আমেরিকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ , ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে সাতসকালে রক্তাক্ত  গোলাগুলি, নিহত ৩, আহত ৪ জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী মহান মানুষের জীবনাবসান, প্রয়াত মিশিগানের রিচার্ড ম্যানুগিয়ান বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই ‘লেক আমেরিকা’ নিয়ে এআই ছবি, চাকরি হারালেন মিশিগানের সিইও নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী, দেশের পথে সাউথ হ্যাভেনে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন মেডিকেড জালিয়াতির অভিযোগে ডিয়ারবর্নের নারী অভিযুক্ত শান্তি, মানবতা ও ন্যায়বিচারের বিশ্ব চান প্রধানমন্ত্রী জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান মিশিগানের বিদ্যুতের চাহিদা মেটাতে ডিটিইর ২০ বছরের পরিকল্পনা ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ

অবরোধের আগের রাতে রাজধানীতে ৭ বাসে আগুন

  • আপলোড সময় : ১১-১১-২০২৩ ০৩:৫৯:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-১১-২০২৩ ০৩:৫৯:৫১ অপরাহ্ন
অবরোধের আগের রাতে রাজধানীতে ৭ বাসে আগুন
ঢাকা, ১১ নভেম্বর (ঢাকা পোস্ট) : বিএনপি-জামায়াতের ৪র্থ দফার ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি শুরু হবে আগামীকাল রোববার ভোর ৬টা থেকে। তবে অবরোধ শুরুর আগেই শনিবার রাতে কয়েক ঘণ্টার ব্যবধানে রাজধানীতে সাতটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
শনিবার (১১ নভেম্বর) রাত ৮টা ২০ মিনিটে মতিঝিলে নটর ডেম কলেজের সামনে, ৮টা ৩০ মিনিটে গাবতলী বাসস্ট্যান্ডের সামনে, রাত ৯টার দিকে গুলিস্তানে সুন্দরবন স্কয়ারের সামনে, রাত সাড়ে ৯টায় যাত্রাবাড়ী ফল-পট্টির সামনে, রাত ১১টার দিকে আগারগাঁও তালতলা এলাকায়, শেরেবাংলা নগর থানার পঙ্গু হাসপাতালের সামনে এবং ১১টা ৪০ মিনিটে কাফরুল থানার বিপরীতে যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এসব ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম জানান, শনিবার রাত সাড়ে ৯টার দিকে যাত্রাবাড়ী ফল-পট্টির সামনে অনাবিল পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এর আগে রাত ৯টার দিকে গুলিস্তানের সুন্দরবন স্কয়ারের সামনে যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। সেখানে আগুনে ক্ষতিগ্রস্ত বাসটি ‘সময়’ পরিবহনের। দুটি বাসের আগুনই নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।
এদিকে, ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ জানান, রাত ৮টা ২০ মিনিটের দিকে আমাদের কাছে খবর আসে নটর ডেম কলেজের সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়েছে। ৭ মিনিটের মাথায় সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট সেখানে যায় এবং অগ্নি নির্বাপণ করে। আগুনে ক্ষতিগ্রস্ত বাসটি লাল সবুজ পরিবহনের।
রাত ৮টা ৩০ মিনিটের দিকে গাবতলী বাসস্ট্যান্ডের সামনে আরেকটি বাসে আগুন দেওয়া হয় বলে জানান ডিউটি অফিসার রাশেদ। কল্যাণপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট গিয়ে ওই আগুন নেভায়।
পঙ্গু হাসপাতালের সামনে বাসে আগুনের বিষয়টি নিশ্চিত করে শেরে বাংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া বলেন, রাত সাড়ে দশটার দিকে যাত্রী বেসে উঠে দুর্বৃত্তরা বৈশাখী পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।
এ ছাড়া, আগারগাঁও তালতলার বিপরীত পাশে শিকড় পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন কাফরুল থানার পরিদর্শক (অপারেশন) আব্দুল বাতেন। তিনি বলেন, পৌনে এগারোটার দিকে দুর্বৃত্তরা শিকড় পরিবহনে আগুন ধরিয়ে দেয়। তবে এতে কেউ অগ্নিদগ্ধ বা আহত হয়নি। ঘটনাস্থলে আমাদের একাধিক টিম কাজ করছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সড়ক-রেল-শিল্পে সিলেটের জন্য বাণিজ্যমন্ত্রীর একগুচ্ছ ঘোষণা

সড়ক-রেল-শিল্পে সিলেটের জন্য বাণিজ্যমন্ত্রীর একগুচ্ছ ঘোষণা