আমেরিকা , শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ , ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস ভারতের সঙ্গে ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে : চিফ হুইপ ৯/১১-এর ২৫ বছর : সন্ত্রাসের  ক্ষত আজও অমলিন ৯/১১ স্মরণে শুক্রবার থমকে দাঁড়াবে মিশিগানের সীমান্ত মশাবাহিত রোগ বাড়ছে মিশিগানে ৬৬৬ কোটি টাকার কর আদায়ে এনবিআরের বাধা কাটল প্যারোলে মুক্তি, মায়ের শেষকৃত্যে  কান্নায় ভেঙে পড়লেন চিন্ময় ওয়ানডটে মাকে গুলি করে হত্যা, পুলিশের সামনে ছেলের আত্মহত্যা মিশিগানে এবারও গরমের  দাপট, ২০তম উষ্ণতম গ্রীষ্ম গ্রস পয়েন্ট উডসের লকমুর ক্লাবে ভয়াবহ আগুন মিশিগানে ভুল ছবি-জন্মতারিখসহ ৮,২০০ আইডি স্টার্লিং হাইটসে নতুন পুনর্বাসন হাসপাতাল, চালু ২০২৯ সালে লিভোনিয়ায় নতুন পুলিশ স্টেশন নির্মাণ পরিকল্পনা স্থগিত ম্যাকিনাক ব্রিজ ওয়াকে অংশ নিলেন ৩৪ হাজার মানুষ
সভাপতি শেখ হাসিনা, সদস্য সচিব কাদের

আ.লীগের নির্বাচন পরিচালনা কমিটি

  • আপলোড সময় : ০৯-১১-২০২৩ ০১:১২:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-১১-২০২৩ ০১:১২:৪৭ অপরাহ্ন
আ.লীগের নির্বাচন পরিচালনা কমিটি
ঢাকা, ৯ নভেম্বর (ঢাকা পোস্ট) : আসন্ন দ্বাদশ জাতীয় সংদ নির্বাচন উপলক্ষ্যে গঠিত আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি পদে থাকছেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এ কমিটির সদস্য সচিব হিসেবে থাকছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 
বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাত সাড়ে ৯টায় গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ওবায়দুল কাদের। 
তিনি বলেন, নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি দেশরত্ন শেখ হাসিনা। কো-চেয়ারম্যান পদ পূরণ হয়নি। আমি সদস্য সচিবের দায়িত্ব পালন করব। নির্বাচন উপলক্ষ্যে ১৪টি উপকমিটি গঠন করা হয়েছে। গতবারও ১৪টি ছিল। লোক হয়ত পরিবর্তন হবে। 
সেতুমন্ত্রী জানান, এবারের নির্বাচন উপলক্ষ্যে মনোনয়ন ফরমের দাম বাড়ানো হয়েছে৷ গতবারের ৩০ হাজার টাকার পরিবর্তে এবার ফরমের দাম নির্ধারণ করা হয়েছে ৫০ হাজার টাকা। আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা চাইলে অনলাইনে ফরম তুলতে পারবেন জানিয়ে ওবায়দুল কাদের বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু হবে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের অভিষেক সম্পন্ন 

সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের অভিষেক সম্পন্ন