আমেরিকা , শনিবার, ২৯ অগাস্ট ২০২৬ , ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রয় হাসপাতালে ৪৪০ মিলিয়ন ডলারের সম্প্রসারণ প্রকল্প ৬৪ জেলার দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ওয়েইন কাউন্টির বাসিন্দার শরীরে ওয়েস্ট নাইল ভাইরাস শনাক্ত বিশ্বজুড়ে অভিবাসী ভিসার সাক্ষাৎকার স্থগিত করল যুক্তরাষ্ট্র বার্মিংহামে মারামারি নিয়ে উদ্বেগ, নিরাপত্তা জোরদারে পদক্ষেপ মিশিগানজুড়ে আজ ঝড়-বৃষ্টি, টর্নেডোর সতর্কতা কানাডার সঙ্গে বিরোধে লেক অন্টারিওর নাম বদলাতে চান ট্রাম্প ভাড়ার বাড়ির নিরাপত্তা নিশ্চিতে ডেট্রয়েটের উচ্চাভিলাষী পরিকল্পনা ডিয়ারবর্ন হাইটসে পারিবারিক বিরোধে নারী নিহত, আহত ১ ফ্রেজারে প্রাণঘাতী ‘হিট-এন্ড-রান’, ফ্লক ক্যামেরায় চালক শনাক্ত ও গ্রেপ্তার ইঙ্কস্টারে ডলার ট্রিতে নারীকে ছুরিকাঘাত, যুবক আটক মিশিগানের মুসলিম সংগঠনের অফিসে হত্যার হুমকি হবিগঞ্জে উন্মোচিত হলো চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে ৪৮ বছর’ মিশিগান বইমেলার শেষদিনে পাঠকের ভাটা, বিক্রিতেও মন্দা  ডেট্রয়েটের পূর্বাঞ্চলে গাড়ি থেকে গুলিবর্ষণ, শিশুসহ আহত ৪ ডেট্রয়েটের একটি বাড়ি থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার বেলুন উড়িয়ে মিশিগান বইমেলার উদ্বোধন চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে  ৪৮ বছর’ সময়ের সাক্ষী হয়ে থাকবে : ডা. দেবাশীষ মৃধা রংপুরে এক পরিবারের চারজনের মৃত্যু ঘিরে রহস্য ও চাঞ্চল্য ডেট্রয়েটে ফেন্টানিলের ‘৮৫ লাখ  সম্ভাব্য প্রাণঘাতী ডোজ’ জব্দ

বাংলাদেশে ৩ দিনের অবরোধ-কর্মসূচি শুরু 

  • আপলোড সময় : ৩১-১০-২০২৩ ০২:৩৩:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-১১-২০২৩ ১১:২২:৫০ পূর্বাহ্ন
বাংলাদেশে ৩ দিনের অবরোধ-কর্মসূচি শুরু 
ছবি : ঢাকা পোস্ট

ঢাকা, ৩১ অক্টোবর :  বিচ্ছিন্ন সংঘাতের মধ্য দিয়ে আজ মঙ্গলবা বিএনপির ডাকা টানা ৭২ ঘণ্টার অবরোধ শুরু হয়েছে। সাড়ে ৮ বছর পর ডাকা নৌপথ, সড়কপথ ও রেলপথ অবরোধের এ কর্মসূচি চলবে আগামী বৃহস্পতিবার (২ নভেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত।
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি, দলীয় নেতা-কর্মীদের উপর হামলা, সমাবেশে হামলা, নেতা-কর্মীদের গ্রেফতার, বাড়িতে ঢুকে হয়রানি-সহ শাসকদল, আওয়ামী লিগের বিরুদ্ধে একাধিক অভিযোগে দেশব্যাপী অবরোধ কর্মসূচি শুরু করেছে খালেদা জিয়ার দল। বিএনপি'র ডাকা লাগাতার অবরোধ কর্মসূচিতে দেশের বেশ কয়েকটি স্থানে সংঘর্ষ ও সড়ক অবরোধের খবর পাওয়া গেছে। 
রাজধানীতে অবরোধ কর্মসূচির প্রথমদিন সকাল পৌনে ৯টা পর্যন্ত রাস্তায় গণপরিবহন চলাচল কম দেখা গেছে। সাধারণ মানুষের চলাচলও অন্যান্য দিনের তুলনায় কম। রাজধানীর সায়দাবাদ থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো বাস।  বিএনপি-জামায়াতের ডাকা অবরোধ কর্মসূচির প্রভাব পড়েনি প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে। প্রতিদিনের মতো কর্মকর্তা-কর্মচারীরা সকাল থেকে অফিস করছেন। 
এদিকে অবরোধকে ঘিরে সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো। রাজধানী ঢাকাসহ সারাদেশে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। টহল দিচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
ডিয়ারবর্নে ট্রেনের ধাক্কায় ডিমেনশিয়ায় আক্রান্ত বৃদ্ধার মৃত্যু

ডিয়ারবর্নে ট্রেনের ধাক্কায় ডিমেনশিয়ায় আক্রান্ত বৃদ্ধার মৃত্যু