আমেরিকা , রবিবার, ১৪ জুন ২০২৬ , ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে ইউএডব্লিউ মহাসম্মেলন কাল শুরু, নেতৃত্ব নির্বাচনে দৃষ্টি সবার ৮০ বছরে পা দিলেন মার্কিন  প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেফতার যুক্তরাষ্ট্রের পতাকা দিবস আজ চট্টগ্রামে ঘরে ঢুকে মা-মেয়েকে হত্যা,  গুরুতর আহত ৫ বছরের শিশু খুলনায় মসজিদের ভেতরে ঢুকে দুর্বৃত্তের গুলি, ২ মুসল্লি গুলিবিদ্ধ লিভোনিয়ায় বাবা-মা, ভাই ও ভাইয়ের প্রেমিকাকে হত্যার দায়ে যুবক অভিযুক্ত মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে প্রাণ গেল বাংলাদেশির ডিয়ারবর্নে নতুন রূপে মিলার–রোটান্ডা সেতু, ২৬ জুন যান চলাচল শুরু ইসরায়েল ইস্যুতে ইউনিভার্সিটি অব মিশিগান কর্মকর্তাদের টার্গেট, ৮ জন অভিযুক্ত উত্তপ্ত বৈঠকের পর হ্যামট্রাম্যাকের সিটি ম্যানেজার আদলানিকে বরখাস্ত মিশিগানে তীব্র বজ্রঝড়ের আশঙ্কা,  হতে পারে শিলাবৃষ্টি ও টর্নেডো টানা ২০ বছর পর আজ সংসদে বাজেট দিচ্ছে বিএনপি ডেট্রয়েট রিভারে ঝড়ো হাওয়ায় উল্টে গেল ৭ নৌকা, ২০ জনকে নিরাপদে উদ্ধার বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু কাল মিশিগানে একই পরিবারের চার  সদস্যকে গুলি করে হত্যা মিশিগানের জলাশয়ের মাছ খাওয়ার আগে জেনে নিন নতুন সতর্কতা শিশু পর্নোগ্রাফি রাখার দায়ে মাউন্ট ক্লেমেন্সের এক নারীর সাজা  রেডফোর্ডে উল্টো পথে গাড়ি  চালিয়ে প্রাণ গেল চালকের ডেট্রয়েটে অ্যাপার্টমেন্টে আগুন,  আহত ৪ : ঘরছাড়া বহু পরিবার

মাধবপুরে শিল্পদূষণে ক্ষতিগ্রস্ত এলাকায় পথসভা 

  • আপলোড সময় : ০৭-১১-২০২৩ ০৯:০০:০৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-১১-২০২৩ ০৯:০০:০৪ পূর্বাহ্ন
মাধবপুরে শিল্পদূষণে ক্ষতিগ্রস্ত এলাকায় পথসভা 
হবিগঞ্জ, ৭ নভেম্বর :  জেলার মাধবপুর উপজেলায় শিল্পদূষণে ক্ষতিগ্রস্ত একাধিক স্থান পরিদর্শন ও পথসভা করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ শাখা ও খোয়াই রিভার ওয়াটারকিপার।
আজ ৭ নভেম্বর ২০২৩  (মঙ্গলবার) উপজেলার শিব জয়নগর বাজার সংলগ্ন পথসভায় সভাপতিত্ব করেন বাপা হবিগঞ্জের সহ-সভাপতি এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল। অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাপা হবিগঞ্জের সহ-সভাপতি বিশিষ্ট মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, বিশিষ্ট সাংবাদিক শোয়েব চৌধুরী, বাপা হবিগঞ্জের কোষাধ্যক্ষ হাফিজুর রহমান নিয়ন, সাধারণ সম্পাদক ও খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল, নির্বাহী সদস্য আব্দুল কাইয়ুম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শামীম আহমেদ, মোহাম্মদ ইউসুফ আলী শিহাব ,মোহাম্মদ নুর উদ্দিন শামীম, মোহাম্মদ ইখলাসুর রহমান , মোহাম্মদ বাহার উদ্দিন প্রমুখ।
স্থানীয় জনগণ এলাকায় দূষণের  চিত্র তুলে ধরেন। তারা বলেন, ওই এলাকায় কারখানার অপরিশোধিত বর্জ্য বিভিন্ন খালের মধ্যে ফেলা হচ্ছে। ওইসব খাল এর মাধ্যমে হাওর- বিল, নদীতে ছড়িয়ে পড়ছে দূষণ। যে কারণে ফসলের মাঠে ফসল হচ্ছেনা, খালে, বিলে মাছ পাওয়া যাচ্ছে না। দুর্গন্ধের জন্য বাড়ি ঘরে থাকা চরম কষ্টকর হচ্ছে। লোকজন বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন , বিশেষ করে শ্বাস কষ্ট , চর্মরোগে ভুগছেন অনেকেই। সকল প্রকার জীবন জীবিকা দুর্বিষহ হয়ে উঠেছে। পিয়াইম, সাকু চাইল, ধর্মমন্ডল, লক্ষ্মীপুর, সাইওয়াক, সুবিদপুর, দৌলতপুর, ফানদাউক, মুড়াকরি ইত্যাদি গ্রামের লাখো মানুষ মারাত্মক পরিবেশ দূষণের শিকার হচ্ছেন। এই অসহনীয় দূষণ থেকে সংশ্লিষ্ট গ্রামবাসী মুক্তি চান।  
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জের সাধারণ সম্পাদক ও খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল বলেন, হবিগঞ্জে শিল্পদূষণ মারাত্মক আকার ধারণ করেছে। বিভিন্ন খালের পানি কালো কুচকুচে হয়ে আছে। দুর্গন্ধ ছড়াচ্ছে । এ অঞ্চলের মাটি,বায়ু,পানি দূষণের মাত্রা ছাড়িয়েছে। যে কারণে ফসলের ক্ষতি, নিরাপদ পানির অভাবসহ চরম পরিবেশ ও মানবিক বিপর্যয় নেমে এসেছে।  তিনি বলেন, শুরুতেই  আমরা কল কারখানার ‘উৎসে বর্জ্য পরিশোধন’ ব্যবস্থা নিশ্চিতকরণ এবং সুষ্ঠু  শিল্পায়নে প্রয়োজনীয় ও  সুপরিকল্পিত পদক্ষেপ গ্রহণের জন্য আহবান জানিয়েছি। কিন্তু বিগত বছরগুলোতে এই শিল্পায়ন পার্শ্ববর্তী গ্রামগুলোতে মারাত্মক পরিবেশ দূষণ ঘটিয়ে আসছে। যত্রতত্র কৃষিজমি, খাল, ছড়া এবং নদীসহ সকল প্রকার জীবন ও জীবিকা দূষণের শিকার হয়েছে। কোনভাবেই কোন শিল্প প্রতিষ্ঠান অপরিশোধিত বর্জ্য পরিশোধন নিশ্চিত না করে কারখানার বাইরের এলাকায় যে কোন উপায়ে এবং কারখানার অভ্যন্তরে ভূ-গর্ভস্থ পানি দূষণ করতে পারে না, এটি দেশের প্রচলিত আইন ও বিধি ব্যবস্থার পরিপন্থী।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটিতে বেঙ্গল ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ১৭ জুন

আটলান্টিক সিটিতে বেঙ্গল ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ১৭ জুন