কাজ করার চেষ্টা করেছি। কিন্তু আমার বয়স এবং শারীরিক অবস্থা বিবেচনায় এখন আর সক্রিয়ভাবে সভাপতির দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না। এ অবস্থায় আমি সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ড থেকে তথা গণফোরামের সভাপতি পদ থেকে অব্যাহতি নেওয়ার ঘোষণা দিচ্ছি।
তিনি বলেন, তবে আমি আমার ব্যক্তিগত অবস্থান থেকে দেশ ও জাতির জন্য আমার সাধ্য মোতাবেক অবদান রাখতে চেষ্টা করব। দলের প্রতিও আমার আন্তরিকতা, দলের নেতা কর্মীদের প্রতি আমার আবেগ-অনুভূতি, সহানুভূতি-সহযোগিতা ও পরামর্শ সবসময়ই থাকবে। এ অবস্থায় গণফোরামের আজকের এই বিশেষ জাতীয় কাউন্সিলে উপস্থিত কাউন্সিলরদের অনুরোধ করব, আপনারা দলকে শক্তিশালী ও সুসংগঠিত করতে আজ নতুন নেতৃত্ব ঘোষণা করবেন। আজকের এই কাউন্সিলে আপনারা গণতান্ত্রিকভাবে যে কেন্দ্রীয় কমিটি গঠন করতে যাচ্ছেন, আমি আশা করব এই কমিটি আগামী দিনে জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অবতীর্ণ হবে। দেশের গণতন্ত্র, স্থিতিশীলতা সর্বোপরি মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশকে সামনে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে আপনারা সর্বদা সক্রিয় সচেষ্ট থাকবেন। জয় হোক গণফোরামের, জয় হোক জনতার। অসুস্থতার কারণে ড. কামাল হোসেনের উপস্থিতিতে তার পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন গণফোরামের কোষাধ্যক্ষ শাহ নূরুজ্জামান।
লিখিত বক্তব্যে ড. কামাল বলেন, গণফোরাম প্রতিষ্ঠায় যারা অগ্রণী ভূমিকা রেখেছিলেন, যাদের ত্যাগ ও শ্রমে গড়ে ওঠা গণফোরাম, তাদের অনেকেই আজ নেই। তাদের মধ্যে ষাটের দশকের অন্যতম ছাত্রনেতা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাইফ উদ্দিন আহমেদ মানিক, পংকজ ভট্টচার্য, অ্যাডভোকেট জহিরুল ইসলাম, জিয়াউল হক টুলু, বেগম নূরজাহান মুরশিদ, মেজর জেনারেল (অব.) খলিলুর রহমান, এইউ আহম্মেদ, সৈয়দ মাজহারুল হক বাকী, এনায়েতুর রহমান, কমান্ডার আব্দুর রউফ, মাওলানা আহমেদুর রহমান আজমী, প্রকৌশলী গোলাম মর্তুজা খান, ইঞ্জিনিয়ার আবুল কাসেম, শ্রী মনোরঞ্জন ধর, জামিল চৌধুরী, ফজলুল হক খন্দকার, অধ্যক্ষ এমদাদুর রহমান, অ্যাডভোকেট এনায়েত পীর, রণেশ মৈত্র, আব্দুল মতিন চৌধুরী, ডা. আব্দুল হাকিম, সি.এম. মুর্শেদ, মো. আবেদ আলী, অ্যাডভোকেট খতিব উদ্দিন, শংকর বোস, অ্যাডভোকেট কে.এম. ফজলুল কাদের, কফিল উদ্দিন মাহমুদ, অ্যাডভোকেট কাজী আব্দুস শহীদ লাল, অ্যাডভোকেট জানে আলম, অ্যাডভোকেট এমদাদুল ইসলাম, অ্যাডভোকেট চিত্তরঞ্জন গুহ, মো. জামাল উদ্দিন, অ্যাডভোকেট আফতাব হোসেন চৌধুরী, নওয়াব আলী, ডা. হাবিবুর রহমান, সাইদুর রহমান সাইদসহ আরও অনেকেই আজ জীবিত নেই। তাদের প্রতি আমি আজ কৃতজ্ঞচিত্তে শ্রদ্ধা জ্ঞাপন এবং বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।
বিশেষ জাতীয় কাউন্সিলে গণফোরামের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মফিজুল ইসলাম খান কামাল এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন ডা. মিজানুর রহমান। এই দুজনসহ সভাপতিমণ্ডলীর সদস্য এস এম আলতাফ হোসেনকে আগামী সাত দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাউজানে ধম্মকথা’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রাউজানে ধম্মকথা’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন