আমেরিকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইলিনয়ে হিন্দু মন্দিরে হামলার পরিকল্পনা, অস্ত্রসহ যুবক গ্রেপ্তার ডেট্রয়েটের স্কুলে শিক্ষককে আঘাত, শিক্ষার্থী গ্রেপ্তার মিশিগানে রেস্তোরাঁর পার্টিতে গুলির হুমকি, অভিযুক্ত যুবক রবীন্দ্রনাথের গ্রাফিতি মুছে ফেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা রোধে হাইকোর্টে রিট সন্দেহজনক বস্তু ঘিরে ডেট্রয়েট মার্সি  বিশ্ববিদ্যালয়ের দুটি ভবন খালি ব্লুমফিল্ড টাউনশিপে হরিণ নিধনের পরিকল্পনায় বাসিন্দাদের আপত্তি রমনা কালীমন্দিরে মা কালীর স্বর্ণের জিহ্বা চুরি, গ্রেফতার হিন্দু দম্পতিসহ ৪ সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়েই বিএনপির পথচলা : জি কে গউছ ডেট্রয়েটে প্রাণঘাতী গুলির ঘটনায় দুজন আটক  মিশিগানে উষ্ণতার পর বৃষ্টি, ফিরবে শরতের আবহাওয়া মিশিগানে এক সপ্তাহে গ্যাসের দাম বেড়েছে ১৯ সেন্ট, গ্যালন ৪.৬৬ ডলার বাংলাদেশি কমিউনিটিকে ঘিরে মিশিগানে ডেমোক্র্যাটদের নির্বাচনী সমাবেশ ২৫ অক্টোবর শরতের মায়াবী আকাশে ‘হান্টার্স মুন’, মিশিগানে দেখা মিলবে ২৫ অক্টোবর মিশিগানের আকাশে বিমানের ইঞ্জিন  বিকল, মহাসড়কের পাশে জরুরি অবতরণ ডেট্রয়েটের পশ্চিমাঞ্চলে বন্দুক  হামলা, নিহত ১ ও আহত ৩ আয়াস-রিমিসহ ৪ জন রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ডে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ, একটি বিস্ফোরিত চেলসির গ্যাস স্টেশনের কাছে বিস্ফোরক সদৃশ বস্তু উদ্ধার ডেট্রয়েটে গুলিতে ১৮ বছর বয়সী যুবক নিহত ডেট্রয়েটে ডাকবাহকের ওপর হামলা; ৪ জন গ্রেপ্তার
ক্ষতিপূরণের দাবীতে মানববন্ধন

হবিগঞ্জে ৫ তারকা হোটেল নির্মাণকালে বাড়ীঘর ও মার্কেট ধস

  • আপলোড সময় : ০৮-১১-২০২৩ ১১:২৮:১২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-১১-২০২৩ ১১:২৮:১২ পূর্বাহ্ন
হবিগঞ্জে ৫ তারকা হোটেল নির্মাণকালে বাড়ীঘর ও মার্কেট ধস
হবিগঞ্জ, ৮ নভেম্বর :  হবিগঞ্জ শহরের শ্মশানঘাট এলাকায় এস এ পরিবহনের মালিকানাধীন ৫ তারকা হোটেল গ্যান্ড প্যালেস এর নির্মান কাজ করতে গিয়ে ধস নেমেছে হরিজন সম্প্রদায়ের বাড়ীঘর ও সংলগ্ন মার্কেট আব্দুল কাইয়ুম কমপ্লেক্সে। এ ব্যাপারে প্রশাসন ও পৌর কর্তৃপক্ষের হস্তক্ষেপে ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণ দিতে সম্মত হলেও এস এ পরিবহণ কর্তৃপক্ষ ক্ষতিপূরণ না দিয়ে চাঁদাবাজী মামলা দিয়ে হয়রানীকরার হুমকি দিচ্ছে। এতে ক্ষতিগ্রস্থরা শুরু করেছেন আন্দোলন। তাদের এই আন্দোলনকে সমর্থন জানিয়েছে ব্যবসায়ীদের বিভিন্ন সংগঠন ও নানান পেশার নেতৃবৃন্দ।
বুধবার দুপুরে আব্দুল কাইয়ূম সেন্টারের ব্যবসায়ী ও হরিজন সম্প্রদায়ের লোকজন আব্দুল কাইয়ূম সেন্টারের সামনে হবিগঞ্জ শহরের পিছনের রাস্তায় ক্ষতিপূরণ আদায়ের লক্ষে মানববন্ধন কর্মসূচি পালন করেন। গাজীউর রহমান পারভেজ এর সভাপতিত্বে ও হবিগঞ্জ পৌরসভার ৭ নং ওয়ার্ড এর কাউন্সিলার সালাউদ্দিন টিটুর সঞ্চালনায় মানববন্ধনে বক্তৃতা করেন হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মিজানুর রহমান শামীম, সাবেক প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা রাশিদুল হাসান কাজল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক এডভোকেট শাহ ফখরুজ্জামান, হবিগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি সামছুল হুদা, হবিগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশনের সাধারন সম্পাদক মফিজুর রহমান বাচ্চু, হরিজন সম্প্রদায়ের প্রতিনিধি রুশন প্রমুখ।
বক্তারা ক্ষতিগ্রস্থদের অনতিবিলম্বে ক্ষতিপূরণ দেয়ার দাবী জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলার আল্টিমেটাম দেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা