আমেরিকা , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ , ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানের সবচেয়ে নিরাপদ শহর রচেস্টার হিলস : কাউন্সিল প্রেসিডেন্ট ওয়াটারফোর্ডে বাসচালকের সংকট, ভোগান্তিতে শিক্ষার্থীরা মিশিগানে গিফট কার্ড জালিয়াতি, অভিযুক্ত ক্যালিফোর্নিয়ার ব্যক্তি স্টার্লিং হাইটসে অ্যাম্বুলেন্স-এসইউভি সংঘর্ষে রোগীর মৃত্যু, আহত ২ মিশিগানে শীতের ঘণ্টা বাজছে, বদলে যাচ্ছে দিন-রাতের হিসাব আগাম ভোটের প্রথম দিনেই ডেট্রয়েটে নতুন রেকর্ড সাউথফিল্ডে ভাইকে গুলি করে হত্যা, অভিযুক্ত ছোট ভাই মিশিগানে ভোটের প্রচারে ট্রাম্পের নিশানায় ডেমোক্র্যাটরা দুই শিক্ষার্থীর মৃত্যু, WMU-তে ফ্রাটারনিটির কার্যক্রম স্থগিত মিশিগানে ট্রাম্পের সমাবেশে  হাজারো মানুষের ভিড় ‘বাতাসে পরিবর্তনের আভাস’  মিশিগানে বললেন ওবামা ফার্মিংটনে আজ ‘থ্রিলার’ নাচে মাতবেন ৮০ জন মিশিগানজুড়ে সশরীরে আগাম ভোটগ্রহণ শুরু মিশিগানে শিল্প ভবনে বিস্ফোরণে নিহত ১ মিশিগানে ৬ লাখ ডলারের বিটকয়েন কেলেঙ্কারি, অভিযুক্ত ইলিনয়ের ব্যক্তি অ্যান আরবারে ট্রেনের সঙ্গে এসইউভির সংঘর্ষ, তদন্ত শুরু মিশিগানে সড়ক দুর্ঘটনায় নিহত ম্যারাথন দৌড়বিদ গ্রেস নোলান ডেট্রয়েটে অপহৃত নারী উদ্ধার, গ্রেপ্তার ১ টলেডোতে রাসায়নিক ছড়িয়ে  পড়ায় সতর্কতা জারি প্যালিসেডস পারমাণবিক কেন্দ্র চালুর আগে নিরাপত্তা নিয়ে শঙ্কা

হবিগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত

  • আপলোড সময় : ০৪-১১-২০২৩ ১১:০৭:২৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-১১-২০২৩ ১১:০৭:২৪ পূর্বাহ্ন
হবিগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত
হবিগঞ্জ,৪ নভেম্বর : ‘সমবায়ে গড়েছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ প্রতিপাদ্য বিষয় নিয়ে হবিগঞ্জে ৫২তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা সমবায় অফিসের উদ্যোগে শনিবার সকালে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নিমতলা থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন হবিগঞ্জ-৩ আসনের এমপি এডভোকেট মো. আবু জাহির। জেলা প্রশাসক দেবী চন্দ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আবুল মনসুর,জেলা সমবায় কর্মকর্তা আাব্দুর রউফ, হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা আক্তার, হবিগঞ্জ সদর উপজেলার ভাইস চেয়ারম্যান ফেরদৌসী আক্তার, সমবায় কর্মকর্তা মমতাজুর রহমান ও হাসনা হেনা।
অনুষ্ঠানে জানানো হয় হবিগঞ্জ জেলায় ১হাজার ১৭৩টি সমবায় সমিতি রয়েছে। জেলার মোট সমবায়ী ১ লক্ষ ২হাজার ৬৬৮জন। সমবায় সমিতির মাধ্যমে সৃষ্টি হয়েছে বহু কর্মসংস্থান।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগানে শনিবার হ্যালোইন 

মিশিগানে শনিবার হ্যালোইন