আমেরিকা , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ , ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস ভারতের সঙ্গে ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে : চিফ হুইপ ৯/১১-এর ২৫ বছর : সন্ত্রাসের  ক্ষত আজও অমলিন ৯/১১ স্মরণে শুক্রবার থমকে দাঁড়াবে মিশিগানের সীমান্ত মশাবাহিত রোগ বাড়ছে মিশিগানে ৬৬৬ কোটি টাকার কর আদায়ে এনবিআরের বাধা কাটল প্যারোলে মুক্তি, মায়ের শেষকৃত্যে  কান্নায় ভেঙে পড়লেন চিন্ময় ওয়ানডটে মাকে গুলি করে হত্যা, পুলিশের সামনে ছেলের আত্মহত্যা মিশিগানে এবারও গরমের  দাপট, ২০তম উষ্ণতম গ্রীষ্ম গ্রস পয়েন্ট উডসের লকমুর ক্লাবে ভয়াবহ আগুন মিশিগানে ভুল ছবি-জন্মতারিখসহ ৮,২০০ আইডি স্টার্লিং হাইটসে নতুন পুনর্বাসন হাসপাতাল, চালু ২০২৯ সালে লিভোনিয়ায় নতুন পুলিশ স্টেশন নির্মাণ পরিকল্পনা স্থগিত

কারামুক্ত হলেন ‘শিশুবক্তা’ রফিকুল

  • আপলোড সময় : ০৪-১১-২০২৩ ১১:৫০:০৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-১১-২০২৩ ১১:৫০:০৬ পূর্বাহ্ন
কারামুক্ত হলেন ‘শিশুবক্তা’ রফিকুল
গাজীপুর, ৪ নভেম্বর (ঢাকা পোস্ট) : গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ থেকে আজ শনিবার (৪ নভেম্বর) রাত ৮টায় মুক্তি পেয়েছেন আলোচিত ‘শিশুবক্তা’ মো. রফিকুল ইসলাম মাদানী (২৮)। ডিজিটাল নিরাপত্তা আইনসহ সব মামলায় জামিন পাওয়ায় তাকে মুক্তি দেওয়া হয়েছে। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এর জেল সুপার আমিরুল ইসলাম বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।
মো. রফিকুল ইসলাম মাদানী নেত্রকোণার পূর্বধলা থানার লেটিরকান্দা এলাকার সাহাব উদ্দিনের ছেলে। ডিজিটাল নিরাপত্তা আইনের চার মামলায় রফিকুল ইসলাম মাদানীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। তিনি ‘শিশুবক্তা’ হিসেবে পরিচিত।
গত ২৯ মার্চ জামিন চেয়ে মাদানীর করা আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ জামিন দেন। ফলে মাদানীর কারামুক্তিতে কোনো বাধা নেই বলে জানিয়েছিলেন তার আইনজীবী।
কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, রফিকুল ইসলাম মাদানীর বিরুদ্ধে গাজীপুর মহানগরীর গাছা, তেজগাঁও এবং মতিঝিল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে ও কোতোয়ালি থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা হয়। সব মামলার জামিনের কাগজ যাচাই-বাছাই শেষে আজ শনিবার রাত ৮টার দিকে তাকে মুক্তি দেওয়া হয়।
রফিকুল ইসলাম মাদানীর খালাতো ভাই আমিনুল হাসান বলেন, পরিবারের পক্ষ থেকে আমরা তাকে নিতে কারাগারে আসি। রাত ৮টার দিকে তিনি কারাগার থেকে মুক্তি পেলে তাকে নিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের অভিষেক সম্পন্ন 

সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের অভিষেক সম্পন্ন