আমেরিকা , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ , ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়েই বিএনপির পথচলা : জি কে গউছ ডেট্রয়েটে প্রাণঘাতী গুলির ঘটনায় দুজন আটক  মিশিগানে উষ্ণতার পর বৃষ্টি, ফিরবে শরতের আবহাওয়া মিশিগানে এক সপ্তাহে গ্যাসের দাম বেড়েছে ১৯ সেন্ট, গ্যালন ৪.৬৬ ডলার বাংলাদেশি কমিউনিটিকে ঘিরে মিশিগানে ডেমোক্র্যাটদের নির্বাচনী সমাবেশ ২৫ অক্টোবর শরতের মায়াবী আকাশে ‘হান্টার্স মুন’, মিশিগানে দেখা মিলবে ২৫ অক্টোবর মিশিগানের আকাশে বিমানের ইঞ্জিন  বিকল, মহাসড়কের পাশে জরুরি অবতরণ ডেট্রয়েটের পশ্চিমাঞ্চলে বন্দুক  হামলা, নিহত ১ ও আহত ৩ আয়াস-রিমিসহ ৪ জন রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ডে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ, একটি বিস্ফোরিত চেলসির গ্যাস স্টেশনের কাছে বিস্ফোরক সদৃশ বস্তু উদ্ধার ডেট্রয়েটে গুলিতে ১৮ বছর বয়সী যুবক নিহত ডেট্রয়েটে ডাকবাহকের ওপর হামলা; ৪ জন গ্রেপ্তার ডেট্রয়েটের মেয়রকে হুমকি, এক ব্যক্তির বিরুদ্ধে মামলা ল্যাপিয়ার হাই স্কুলের শিক্ষকের বিরুদ্ধে কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ হ্যারিসন টাউনশিপে নৌকাডুবি, তিনজন নিহত I-696-এ স্বস্তি, ১২ অক্টোবর খুলছে পশ্চিমমুখী প্রায় সব র‍্যাম্প অটো শ্রমিকদের দূত হলেন ট্রাম্প-সমর্থক প্যানেবেকার ডেট্রয়েটে অরক্ষিত বন্দুকের গুলিতে ১১ বছরের শিশু আহত ৭ অক্টোবরের তৃতীয় বার্ষিকীতে ইউনিভার্সিটি অব মিশিগানে স্মরণ ও বিক্ষোভ

নবীগঞ্জে সাংবাদিক আলীমের মৃত্যু বার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • আপলোড সময় : ০৯-১১-২০২৩ ১২:৫১:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-১১-২০২৩ ১২:৫১:৩৮ অপরাহ্ন
নবীগঞ্জে সাংবাদিক আলীমের মৃত্যু বার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত
নবীগঞ্জ, (হবিগঞ্জ) ৯ নভেম্বর ॥ নবীগঞ্জ উপজেলার সিনিয়র সাংবাদিক জাতীয় দৈনিক দিনকালের প্রাক্তন প্রতিনিধি সাংবাদিক শহীদ কামরুল হাসান চৌধুরী আলীমের ১৭ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল ও কবর জিয়ারত করা হয়েছে। 
বুধবার বাদ আছর জাগো ডট নিউজ এর আয়োজনে নবীগঞ্জ শহরের মধ্যবাজারস্থ কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে চরগাঁও গ্রামে সাংবাদিক আলীমের কবরস্থান জিয়ারত করা হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক সিলেট মিররের প্রতিনিধি আনোয়ার হোসেন মিঠু, সাবেক যুগ্ম সম্পাদক ডিবিসি টিভির প্রতিনিধি মতিউর রহমান মুন্না, দৈনিক সংগ্রাম পত্রিকার প্রতিনিধি শওকত আলী, সাংবাদিক আলীমের ছেলে ছনি আহমেদ চৌধুরীসহ মুসল্লিয়ান। কামরুল হাসান চৌধুরী আলীম ১৯৭০ সালের ১৫ জুলাই নবীগঞ্জ পৌর এলাকার চরগাঁও গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তাঁর পিতা বিশিষ্ট সালিস বিচারক জানু মিয়া চৌধুরী ও মাতা সাহেদুন নেছা চৌধুরী। তিনি নবীগঞ্জ জেকে উচ্চ বিদ্যালয় ও নবীগঞ্জ কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ হয়ে শিক্ষাজীবন শেষে সাংবাদিকতা পেশায় যোগ দেন। দীর্ঘদিন জাতীয় দৈনিক দিনকাল, স্থানীয় সাপ্তাহিক স্বাধিকার, পরিক্রমাসহ বিভিন্ন জাতীয়-স্থানীয় দৈনিক ও সাপ্তাহিক পত্রিকায় সততার সহিত কাজ করেছেন। সাংবাদিক আলীম অনুসন্ধানী ও অপরাধ বিষয়ক সাংবাদিকতার কারণে একাধিকবার হামলা ও হুমকির শিকার হয়েছেন। ২০০৬ সালে ৭ই নভেম্বর সকালে নবীগঞ্জ পৌর এলাকার চরগাঁও গ্রামের নিজ বাড়িতে সাংবাদিক কামরুল হাসান চৌধুরী আলীম তাঁর আপন-চাচা ও চাচাতো ভাইদের নির্মম হামলায় গুরুতর আহত হন। পরে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় ৮ নভেম্বর সকালে মৃত্যুবরণ করেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হ্যামট্রাম্যাকে রাধাকৃষ্ণ টেম্পলে শারদীয় দুর্গোৎসবের ব্যাপক আয়োজন

হ্যামট্রাম্যাকে রাধাকৃষ্ণ টেম্পলে শারদীয় দুর্গোৎসবের ব্যাপক আয়োজন