আমেরিকা , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক মিশিগানের অধিকাংশ ভোটার ট্রাম্পের কানাডা শুল্কের বিপক্ষে ১লা নভেম্বর ডে-লাইট সেভিং টাইম শেষ হচ্ছে দুর্ঘটনায় মিশিগানের শীর্ষে ১৮½ মাইল-ভ্যান ডাইক সংকটে এমইডিসি, ছাঁটাই হচ্ছে ১৫% পর্যন্ত কর্মী গ্র্যান্ড র‍্যাপিডসে ১৫৮ মাইল গতিতে গাড়ি চালিয়ে গ্রেপ্তার যুবক সবুজ পেরিয়ে মিশিগানে এখন শরতের রঙের মেলা মিশিগানে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত মিশিগানে জ্বালানির দামে বড় উল্লম্ফন ওয়াটারফোর্ডে গুলিতে ২০ বছরের তরুণ নিহত, গ্রেপ্তার ২ অনলাইন জুয়ার ফাঁদে মিশিগান পন্টিয়াকে গুলিতে ৩ বছরের শিশু নিহত যুক্তরাষ্ট্রে চীনা গাড়ি উৎপাদন ইস্যুতে ক্ষুব্ধ ইউএডব্লিউ প্রেসিডেন্ট ভিন্নমত থাকবে, দেশের স্বার্থে ঐকমত্যও থাকতে হবে : রাষ্ট্রপতি হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি  মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ‘ফ্লক’ ক্যামেরা নিয়ে মেট্রো ডেট্রয়েটে বাড়ছে মতভেদ মিশিগানে ওয়েস্ট নাইল ভাইরাসে আক্রান্ত ১১ জন ৭ ধাপে ইউপি নির্বাচন, শুরু ১২ নভেম্বর বাইডেনের বিদ্যুৎকেন্দ্র নির্গমন বিধি বাতিলের পথে ট্রাম্প প্রশাসন

হরতাল-অবরোধ দ্রব্যমূল্য আরো বাড়াচ্ছে - মোমিন মেহেদী

  • আপলোড সময় : ৩১-১০-২০২৩ ১২:৩২:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-১০-২০২৩ ১২:৩২:৩৪ অপরাহ্ন
হরতাল-অবরোধ দ্রব্যমূল্য আরো বাড়াচ্ছে - মোমিন মেহেদী
ঢাকা, ৩১ অক্টোবর : নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, অবরোধ দ্রব্যমূল্য আরো বাড়াচ্ছে। ছাত্র-যুব-জনতা চরম অর্থনৈতিক সংকটের পথে এগিয়ে চলছে। ‘রাজনৈতিক অস্থিরতা থেকে মুক্তি চায় বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন।
নতুনধারা বাংলাদেশ এনডিবির তোপখানা রোডস্থ কার্যালয়ে ৩১ অক্টোবর বিকেলে অনুষ্ঠিত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন  প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান চন্দন সেনগুপ্ত, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, সদস্য শেখ লিজা, প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় মোমিন মেহেদী আরো বলেন, আমরা রাজনীতির নামে মানুষের কষ্ট বাড়ানোর কর্মসূচি দেখতে চাই না। নতুন প্রজন্ম ক্ষমতায় আসবার আর থাকবার রাজনৈতিক কালো কর্মসূচি চায় না। তারা চায় আমূল পরির্বতন আসুক দেশ-মানুষ-সমাজ-সংস্কৃতি এবং অর্থনীতির। আমরা দেখেছি- যখন যে সরকার ক্ষমতায় এসেছে, তখন সে সরকার জনতার কথা ভুলে কেবল নিজেদের দলীয় নেতাকর্মী-পুলিশ-প্রশাসনের রাঘব- বোয়ালদেরকে কোটি কোটি টাকা কামাই করার রাস্তা তৈরি করে দিয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক

ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক