আমেরিকা , মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬ , ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে পুলিশের গাড়ি থেকে হাতকড়া পরা নারীর দুঃসাহসিক পলায়ন আন্তর্জাতিক কোকেন পাচার মামলায় দিদানির সাজা আজ মৌলভীবাজারে উপবন এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন, তিন ঘণ্টা রেল বন্ধ ডেট্রয়েট মেয়রের প্রথম ‘স্টেট অব দ্য সিটি’ ভাষণ কাল গুগল চিহ্নিত মিশিগানের সাবেক চিকিৎসক শিশু যৌন অপরাধে দণ্ডিত যৌনতাপূর্ণ চ্যাটের অভিযোগে গেইলর্ড কাউন্সিলর গ্রেপ্তার মদ্যপ অবস্থায় দুর্ঘটনা : ওয়ারেন ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক গ্রেপ্তার হ্যামট্রাম্যাক মেয়র নির্বাচনে ৩৭ ব্যালট গণনার নির্দেশ হ্যামট্রাম্যাক মেয়র নির্বাচনে ৩৭ ব্যালট গণনার নির্দেশ মিশিগানজুড়ে ‘নো কিংস’ বিক্ষোভ কর্মসূচি আজ উল্টা স্টোরে চুরির মূলহোতা ডেট্রয়েট নারী, সাজা ১৭ এপ্রিল মিশিগানে জনসংখ্যা বৃদ্ধিতে গ্র্যান্ড র‍্যাপিডস ও কেন্ট  কাউন্টি শীর্ষে  দক্ষিণ মিশিগানে শিলাবৃষ্টি ও সম্ভাব্য টর্নেডোর পূর্বাভাস স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ডিবি’র অভিযান : সাবেক ডিজিএফআই প্রধান গ্রেপ্তার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার প্রস্তাব  ডেট্রয়েটের নারী ফেডারেল ছাত্র সহায়তা জালিয়াতিতে ‘ওয়্যার ফ্রড’-এর দায় স্বীকার নতুন বই নিয়ে মিশিগানে আসছেন জিল বাইডেন সিকল সেল চিকিৎসার মানোন্নয়নে মিশিগানের নতুন পরিকল্পনা প্রকাশ

মৃধা ফাউন্ডেশন মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন কামরুজ্জামান হেলাল

  • আপলোড সময় : ০৪-০৩-২০২৩ ১১:১৭:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৩-২০২৩ ১১:১৭:৩১ অপরাহ্ন
মৃধা ফাউন্ডেশন মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন কামরুজ্জামান হেলাল
ওয়ারেন, ০২ মার্চ : বাংলাদেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন আরটিভি, ইন্টারন্যাশনাল টেলিভিশন আই টিভি, আমাদের সময়, অধিকার নিউজ এবং Newss24 এর যুক্তরাষ্ট্র প্রতিনিধি কামরুজ্জামান হেলাল মৃধা ফাউন্ডেশনের  মিডিয়া অ্যাওয়ার্ড লাভ করেছেন। গত ২৫ ফেব্রুয়ারি বিকেলে মৃধা বেঙ্গলি কালচারাল সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁকে এই বিশেষ সম্মাননায় ভূষিত করা হয়।
কামরুজ্জামান হেলাল ১৯৯৫ সালে ঢাকা থেকে প্রকাশিত পল্লী বার্তা পত্রিকার চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানা প্রতিনিধি হিসাবে সাংবাদিকতা শুরু করেন। সেই সাথে স্কুল জীবনের বন্ধু কবি খলিলুর রহমানের অনুপ্রেরনায় কবিতা ও ছোট গল্প লেখালেখি শুরু করেন। জীবননগর থানার মিনাজপুর গ্রামে শৈশব এবং কৈশর কেটেছে। তিনি  জীবননগর থানা পাইলট হাই স্কুল থেকে মাধ্যমিক এবং জীবননগর ডিগ্রী কলেজ থেকে ১৯৯৮ সালে উচ্চ মাধ্যমিক  পাশ করেন। ঢাকার একটি প্রাইভেট ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ) এবং মাস্টার্স অব বিজনেস এডমিনিস্ট্রেশন (এমবিএ) করেছেন। 
২০০৪ সালে এস টিভি ইউএস এ ঢাকা অফিসে কর্মজীবন শুরু করেন। ২০০৫ সালে বৈশাখী টেলিভিশন এবং ২০০৬ সালে আরটিভিতে বিজ্ঞাপন বিভাগে কাজ করেন। ঢাকা থাককালীন সময়ে  চাকুরীর পাশাপাশি টিভি বিজ্ঞাপন, নাটক এবং ম্যাগাজিন অনুষ্ঠান নির্মাণ করেছেন। এ ক্ষেত্রে সহযোগিতা এবং অনুপ্রেরনা দেন বন্ধু আরিফুর রহমান (আরিফ), বাংলা ভিশনে কর্মরত কে, জেড সোহেল এবং বাল্য বন্ধু অভিনেতা মোসফিক শুভ। তিনি পছন্দ করেন ক্রিকেট খেলাও। তিনি সুপ্রভাত মিশিগানকে জানান, মিডিয়া ও ক্রিকেটের প্রতি  আমার সবসময় একটা দুর্বলতা ছিল। বর্তমানে তিনি বাংলাদেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন আরটিভি, ইন্টারন্যাশনাল টেলিভিশন আই টিভি, আমাদের সময়, অধিকার নিউজ এবং Newss24 এর যুক্তরাষ্ট্র প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করছেন। সেই সাথে যুক্তরাষ্ট্রের প্রাইভেট  ব্যাংক JP Morgan Chase ব্যাংকে কর্মরত আছেন। তিনি জানান, করোনা মহামারির সময় থেকে এখনো পর্যন্ত আরটিভির প্রাইম নিউজে সরাসরি সংযুক্ত হয়ে প্রায় ৭শ  নিউজে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিষয়ে নিয়ে আপডেট দিয়েছেন। যেটা কিনা যুক্তরাষ্ট্রের আর কোন বাংলাদেশি টিভি প্রতিনিধির পক্ষে সম্ভব হয়নি। তিনি  সাংবাদিকদের মিডিয়া অ্যাওয়ার্ড প্রদান করায়  মৃধা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ড. দেবাশীষ মৃধা ও তাঁর সহধর্মিনী চিনু মৃধাকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই ধরনের উদ্যোগ সকল সাংবাদিকদের মধ্যে উৎসাহ জোগাবে। 
কামরুজ্জামান হেলাল জীবননগর উপজেলার মিনাজপুর গ্রামের মরহুম মুক্তার হোসেন ও হালিমা খাতুনের তৃতীয় সন্তান। স্ত্রী নওশোভা তাজরিন কে নিয়ে ২০০৮ সাল থেকে অ্যান আরবার শহরে বসবাস করছেন। ছয় ভাইবোনের মধ্যে তিনি সবার ছোট।
গত ২৫ ফেব্রুয়ারি  মৃধা বেঙ্গলি কালচারাল সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে মৃধা ফাউন্ডেশন মিডিয়া অ্যাওয়ার্ড পেয়েছেন  মিশিগানের ১৬ জন সাংবাদিক।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জে মার্কেটে আগুন, ক্ষয়ক্ষতি ৫–৭ কোটি টাকা

সুনামগঞ্জে মার্কেটে আগুন, ক্ষয়ক্ষতি ৫–৭ কোটি টাকা