আমেরিকা , মঙ্গলবার, ২৬ মে ২০২৬ , ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উডহেভেনে ৬৫ মিলিয়ন ডলারের প্রকল্পে রেল ক্রসিংয়ে বড় পরিবর্তন পন্টিয়াকে শোবার ঘরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ স্মরণ ও শ্রদ্ধায় যুক্তরাষ্ট্রে পালিত হচ্ছে মেমোরিয়াল ডে গ্রীষ্মের আগে মিশিগানের জলাশয়ের ফেনা  নিয়ে নতুন স্বাস্থ্য সতর্কবার্তা মহাকাশ প্রযুক্তির পথে বাংলাদেশি  তরুণ প্রতিভা জাকির উজ্জ্বল অর্জন ডেট্রয়েটে ‘টিন টেকওভার’ সহিংসতা, দুই কিশোরের বিরুদ্ধে অভিযোগ গঠন ক্র্যাটম বিক্রি নিষিদ্ধ স্টার্লিং হাইটসে, ৬-১ ভোটে পাস সংস্কার শেষে নতুন রূপে খুলল  ডেট্রয়েটের স্পিরিট প্লাজা গুড হার্টে ‘টানেল অব ট্রিজ’ সড়ক ধসে পর্যটন ও ব্যবসায় অনিশ্চয়তা মিশিগানে সালমোনেলা সংক্রমণের বিস্তার, ৩১ অঙ্গরাজ্যে আক্রান্ত ১৮৪ মাউন্ট ক্লেমেন্সে শব্দদূষণ বিরোধে গুলিবর্ষণ, জুনে অ্যারেইনমেন্ট মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে বাসে ধাক্কা, মিশিগানে বিচারক অভিযুক্ত ছিনতাইকারীর ছুরিকাঘাতে সিলেটে র‍্যাব সদস্য ইমন আচার্য্য নিহত বন্দী নারীর ওপর যৌন নির্যাতন : সাবেক ফেডারেল কারা কর্মকর্তার দোষ স্বীকার ডেট্রয়েটে গোলাগুলির জেরে সাউথফিল্ড ফ্রিওয়ে বন্ধ ডেট্রয়েটে গুলিতে নিহত  দুই, অক্ষত উদ্ধার শিশু টানা সাফল্যের মুকুটে নতুন পালক, ১৫ পুরস্কার জিতলো ‘দ্য ডেট্রয়েট নিউজ’ হাওয়েলে দুটি ভারী যন্ত্রাংশের মাঝে পিষ্ট হয়ে ডাই সেটার নিহত মার্কিন পতাকার রঙে সাজানো  ৫০ রিকশা ঘুরবে ঢাকার পথে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ

আটলান্টিক  সিটিতে শ্যামা পূজা ও দীপাবলী  উৎসব

  • আপলোড সময় : ১৩-১১-২০২৩ ০২:৪৭:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-১১-২০২৩ ০২:৪৭:৩৯ অপরাহ্ন
আটলান্টিক  সিটিতে শ্যামা পূজা ও দীপাবলী  উৎসব
আটলান্টিক সিটি, ১৩ নভেম্বর : “ঘরে ঘরে ডাক পাঠালো, দীপালিকায় জ্বালাও আলো/ জ্বালাও আলো, আপন আলো, সাজাও আলো ধরিত্রীরে’’ – সনাতনী হিন্দু ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ‘শ্যামা পূজা ও দীপাবলি’ উৎসব। শাস্ত্রমতে কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে দীপান্বিতা পার্বণ শ্রাদ্ধ ও শ্যামা পূজা করা হয়।

প্রতি বছরই দুর্গাপূজার আনন্দ-উচ্ছ্বাস মিইয়ে যাবার আগেই দীপাবলি আসে। বিজয়ার ভাসানে পাঁচদিনের আনন্দ বিদায়ে অবচেতনে হলেও যে বিয়োগবিধুর চেতনায় আবিষ্ট হয় মন, সেই মন দীপাবলীকে সামনে রেখেই আবার আনন্দের স্বপ্ন দেখে। শ্যামা দেবী হলো শান্তি, সংহতি ও সম্প্রীতি প্রতিষ্ঠার সংগ্রামের প্রতীক। দুষ্টের দমন আর শিষ্টের লালনের মাধ্যমে বিশ্বব্যাপী ভক্তের জীবনে অবারিত কল্যাণের অঙ্গীকার নিয়ে ধরনীতে আগমন ঘটে দেবী শ্যামার।

নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে প্রবাসী সনাতনী হিন্দু মন্দিরে সম্পূর্ণ শাস্ত্রীয় মতে গতকাল রোববার রাতে শ্যামা পূজা ও দীপাবলী  উদযাপিত হয়। অধিবাসের মাধ্যমে শ্যামাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। পুস্পাঞ্জলি এবং ষোড়শ উপচারে দেবী কালির পূজার মধ্য দিয়ে অশুভ শক্তিকে পরাজিত করে কল্যাণের শক্তি লাভ করার লক্ষ্যে সন্ধ্যার পর পর সনাতনী হিন্দুরা শ্যামা পূজা উদযাপনের জন্য মন্দিরে সমবেত হয়।  
শক্তি ও শান্তির দেবী শ্যামা দেবীর আগমন উপলক্ষে আটলান্টিক সিটির সনাতনী হিন্দু সম্প্রদায়ের মনে- প্রাণে ও ঘরে ঘরে উৎসাহ- উদ্দীপনা, আনন্দ- উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো ।ঐদিন ঢাক-ঢোল, কাঁসর আর উলুধ্বনিতে মুখরিত ছিল মন্দির প্রাঙ্গণ। শ্যামা পূজা পরিচালনা করেন সুভাষ চক্রবর্তী ও দেবস্বরূপ  চক্রবর্তী। ভক্তকুলের মহাপ্রসাদ আস্বাদনের মাধ্যমে শ্যামা পূজার কর্মসূচী শেষ হয়।

শ্যামা পূজা ও দীপাবলি উপলক্ষে প্রবাসী সনাতনী হিন্দু ধর্মাবলম্বীরা তাদের বাড়িতে বাড়িতে মঙ্গল প্রদীপ প্রজ্জলন করে। প্রবাসে বেড়ে ওঠা প্রজন্মের মধ্যে এই ব্যাপারে যথেষ্ট উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হয়েছিল ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই বাংলার সাহিত্যাঙ্গনে উজ্জ্বল নাম শাম্মী তুলতুল

দুই বাংলার সাহিত্যাঙ্গনে উজ্জ্বল নাম শাম্মী তুলতুল