আমেরিকা , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘অরব ফাঙ্কি’ স্কুইজ টয় রিকল, জরুরি  সতর্কতা মিশিগান স্বাস্থ্য বিভাগের লেক মিশিগানে পানিতে ডুবে দুই যুবকের মৃত্যু মিশিগান-কানাডা সীমান্তে ২৫ লাখ  ডলারের ১৩৩ পাউন্ড কোকেন আটক সাউথ হ্যাভেনে উৎসবে বোমা হামলার  হুমকি, প্লাইমাউথের বাসিন্দা গ্রেপ্তার দিল্লি সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা মিশিগানের জলাভূমি বিলীন হচ্ছে চোখের সামনেই, চাঞ্চল্যকর চিত্র ঝড়-বৃষ্টিতে মেট্রো ডেট্রয়েটের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ডেট্রয়েটে ইউএডব্লিউ মহাসম্মেলন কাল শুরু, নেতৃত্ব নির্বাচনে দৃষ্টি সবার ৮০ বছরে পা দিলেন মার্কিন  প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেফতার যুক্তরাষ্ট্রের পতাকা দিবস আজ চট্টগ্রামে ঘরে ঢুকে মা-মেয়েকে হত্যা,  গুরুতর আহত ৫ বছরের শিশু খুলনায় মসজিদের ভেতরে ঢুকে দুর্বৃত্তের গুলি, ২ মুসল্লি গুলিবিদ্ধ লিভোনিয়ায় বাবা-মা, ভাই ও ভাইয়ের প্রেমিকাকে হত্যার দায়ে যুবক অভিযুক্ত মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে প্রাণ গেল বাংলাদেশির ডিয়ারবর্নে নতুন রূপে মিলার–রোটান্ডা সেতু, ২৬ জুন যান চলাচল শুরু ইসরায়েল ইস্যুতে ইউনিভার্সিটি অব মিশিগান কর্মকর্তাদের টার্গেট, ৮ জন অভিযুক্ত উত্তপ্ত বৈঠকের পর হ্যামট্রাম্যাকের সিটি ম্যানেজার আদলানিকে বরখাস্ত মিশিগানে তীব্র বজ্রঝড়ের আশঙ্কা,  হতে পারে শিলাবৃষ্টি ও টর্নেডো টানা ২০ বছর পর আজ সংসদে বাজেট দিচ্ছে বিএনপি

ফ্লোরিডায় থ্যাংকসগিভিং উইকএন্ডে বসছে প্রবাসীদের মিলন

  • আপলোড সময় : ০৩-১১-২০২৩ ০১:১১:৫৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-১১-২০২৩ ১২:০৬:০৪ অপরাহ্ন
ফ্লোরিডায় থ্যাংকসগিভিং উইকএন্ডে বসছে প্রবাসীদের মিলন
ফ্লোরিডা, ৩ নভেম্বর : ফ্লোরিডার নাম শুনলে অনেকেই আবেগী হয়ে উঠেন। বীচের রাজধানী ফ্লোরিডার মায়ামীর পাশেই ক্লিয়ারওয়াটারে  থ্যাংকসগিভিং উইকএন্ডে বসছে প্রবাসীদের মিলন মেলা। তৃতীয়বারের মতো আমেরিকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ওয়ার্ল্ড ফেয়ার এন্ড ফেস্ট ক্লিয়ার ওয়াটার ২০২৩। 
আগামী ২৫ ও ২৬ নভেম্বর, ফ্লোরিডার ক্লীয়ার ওয়াটারে ওয়া্র্ল্ড ফেয়ার এন্ড ফিস্টে দেশ বিদেশের শত শত প্রবাসী উপস্থিত থাকবেন।  ওয়ার্ল্ড ফেয়ার এন্ড ফেস্ট  ক্লিয়ার ওয়াটার প্রোগ্রামের উদ্দেশ্য হল বিভিন্ন দেশি বিদেশি ব্যবসায়ী, সাংস্কৃতিক কর্মী এবং তরুণ প্রজন্ম একত্রিত হয়ে আনন্দময়, শিক্ষনীয় একটি আন্তর্জাতিক নেটওয়ার্ক তৈরীর লক্ষ্যে  কাজ করা। আমেরিকার নানা শহরে আমাদের দেশের প্রবাসী বিচ্ছিন্ন ভাবে ছড়িয়ে ছিটিয়ে আছেন, নানা প্রফেশনালরা নানা শহরে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছেন। তাদের সকলকে একত্রিত করে বছরে একবার বা একাধিকার ভিউ এক্সচেঞ্জ এর ভুমিকা তৈরী করা।

