আমেরিকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ , ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৭ ধাপে ইউপি নির্বাচন, শুরু ১২ নভেম্বর বাইডেনের বিদ্যুৎকেন্দ্র নির্গমন বিধি বাতিলের পথে ট্রাম্প প্রশাসন দুর্গোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে : রাষ্ট্রপতি ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস ভারতের সঙ্গে ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে : চিফ হুইপ ৯/১১-এর ২৫ বছর : সন্ত্রাসের  ক্ষত আজও অমলিন ৯/১১ স্মরণে শুক্রবার থমকে দাঁড়াবে মিশিগানের সীমান্ত মশাবাহিত রোগ বাড়ছে মিশিগানে ৬৬৬ কোটি টাকার কর আদায়ে এনবিআরের বাধা কাটল প্যারোলে মুক্তি, মায়ের শেষকৃত্যে  কান্নায় ভেঙে পড়লেন চিন্ময় ওয়ানডটে মাকে গুলি করে হত্যা, পুলিশের সামনে ছেলের আত্মহত্যা

বৌদ্ধ যুব পরিষদ সিলেট অফিস উদ্বোধন ও রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন

  • আপলোড সময় : ১১-১১-২০২৩ ০১:৪৩:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-১১-২০২৩ ০১:৪৩:১১ পূর্বাহ্ন
বৌদ্ধ যুব পরিষদ সিলেট অফিস উদ্বোধন ও রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন
সিলেট , ১১ নভেম্বর : সিসিকের প্রথম মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের ছেলে ও সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু বলেছেন, সিলেটে নানা ধর্মের মানুষ বাস করেন। মানুষে মানুষে সম্প্রীতি ও ভালোবাসার বন্ধন এখানে সুদৃঢ়। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ধর্মের অনেক কীর্তিমান ধর্মীয় গুরুদের আবির্ভাব হয়েছে সিলেটে। পূণ্যভূমি সিলেট শান্তি ও সম্প্রীতির একটি নগরী।
শুক্রবার (১০ নভেম্বর) নগরীর ১২ নম্বর ওয়ার্ডের শেখঘাটে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চল-এর কার্যালয়ের উদ্বোধন ও  বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি। 
বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চল-এর প্রতিষ্ঠাতা উৎফল বড়ুয়া সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইস্পাহানি টি লিমিটেড সিলেটের বিভাগীয় ব্যবস্থাপক মো: আনিসুজ্জামান পাটোয়ারী, বিশিষ্ট ব্যবসায়ী, মানবিক ব্যক্তিত্ব হাজী রফিকুল আলম, সিলেট মহানগর হাসপাতালের পরিচালক মাসুদ আহমদ, বিশিষ্ট সংগঠক উত্তম পুরকায়স্থ, হাফিজুল ইসলাম সুমন। 

এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চল-এর উপদেষ্টা অধ্যাপক বরন চৌধুরী, উপদেষ্টা সাধন কুমার চাকমা, সভাপতি লিটন বড়ুয়া, সিনিয়র সহ-সভাপতি অংশু মারমা, সহ-সভাপতি শিমুল মুৎসুদ্দী, সাধারণ সম্পাদক দিলু বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক পলাশ বড়ুয়া, বাবৌযুপ-এর একনিষ্ঠ কর্মকর্তা রমা বড়ুয়া, টুম্পা বড়ুয়া, রত্না বড়ুয়া, শেলু বড়ুয়া, সুজন বড়ুয়া, প্রশান্ত বড়ুয়া, সুজিত বড়ুয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বাবৌযুপ সিলেট অঞ্চল-এর নেতৃবৃন্দ। 
সিলেট রক্তের অনুসন্ধানে আমরা সংগঠনের সহযোগিতায় সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি তারেক আহমদ সহ সংগঠনের একনিষ্ট কর্মকর্তাদের নেতৃত্বে বিনামূল্যে ১৬তম বারের মতো ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটি ফ্যাশন উইক শুরু ১৬ সেপ্টেম্বর

আটলান্টিক সিটি ফ্যাশন উইক শুরু ১৬ সেপ্টেম্বর