আমেরিকা , শনিবার, ২০ জুন ২০২৬ , ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে ড্রামের তালে, শান্তির  সুরে উদযাপিত জুনটিন্থ সাত মাসেই বদলে গেল পুলিশের নতুন পোশাক মিশিগানের সেরা মুখদের  স্বীকৃতি দিল দ্য ডেট্রয়েট নিউজ ম্যাকিনাক দ্বীপে সাইকেলের গতি নিয়ন্ত্রণে আইন আছে, কিন্তু জরিমানা নেই দাসপ্রথা বিলুপ্তির স্মরণে জুনটিন্থ ডে, মিশিগানে নানা কর্মসূচি সিলেটে পৌঁছে সড়কপথে শ্রীমঙ্গলে  রওনা দিলেন প্রধানমন্ত্রী ইনফোটেইনমেন্ট চুরি মামলায় অভিযুক্ত ডেট্রয়েটের যুবক মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপ মিশন শুরু ‘অরব ফাঙ্কি’ স্কুইজ টয় রিকল, জরুরি  সতর্কতা মিশিগান স্বাস্থ্য বিভাগের লেক মিশিগানে পানিতে ডুবে দুই যুবকের মৃত্যু মিশিগান-কানাডা সীমান্তে ২৫ লাখ  ডলারের ১৩৩ পাউন্ড কোকেন আটক সাউথ হ্যাভেনে উৎসবে বোমা হামলার  হুমকি, প্লাইমাউথের বাসিন্দা গ্রেপ্তার দিল্লি সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা মিশিগানের জলাভূমি বিলীন হচ্ছে চোখের সামনেই, চাঞ্চল্যকর চিত্র ঝড়-বৃষ্টিতে মেট্রো ডেট্রয়েটের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ডেট্রয়েটে ইউএডব্লিউ মহাসম্মেলন কাল শুরু, নেতৃত্ব নির্বাচনে দৃষ্টি সবার ৮০ বছরে পা দিলেন মার্কিন  প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেফতার যুক্তরাষ্ট্রের পতাকা দিবস আজ চট্টগ্রামে ঘরে ঢুকে মা-মেয়েকে হত্যা,  গুরুতর আহত ৫ বছরের শিশু

মিশিগান কালিবাড়িতে কালী  পূজা ও দীপাবলি উৎসব শুরু

  • আপলোড সময় : ১২-১১-২০২৩ ০২:৪৫:০৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-১১-২০২৩ ০২:৪৫:০৮ পূর্বাহ্ন
মিশিগান কালিবাড়িতে কালী  পূজা ও দীপাবলি উৎসব শুরু
ওয়ারেন, ১২ নভেম্বর : মিশিগান কালিবাড়িতে দুই দিনব্যাপী শ্যামা পূজা ও দিপাবলী উৎসব গতকাল শনিবার শুরু হয়েছে। দিনব্যাপি বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল পূজা, অঞ্জলি, প্রসাদ বিতরণ, প্রদীপ প্রজ্বলন, আতশবাজি পোড়ানো ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
ভক্তিমূলক শ্যামা সংগীত ও নৃত্যে উপস্থিত পূজার্থী, দর্শনার্থীদের মাতিয়ে রাখেন মন্দিরের শিল্পীরা। সাংস্কৃতিক অনুষ্ঠান গান পরিবেশন করেন দেবব্রত দেব, শ্রাবন্তী সরকার, অনিরুদ্ধ রায়, তনুশ্রী বিশ্বাস, জয়তী নন্দী। সমবেত সঙ্গীতে অংশ নেন দেবশ্রী রায়, পৃথিকা দত্ত ও অতিশী চৌধুরী। অপর সমবেত সঙ্গীতে চন্দশ্রী মজুমদার, শৈবাল কে নন্দী ও জয়তী নন্দী অংশ নেন। দলীয় সঙ্গীতে বিনীতা দত্ত, নিবেদিতা কর, রুমকী সেন, শ্রীমা রয় ও মোনালিসা অংশ নেন। তবলায় শিমুল দত্ত এবং ধারা বর্ণনায় ছিলেন মনিষ ভট্রাচার্য্য।

নৃত্য পরিবেশন করেন ৩টি গ্রুপ। শিল্পীরা হলেন- স্নেহা, রিতু, সৃজা, অনুস্কা ও গুনগুন,  রিশিকা ও হিমাঙ্কা এবং অর্পিতা সেন ও মৃত্তিকা সরকার। এছাড়া বিচিত্রা ধুনচি টিম নৃত্য পরিবেশন করেন। মন্দিরের সাদাকালা ব্যান্ড গান গেয়ে দর্শক শ্রোতাদের আনন্দ দেন। সবশেষে ছিল ধামাইল নৃত্য।
আজ দ্বিতীয় দিন সকাল ১১টায় পূজা, দুপুর ১টায় পুষ্পাঞ্জলি, ১টা ৩০ মিনিটে প্রসাদ বিতরণ, ৪টায় ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান, সন্ধ্যা ৬টায় পূজা, ৬টা ৩০ মিনিটে পুষ্পাঞ্জলি, ৬টা ৪৫ মিনিটে ১০৮ প্রদীপ প্রজ্জ্বলন, রাত ৭টায় ধুনচি নৃত্য, ১১টা ৩০ মিনিটে নিশি পূজা, রাত ১২ টায়  পুষ্পাঞ্জলি। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
আটলান্টিক সিটিতে রথযাত্রা ২৭ জুন 

আটলান্টিক সিটিতে রথযাত্রা ২৭ জুন