এরই ধারাবাহিকতায় তৃতীয় কনভেশন ক্লিয়ার ওয়াটারে অনুস্টিত হবে ২৫ - ২৬ নভেম্বর।  এরই মধ্য নানা শহরের প্রবাসীরা এই প্লাটফর্ম এ সংযুক্ত হয়েছেন। আপনি ও আপনারাও জড়িত হয়ে এটাকে বেগবান করতে পারবেন। ২ দিন ব্যাপী কনভেশন এ থাকবে গুনি ব্যাক্তিত্বদের সম্মাননা, ডিনার ক্রুজ, কনসুলেট সেবা, টেলেন্ট হান্ট সহ ২০ টি সেগমেন্ট।
ম্যাগাজিনে এড দিতে আগ্রহীরা ৩০০ ডলার থেকে ৫০০০ ডলারে বিজনেস ডেভল্যাপ এর সুযোগ পাবেন। ওয়া্র্ল্ড ফেয়ার এন্ড ফেস্টে ৯ টি ওপশনে অতিথিরা রেজিস্ট্রেশন করতে পারবেন। পুরো অনুষ্ঠানে মিডিয়া পার্টনার হিসাবে থাকছে প্রথম আলো উত্তর আমেরিকা ও আর টিভি। টাইটেল স্পন্সর হিসাবে থাকছে এনাকন লিজিওন।
নয়নাভিরাম ক্লিয়ার ওয়াটার ফ্লোরিডার সবচেয়ে আকর্ষনীয় বীচ। সেখানে ২ দিন ব্যাপী প্রবাসীদের মিলনমেলায় থাকবে বাংলাদেশের ও আমেরিকার জনপ্রিয় শিল্পীদের সাংস্কৃতিক সন্ধ্যা।
২৫ নভেম্বর সকাল ১০ টায় শুরু হবে ১ম দিনের ওপেনিং সিরিমনি শেষ হবে রাত ১১ টায়। প্রথম দিন থাকছে কাউন্ট্রি প্রেজেন্টেশন, ওয়ার্কশপ, এওয়ার্ড এন্ড রিকেগনিশন, রাফেল ড্র,  মি: এন্ড মিসেস ফেয়ার এন্ড ফেস্ট কম্পিটিশন, কালচারাল নাইট, গালা নাইট, বিজনেস সেমিনার, প্রি এন্ড পোস্ট ট্যুর, বিজনেস কনফারেন্স, বিটুবি নেটওয়ার্ক, টেলেন্ট হ্যান্ট, প্রডাক্ট লাঞ্ছিং, ইন্টারন্যাশনাল কালচারাল শো।
২৬ নভেম্বর ক্রুজ ট্রিপ এট ক্লিয়ার ওয়াটার হারবার এন্ড মিউজিক শো এন্ড ডিনার। ৯ টি অপশনে ১০ ডলার থেকে ১৫ ডলার ২০ ডলার টিকেট থাকছে। ৮৯ ও ১০০ ডলারে ক্রুজ ডিনার। ২৯৯ ডলারে এন্ট্রি পাস, সুভেনীর, রাফেল টিকেট ও ম্যাগাজিনে পিকচার। ৫০০ ডলার থেকে ১০০০ ডলারে ২ রাত হোটেলে থাকা সহ  ফ্যামিলী প্যাকেজে  ও ২ দিনের ফেয়ার ফেস্ট উপভোগের সুযোগ। 

২ দিন ব্যাপী কনভেনশন এর সফলতায় ফ্লোরিডার নানা শহরে ও নিউইয়র্ক একাধিক প্রস্তুতি সভা চলছে। অনেকেই হোটেল ও ডিনার ক্রুজ এর আগাম টিকেট কিনেছেন।
যারা এখনও হোটেল বুকিং, ক্রুজ ডিনার ও স্পন্সর করতে আগ্রহী ও কনভেনশনে ভুমিকা রাখতে আগ্রহী তারা যোগাযোগ করতে পারেন 321 900 6125,  321 946 1638,  407 832 2882,  321 295 3803 
মায়ামী কনসুলেট এর টীম কনসুলেট সেবা দিবে কনভেনশনে হলিডে ইন হোটেল এন্ড সুইটস ক্লিয়ারওয়াটার ফ্লোরিডাতে। হলিডে ইনে দুই দিন ব্যাপী কনভেশন চলবে। আয়োজনে এসোসিয়েশন অব ওয়ার্ল্ড ফেয়ার ফেস্ট ইউ এস এ ইনক। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নিউইয়র্কে বদরুদ্দীন আহমদ কামরানের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত

নিউইয়র্কে বদরুদ্দীন আহমদ কামরানের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত