আমেরিকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে প্রস্রাবকে সারে রূপান্তরের উদ্যোগ ডিয়ারবর্নে ICE-এর  অভিযানে গ্রেপ্তার ৩ আমেরিকায় দীপাবলি অনুষ্ঠানে ঢুকে বিদ্বেষমূলক প্ল্যাকার্ড, নিন্দা হ্যামট্রাম্যাকের ইতিহাসে প্রথম বাঙালি মেয়র মুহিত মাহমুদ ট্রাম্পকে অভিশংসনে রিপাবলিকানদের সমর্থন চান ফিনলি মিশিগানজুড়ে মন্দিরে মন্দিরে আজ শ্যামাপূজা  মিশিগানের ১২৫ সেনাকে সীমান্তে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে দীপাবলির আলো ছড়ালেন ট্রাম্প বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’

নিখোঁজ নারী ও ৩ বছরের মেয়েকে উদ্ধার করেছে ডিয়ারবর্ন পুলিশ

  • আপলোড সময় : ১০-১১-২০২৩ ০৬:২৪:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-১১-২০২৩ ০৬:২৪:৪২ অপরাহ্ন
নিখোঁজ নারী ও ৩ বছরের মেয়েকে উদ্ধার করেছে ডিয়ারবর্ন পুলিশ
ওয়াইজ ও তার  তিন বছরের কন্যা/Dearborn Police Department

ডিয়ারবর্ন,  ১০ নভেম্বর : প্রায় দুই সপ্তাহ আগে নিখোঁজ হওয়া এক নারী ও তার তিন বছর বয়সী মেয়েকে নিরাপদে পাওয়া গেছে বলে শুক্রবার জানিয়েছেন ডিয়ারবর্ন পুলিশ বিভাগের কর্মকর্তারা।
 কর্মকর্তারা জানান, ২৮ বছর বয়সী জর্ডিন ওয়াইজ ও তার মেয়েকে সর্বশেষ গত ২৮ অক্টোবর ডেট্রয়েটের শিশু হাসপাতালে দেখা গিয়েছিল। তদন্তকারীরা জানিয়েছেন, পরিবারের সদস্যদের সঙ্গে তার ঝগড়া হয়েছিল। ডিয়ারবর্নের পুলিশ প্রধান ইসা শাহীন এক বিবৃতিতে বলেন, আমরা কৃতজ্ঞ যে জর্ডিন ওয়াইজ এবং তার সন্তানকে নিরাপদে পাওয়া গেছে। মিস ওয়াইজ এবং তার মেয়েকে খুঁজে বের করতে আমাদের কর্মকর্তাদের সাথে তাদের সমর্থন এবং সমন্বয়ের জন্য আমরা সম্প্রদায়কে ধন্যবাদ জানাই। কর্তৃপক্ষ জানিয়েছে, ওয়াইজের নিখোঁজ হওয়ার বিষয়টি বৃহস্পতিবার ডিয়ারবর্ন পুলিশকে জানানো হয়েছে। সে সময় পুলিশের ধারণা ছিল ওয়াইজ মানসিক স্বাস্থ্য সংকটে ভুগছেন। তদন্তকারীরা ওয়াইজের মেয়ের নাম প্রকাশ করেননি।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
নিউ জার্সিতে শ্যামা পূজা ও  দীপাবলী উৎসব উদযাপিত  

নিউ জার্সিতে শ্যামা পূজা ও  দীপাবলী উৎসব উদযাপিত