আমেরিকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ , ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক মিশিগানের অধিকাংশ ভোটার ট্রাম্পের কানাডা শুল্কের বিপক্ষে ১লা নভেম্বর ডে-লাইট সেভিং টাইম শেষ হচ্ছে দুর্ঘটনায় মিশিগানের শীর্ষে ১৮½ মাইল-ভ্যান ডাইক সংকটে এমইডিসি, ছাঁটাই হচ্ছে ১৫% পর্যন্ত কর্মী গ্র্যান্ড র‍্যাপিডসে ১৫৮ মাইল গতিতে গাড়ি চালিয়ে গ্রেপ্তার যুবক

লাখাইয়ে মহিলা আওয়ামী লীগের সমাবেশ অনুষ্ঠিত 

  • আপলোড সময় : ০৭-১১-২০২৩ ০৮:৫৭:২৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-১১-২০২৩ ০৯:০০:৩৭ পূর্বাহ্ন
লাখাইয়ে মহিলা আওয়ামী লীগের সমাবেশ অনুষ্ঠিত 
লাখাই, (হবিগঞ্জ)  ৭ নভেম্বর : লাখাই উপজেলার ১নং লাখাই ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের উদ্যোগে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 
মঙ্গলবার ( ৭ নভেম্বর)  সাড়ে ১১ টায় উপজেলার ১নং লাখাই ইউনিয়নের লাখাই অভয় চরণ রাধা চরণ পাইলট উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠ প্রাঙ্গনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। মহিলা আওয়ামী লীগ নেত্রী ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৩ আসনের সাংসদ আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলেয়া আক্তার। এছাড়াও  আরো উপস্থিত ছিলেন লাখাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম,  শরীফ উদ্দিন তালুকদার, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন, সাবেক মেম্বার মহিবুর রহমান, যুবলীগ নেতা দেওয়ান মারুফ তালুকদার প্রমুখ।
এসময় লাখাই থেকে বামৈ ৬ কিলোমিটার সড়ক আডোবা নির্মানের আশ্বাস দিয়ে জানান, রাস্তাটি নির্মানের জন্য  ২০০ কোটি টাকার প্রকল্প শীঘ্রই   অনুমোদন হবে। অনুষ্ঠানে যোগদানের পূর্বে তিনি লাখাই ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪ তলা ভিত্তিবিশিষ্ট ১ম তলা ভবনের উদ্বোধন করেন। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাবা-মায়ের স্বপ্ন ছুঁয়ে বিশ্বশিক্ষার অঙ্গনে হ্যামট্রাম্যাকের চার বাংলাদেশি কন্যা

বাবা-মায়ের স্বপ্ন ছুঁয়ে বিশ্বশিক্ষার অঙ্গনে হ্যামট্রাম্যাকের চার বাংলাদেশি কন্যা