আমেরিকা , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬ , ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কানাডার সঙ্গে বিরোধে লেক অন্টারিওর নাম বদলাতে চান ট্রাম্প ভাড়ার বাড়ির নিরাপত্তা নিশ্চিতে ডেট্রয়েটের উচ্চাভিলাষী পরিকল্পনা ডিয়ারবর্ন হাইটসে পারিবারিক বিরোধে নারী নিহত, আহত ১ ফ্রেজারে প্রাণঘাতী ‘হিট-এন্ড-রান’, ফ্লক ক্যামেরায় চালক শনাক্ত ও গ্রেপ্তার ইঙ্কস্টারে ডলার ট্রিতে নারীকে ছুরিকাঘাত, যুবক আটক মিশিগানের মুসলিম সংগঠনের অফিসে হত্যার হুমকি হবিগঞ্জে উন্মোচিত হলো চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে ৪৮ বছর’ মিশিগান বইমেলার শেষদিনে পাঠকের ভাটা, বিক্রিতেও মন্দা  ডেট্রয়েটের পূর্বাঞ্চলে গাড়ি থেকে গুলিবর্ষণ, শিশুসহ আহত ৪ ডেট্রয়েটের একটি বাড়ি থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার বেলুন উড়িয়ে মিশিগান বইমেলার উদ্বোধন চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে  ৪৮ বছর’ সময়ের সাক্ষী হয়ে থাকবে : ডা. দেবাশীষ মৃধা রংপুরে এক পরিবারের চারজনের মৃত্যু ঘিরে রহস্য ও চাঞ্চল্য ডেট্রয়েটে ফেন্টানিলের ‘৮৫ লাখ  সম্ভাব্য প্রাণঘাতী ডোজ’ জব্দ আনন্দ মঞ্চে আজ উঠছে মিশিগান বইমেলার পর্দা ডিয়ারবর্নে গ্রেপ্তারের সময় দুই পুলিশ ও সন্দেহভাজন গুলিবিদ্ধ মন্ত্রিসভায় ছয় নতুন সদস্য, শপথ পড়ালেন রাষ্ট্রপতি দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল প্রাদুর্ভাবের দুই মাস পর স্বস্তি, মিশিগানে কমছে সাইক্লোস্পোরিয়াসিস বরখাস্তের জেরে হ্যামট্রাম্যাক কাউন্সিলের বিরুদ্ধে সাবেক সিটি ম্যানেজারের মামলা

হবিগঞ্জে আ.লীগ-বিএনপি সংঘর্ষে পুলিশসহ আহত ৩০

  • আপলোড সময় : ৩১-১০-২০২৩ ১২:৫৮:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-১০-২০২৩ ১২:৫৮:৩৩ অপরাহ্ন
হবিগঞ্জে আ.লীগ-বিএনপি সংঘর্ষে পুলিশসহ আহত ৩০
হবিগঞ্জ, ৩১ অক্টোবর (ঢাকা পোস্ট) : বিএনপির টানা তিনদিনের সর্বাত্মক অবরোধের প্রথমদিনে কয়েকটি সংঘর্ষের ঘটনা হয়েছে। মঙ্গলবার (৩১ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে বাহুবল উপজেলার মিরপুর বাজারে অবরোধের সমর্থনে আসা বিএনপির কর্মীদের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।
খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দেড়শ রাউন্ড টিয়ার শেল ও ফাঁকা গুলি ছুড়ে। সংঘর্ষে ৫ পুলিশ সদস্যসহ আহত উভয়দলের আহত হয়েছে অন্তত ৩০ জন নেতাকর্মী। এর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় শাহ আলম নামে পুলিশের এক কনস্টেবলকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপতালে পাঠানো হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে মিরপুর বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মিরপুর বাজারে বিএনপির নেতাকর্মীরা অবরোধের সমর্থনে পিকেটিং শুরু করে। এসময় শান্তি সমাবেশে পাহারায় থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে উভয়দলের নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এরপর ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। ঘণ্টাব্যাপি চলা সংঘর্ষে পুলিশসহ অন্তত ৩০ জন আহত হয়।
সংঘর্ষের সময় পুরো মিরপুর বাজার এলাকায় সৃষ্টি হয় আতঙ্ক। খবর পেয়ে পুলিশ দেড়শ রাউন্ড টিয়ার শেল ও ফাঁকা গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। সংঘর্ষে আহতদের বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ বিভিন্ন বেসরকারি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ বিষয়ে বাহুবল মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. মশিউর রহমান জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ইতোমধ্যে পুলিশ অভিযান চালিয়ে ৩ বিএনপি নেতাকে আটক করেছে। ওসি বলেন, সাধারণ মানুষের জানমাল রক্ষায় পুলিশ তৎপর রয়েছে।
এদিকে হবিগঞ্জ শহরের শায়েস্তানগর ট্রাফিক পয়েন্টে দুপুর ২টার দিকে রাস্তার ওপর আগুন এবং বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থলে পুলিশ সদস্যরা এলে ছাত্রদলের নেতাকর্মীরা পেছনে সরে যান। পরে পুলিশ শায়েস্তানগর এলাকায় ছাত্রদলের নেতাকর্মীদের ধাওয়া করে।
হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত ওসি রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- পুলিশ ঘটনাস্থলে পৌঁছামাত্র পিকেটাররা পালিয়ে যায়।
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
আজ বর্ণাঢ্য আয়োজনে সিবিসাস নাইট

আজ বর্ণাঢ্য আয়োজনে সিবিসাস নাইট