আমেরিকা , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক মিশিগানের অধিকাংশ ভোটার ট্রাম্পের কানাডা শুল্কের বিপক্ষে ১লা নভেম্বর ডে-লাইট সেভিং টাইম শেষ হচ্ছে দুর্ঘটনায় মিশিগানের শীর্ষে ১৮½ মাইল-ভ্যান ডাইক সংকটে এমইডিসি, ছাঁটাই হচ্ছে ১৫% পর্যন্ত কর্মী গ্র্যান্ড র‍্যাপিডসে ১৫৮ মাইল গতিতে গাড়ি চালিয়ে গ্রেপ্তার যুবক সবুজ পেরিয়ে মিশিগানে এখন শরতের রঙের মেলা মিশিগানে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত মিশিগানে জ্বালানির দামে বড় উল্লম্ফন ওয়াটারফোর্ডে গুলিতে ২০ বছরের তরুণ নিহত, গ্রেপ্তার ২ অনলাইন জুয়ার ফাঁদে মিশিগান পন্টিয়াকে গুলিতে ৩ বছরের শিশু নিহত যুক্তরাষ্ট্রে চীনা গাড়ি উৎপাদন ইস্যুতে ক্ষুব্ধ ইউএডব্লিউ প্রেসিডেন্ট ভিন্নমত থাকবে, দেশের স্বার্থে ঐকমত্যও থাকতে হবে : রাষ্ট্রপতি হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি  মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড

অবশেষে করমুক্ত হলো সর্বজনীন পেনশন

  • আপলোড সময় : ০৮-১১-২০২৩ ১১:৪৮:২৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-১১-২০২৩ ১১:৪৮:২৫ পূর্বাহ্ন
অবশেষে করমুক্ত হলো সর্বজনীন পেনশন
ঢাকা, ৮ নভেম্বর (ঢাকা পোস্ট) : অবশেষে সর্বজনীন পেনশন স্কিমের অর্থ সর্বজনীন বিনিয়োগ হিসেবে বিবেচনায় নিয়ে কর রেয়াত সুবিধা ও পেনশনে প্রাপ্ত অর্থ আয়করমুক্ত করা হয়েছে। এর ফলে সর্বজনীন পেনশন স্কিমে সেবা গ্রহীতাকে আর কোনো আয়কর দিতে হবে না। অর্থ মন্ত্রণালয়ের পরামর্শে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হচ্ছে বলে জানা গেছে। 
বুধবার (৮ নভেম্বর) এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম সই প্রজ্ঞাপন সূত্রে এসব তথ্য জানা গেছে। 
এনবিআর সূত্রে জানা যায়, নতুন আয়কর আইন-২০২৩-এর ষষ্ঠ তফসিলে (অংশ-৩) বলা হয়েছে, জীবন বিমার প্রিমিয়াম, প্রভিডেন্ট ফান্ডের চাঁদা, স্বীকৃত ভবিষ্যৎ তহবিলের চাঁদা, সরকারি সিকিউরিটিজ বা মিউচুয়াল ফান্ডে ৫ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ, বছরে ১ লাখ ২০ হাজার টাকা (মাসিক ১০ হাজার) ডিপিএসে বিনিয়োগ ও শেয়ারবাজারে বিনিয়োগ করলে সেই অর্থের ওপর কর রেয়াত বা করছাড় পাওয়া যাবে। এক্ষেত্রে উল্লিখিত খাতে যে পরিমাণ অর্থ বিনিয়োগ করা হবে, তার ১৫ শতাংশ বা ১০ লাখ টাকার কম যে অর্থ হবে, সেই পরিমাণ অর্থ করছাড় পাওয়া যাবে। কিন্তু ষষ্ঠ তফসিলে পেনশন স্কিমের চাঁদার কথা উল্লেখ নেই।
অন্যদিকে, সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা আইন-২০২৩-এর ১৪ (১) (ঢ) ধারায় বলা আছে, পেনশনের চাঁদা বিনিয়োগ হিসেবে গণ্য করে কর রেয়াতের জন্য বিবেচিত হবে এবং মাসিক পেনশন বাবদ প্রাপ্ত অর্থ আয়করমুক্ত থাকবে। তবে আয়কর আইনের ৭৬ (২) ধারায় বলা আছে, আয়কর আইন ছাড়া অন্য কোনো আইন বা আইন হিসেবে পরিগণিত দলিলের মাধ্যমে যদি কোনো ব্যক্তিকে কর অব্যাহতি দেওয়া হয়, সেক্ষেত্রে ওই আইন বা আইন হিসেবে পরিগণিত দলিলে যাই থাকুক না কেন, এনবিআর প্রজ্ঞাপন দ্বারা ওই ব্যক্তিকে কর অব্যাহতি না দিলে সেই বিধান কার্যকর হবে না। তাই বিষয়টি আইনে অন্তর্ভুক্ত করতে উদ্যোগ নেয় অর্থ মন্ত্রণালয়।
প্রসঙ্গত, গত ১৭ আগস্ট সর্বজনীন পেনশন স্কিম চালু হয়। প্রবাস স্কিম, প্রগতি স্কিম, সুরক্ষা স্কিম এবং সমতা স্কিম—এ চারটি স্কিম নিয়ে সর্বজনীন পেনশন স্কিম চালু করেছে সরকার।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
চিকিৎসক ছেলের মৃত্যুর ১১ দিন পর বাবারও ঝুলন্ত মরদেহ

চিকিৎসক ছেলের মৃত্যুর ১১ দিন পর বাবারও ঝুলন্ত মরদেহ