আমেরিকা , সোমবার, ১৬ মার্চ ২০২৬ , ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল উদ্বোধন করবেন ‘কৃষক কার্ড’ কর্মসূচি সংসদের মুলতবি অধিবেশন শুরু গণমাধ্যম ঠিক থাকলে রাষ্ট্রের তিন অঙ্গ সোজা পথে চলবে : ডা. শফিকুর রহমান ক্লিনটন টাউনশিপে পুলিশের ধাওয়া এড়াতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ ধর্মীয় নেতাদের সম্মানি প্রদান : প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন পাইলট প্রকল্প মিশিগানে সিনাগগে হামলা, সদস্যরা ভয়কে জয় করে একত্রিত মিশিগানে সিনাগগে গাড়ি নিয়ে ঢুকে গুলি, বন্দুকযুদ্ধের পর হামলাকারীর আত্মহত্যা হামলায় আহত সিনাগগ প্রহরী: অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা দমকা হাওয়ার তাণ্ডব : ওয়ারেনে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ায় জরুরি সতর্কতা সিনাগগ হামলার পর গভর্নরের বার্তা : ইহুদিবিদ্বেষ সহ্য করা হবে না সিনাগগে ট্রাক হামলার সময় শ্রেণিকক্ষে ছিল ১০৩ শিশু মিশিগানের সিনাগগে হামলার মূল উদঘাটনের প্রতিশ্রুতি দিলেন  ট্রাম্প মিশিগানে ট্রাক নিয়ে সিনাগগে ঢুকে গুলি, বন্দুকধারী নিহত মেট্রো ডেট্রয়েটে উচ্চ বাতাসের সতর্কতা যুক্তরাষ্ট্রের দূষিত স্থানের তালিকায় অ্যান আরবারের সাবেক কারখানা ডেট্রয়েটের পশ্চিমাঞ্চলে গুলিতে এক ব্যক্তির মৃত্যু, তদন্তে পুলিশ পিকচার্ড রকস ভাঙচুরে চারজনকে জরিমানা ও পার্কে প্রবেশ নিষিদ্ধ রোমুলাসে ইভি চার্জিং হাব নির্মাণের পরিকল্পনা টেসলার ত্রয়োদশ সংসদের স্পিকার হাফিজ উদ্দিন, ডেপুটি স্পিকার কায়সার কামাল  আজ থেকেই প্রকৃত গণতন্ত্রের নতুন যাত্রা  : সংসদে প্রধানমন্ত্রী
বিএনপির সভাপতিসহ গ্রেফতার ৩

নবীগঞ্জে মহাসড়কে নাশকতার চেষ্টা, বোমা উদ্ধার  

  • আপলোড সময় : ০৯-১১-২০২৩ ১২:৫৩:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-১১-২০২৩ ১২:৫৩:৪২ অপরাহ্ন
নবীগঞ্জে মহাসড়কে নাশকতার চেষ্টা, বোমা উদ্ধার  
নবীগঞ্জ, (হবিগঞ্জ) ৯ নভেম্বর ॥ ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের মিনাজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সম্মুখে নাশকতার পরিকল্পনাকালে পুলিশ ৪টি পেট্রোল বোমা উদ্ধার করেছে। এ সময় পুলিশ মঈনুল ইসলাম ও রিপন মিয়া নামে দু’ছাত্রদল এবং যুবদল কর্মীকে আটক করেছে। এছাড়া ২০২২ সালের বিস্ফোরক আইনের এক মামলায় সন্ধিগ্ধ আসামী হিসেবে উপজেলা বিএনপির আহ্বায়ক সরফরাজ চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার বিকালে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সুত্রে জানাযায়, বিএনপি-জামায়াত কর্তৃক দেশব্যাপী অবরোধ চলাকালীন নবীগঞ্জ থানা এলাকায় এবং নবীগঞ্জ থানাধীন ঢাকা-সিলেট মহাসড়কে আইন-শৃংখলা রক্ষায় পুলিশ ডিউটিতে থাকা কালে বুধবার রাত ৯ টার দিকে গোপন সুত্রে খবর পান ঢাকা-সিলেট মহাসড়কের মিনাজপুর এলাকায় দুষ্কৃতিকারীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে নাশকতার চেষ্টা করছে। মহাসড়কে ডিউটিরত অবস্থায় উক্ত সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলীর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পৌছলে দুস্কৃতিকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় পুলিশ ধাওয়া করে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মঈনুল ইসলাম (৩৪) এবং যুবদল কর্মী রিপন মিয়া (৩০) কে আটক করে। ধৃত মঈনুল ইসলাম  শহরের ওসমানী রোডস্থ আব্দুল ওয়াদুদের ছেলে এবং রিপন এনাতাবাদ গ্রামের আঙ্গুর মিয়ার ছেলে। এ সময় অন্যান্য আসামীরা পালিয়ে যায়। পুলিশ এ সময় ০৪টি অবিষ্ফোরিত পেট্রোল বোমা, অবরোধ সংক্রান্ত নবীগঞ্জ উপজেলা বিএনপি ও তার অঙ্গসংগঠনের নামে ১টি ব্যানার, টায়ার পোড়ানোর অংশ বিশেষ একটি দিয়াশলাই উদ্ধার করেছে। 
এ ব্যাপারে নবীগঞ্জ থানার মামলা নং-০৪, তারিখ-০৯/১১/২০২৩খ্রিঃ,ধারা-১৪৩/৩৪১/১১৪/১৮৬/৩৫৩/৩৩২/৩০৭/৩৪ পেনাল কোড তৎসহ ১৯০৮ সনের বিষ্ফোরকদ্রব্য উপাদানাবলী আইনের ৩/৪/৬ ধারা মোতাবেক মামলা রুজু হয়েছে। মামলায় ১৫ জনে নাম উল্লেখ্য করে অজ্ঞাতনামা আরও ২৫/৩০ জন রাখা হয়েছে। অপর দিকে বুধবার রাতে ২০২২ইং সনের নবীগঞ্জ থানার মামলানং ১৩ বিস্ফোরক দ্রবাদি আইনের সংশ্লিষ্ট ধারার মামলায় সন্ধিগ্ধ আসামী হিসেবে নবীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সরফরাজ আহমদ চৌধুরী (৭০) কে গ্রেফতার করা হয়েছে। ধৃত সরফরাজ চৌধুরী চরগাঁও গ্রামের মৃত আব্দুল মন্নান চৌধুরীর ছেলে। গ্রেফতারকৃত ৩ জনকে জেল হজতে প্রেরণ করা হয়েছে। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাংলাদেশি সংস্কৃতি ও ঐতিহ্যের উৎসব : মিশিগান ফেস্ট, ২৮ মার্চ

বাংলাদেশি সংস্কৃতি ও ঐতিহ্যের উৎসব : মিশিগান ফেস্ট, ২৮ মার্চ