আমেরিকা , শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ , ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আজ শেষ হচ্ছে ডেলাইট সেভিং  টাইম, ঘড়ির কাঁটা পেছাবে এক ঘণ্টা আজ হ্যালোইন উৎসবে মাতবে মেট্রো ডেট্রয়েট, প্রস্তুত বিভিন্ন শহর আদালতের রায়ে হ্যামট্রাম্যাকের মেয়র পদে মুহিতের জয়  ম্যাডিসন হাইটসে হ্যালোউইন দোকানে গুলি, নিহত ১ অভিবাসীদের পাশে দাঁড়ালেন ডেট্রয়েটের আর্চবিশপ মিশিগানে কয়লা ছাই থেকে সিমেন্ট তৈরির উদ্যোগ ফার্মিংটনে পিকআপ ট্রাকের ধাক্কায় কিশোর নিহত স্বাস্থ্য বিমায় বাড়তি ব্যয়ের মুখে  মিশিগানের ৪ লাখ মানুষ মিশিগানে আজ গরমের ছোঁয়া, বিকেলে বৃষ্টির সম্ভাবনা মিশিগানের সবচেয়ে নিরাপদ শহর রচেস্টার হিলস : কাউন্সিল প্রেসিডেন্ট ওয়াটারফোর্ডে বাসচালকের সংকট, ভোগান্তিতে শিক্ষার্থীরা মিশিগানে গিফট কার্ড জালিয়াতি, অভিযুক্ত ক্যালিফোর্নিয়ার ব্যক্তি স্টার্লিং হাইটসে অ্যাম্বুলেন্স-এসইউভি সংঘর্ষে রোগীর মৃত্যু, আহত ২ মিশিগানে শীতের ঘণ্টা বাজছে, বদলে যাচ্ছে দিন-রাতের হিসাব আগাম ভোটের প্রথম দিনেই ডেট্রয়েটে নতুন রেকর্ড সাউথফিল্ডে ভাইকে গুলি করে হত্যা, অভিযুক্ত ছোট ভাই মিশিগানে ভোটের প্রচারে ট্রাম্পের নিশানায় ডেমোক্র্যাটরা দুই শিক্ষার্থীর মৃত্যু, WMU-তে ফ্রাটারনিটির কার্যক্রম স্থগিত মিশিগানে ট্রাম্পের সমাবেশে  হাজারো মানুষের ভিড় ‘বাতাসে পরিবর্তনের আভাস’  মিশিগানে বললেন ওবামা

মিশিগান কালিবাড়িতে নিজে হাতে আরতি করলেন অদিতি মুন্সি

  • আপলোড সময় : ২৯-১০-২০২৩ ০৩:৪৮:২২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-১০-২০২৩ ০৩:৪৮:২২ পূর্বাহ্ন
মিশিগান কালিবাড়িতে নিজে হাতে আরতি করলেন অদিতি মুন্সি
ওয়ারেন, ২৯ অক্টোবর : ফুল, জল, পুষ্প বিল্বপত্রসহ বিভিন্ন অনুষ্ঠানিকতার মধ্য দিয়ে গতকাল রাতে মিশিগান কালিবাড়িতে  উদযাপিত হয়েছে ঐশ্বর্য ও শষ্যের দেবী শ্রী শ্রী লক্ষ্মী পূজা। পূজার আনুষ্ঠানিকতা শেষে ছিল পুষ্পাঞ্জলি প্রদান ও আরতি। খ্যাতনামা কীর্তন শিল্পী অদিতি মুন্সি নিজে হাতে আরতি করেন। আরতি শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। এর আগে বিচিত্রা ও মিশিগান কালিবাড়ি আয়োজিত লক্ষ্মীপূজা ও বিজয়া সেলিব্রেশনে  গানে গানে মঞ্চ মাতান কলকাতার প্রখ্যাত সংগীত শিল্পী অদিতি মুন্সি।

উল্লেখ্য, শারদীয় দুর্গোৎসব শেষে পূর্ণিমা তিথিতে বাঙালি হিন্দুদের ঘরে ঘরে এই পূজার আয়োজন করা হয়। মিশিগানে বসবাসরত প্রবাসী সনাতন ধর্মাবলম্বীদের ঘরে ঘরে সাড়ম্বরে উদযাপিত হয়েছে লক্ষ্মীপূজা। লক্ষ্মী দেবীর পূজা উপলক্ষে হিন্দু নারীরা উপবাস ব্রত পালন করেন। পূজা অর্চনার পাশাপাশি ঘরবাড়ির আঙিনায় আঁকা হয় লক্ষ্মীর পায়ের ছাপের আল্পনা। সন্ধ্যায় ঘরে ঘরে প্রদীপ প্রজ্জলন করা হয়। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

আমেরিকায় আজ হ্যালোইন, ভৌতিক সাজে উৎসবের আমেজ

আমেরিকায় আজ হ্যালোইন, ভৌতিক সাজে উৎসবের আমেজ