আমেরিকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে গিফট কার্ড জালিয়াতি, অভিযুক্ত ক্যালিফোর্নিয়ার ব্যক্তি স্টার্লিং হাইটসে অ্যাম্বুলেন্স-এসইউভি সংঘর্ষে রোগীর মৃত্যু, আহত ২ মিশিগানে শীতের ঘণ্টা বাজছে, বদলে যাচ্ছে দিন-রাতের হিসাব আগাম ভোটের প্রথম দিনেই ডেট্রয়েটে নতুন রেকর্ড সাউথফিল্ডে ভাইকে গুলি করে হত্যা, অভিযুক্ত ছোট ভাই মিশিগানে ভোটের প্রচারে ট্রাম্পের নিশানায় ডেমোক্র্যাটরা দুই শিক্ষার্থীর মৃত্যু, WMU-তে ফ্রাটারনিটির কার্যক্রম স্থগিত মিশিগানে ট্রাম্পের সমাবেশে  হাজারো মানুষের ভিড় ‘বাতাসে পরিবর্তনের আভাস’  মিশিগানে বললেন ওবামা ফার্মিংটনে আজ ‘থ্রিলার’ নাচে মাতবেন ৮০ জন মিশিগানজুড়ে সশরীরে আগাম ভোটগ্রহণ শুরু মিশিগানে শিল্প ভবনে বিস্ফোরণে নিহত ১ মিশিগানে ৬ লাখ ডলারের বিটকয়েন কেলেঙ্কারি, অভিযুক্ত ইলিনয়ের ব্যক্তি অ্যান আরবারে ট্রেনের সঙ্গে এসইউভির সংঘর্ষ, তদন্ত শুরু মিশিগানে সড়ক দুর্ঘটনায় নিহত ম্যারাথন দৌড়বিদ গ্রেস নোলান ডেট্রয়েটে অপহৃত নারী উদ্ধার, গ্রেপ্তার ১ টলেডোতে রাসায়নিক ছড়িয়ে  পড়ায় সতর্কতা জারি প্যালিসেডস পারমাণবিক কেন্দ্র চালুর আগে নিরাপত্তা নিয়ে শঙ্কা সিঁদুরের রঙে বিজয়া, বিষাদের  সুরে মিশিগানে দেবীর বিদায় সাউথফিল্ডে গুলিতে একজন নিহত, ভুক্তভোগীর পরিচিত যুবক গ্রেপ্তার

সামাজিক সূচকে ভারতের চেয়ে  বাংলাদেশের অবস্থান ভাল : বিমান প্রতিমন্ত্রী 

  • আপলোড সময় : ৩১-০৩-২০২৩ ০৭:১৬:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৩-২০২৩ ০৭:১৬:১৭ অপরাহ্ন
সামাজিক সূচকে ভারতের চেয়ে  বাংলাদেশের অবস্থান ভাল : বিমান প্রতিমন্ত্রী 
মাধবপুর (হবিগঞ্জ) ৩১ মার্চ : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এড: মাহবুব আলী (এমপি)  বলেছেন, ইউক্রেন যুদ্ধের কারনে বিশ্ব টালমাটাল। বিশ্বের প্রতিটি দেশে দ্রব‍্যমূল‍্যের উর্ধগতি। এঅবস্থায় বাংলাদেশে দ্রব‍্য মূল‍্য ও জিনিস পত্রের দাম  সহনীয় পর্যায়  রয়েছে। বঙ্গবন্ধুর  কন‍্যা প্রধানমন্ত্রী  শেখ হাসিনার সরকার  দেশের মানুষে জীবন যাত্রার উন্নয়নে  ভূর্তকি  দিচ্ছেন। দেশের খাদ‍্য উৎপাদনে কৃষকদের উৎসাহী করতে বিনামূল‍্যে সার বিজ কিটনাশক  প্রনোদনা দিচ্ছেন।
তিনি বলেন, দেশ খাদ‍্যের অভাব নেই। সামাজিক সূচকে পাশর্চেবর্তী ভারতের চেয়ে বাংলাদেশের ভাল অবস্থানে নে।   মাধবপুর উপজেলা সমাজসেবা কার্যালয় কর্তৃক আয়োজিত প্রকল্প গ্রামে ঋণ.এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, মাধবপুর কর্তৃক প্রতিবন্ধী ব্যাক্তিদের স্মার্ট কেইন  বিতরণ অনুষ্ঠানে  প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
শুক্রবার সকালে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মনজুর আহসান এর সভাপতিত্বে অন্যন্যদের মাঝে বক্তব্য রাখেন পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান মানিক ,উপজেলা আওয়ামীলীগের সেক্রেটারি আলহাজ্ব আতিকুর রহমান ,ওসি আব্দুর রাজ্জাক ,সমাজসেবা কর্মকর্তা আশরাফ আলী,ক্রীড়া সংস্থার সেক্রেটারি সুকোমল রায়,যুগ্ন সম্পাদক তাজুল ইসলাম ,সাংগঠনিক সম্পাদক মোজাহিদ বিন ইসলাম ,বেনু মাধব রায়, শ্রীধাম দাশ গুপ্ত ,আন্দিউড়া ইউনিয়ন সেক্রেটারি মিজানুর রহমান, প্রেসক্লাব সেক্রেটারি সাব্বির হাসান ও সাংবাদিক আয়ুব খান প্রমুখ।উপজেলা প্রকল্প গ্রামের ৬০জন উপকারভোগীর মাঝে ২৩ লাখ ১৮ হাজার টাকার ক্ষুদ্র  ঋণ ও ৩০জন অসহায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়। প্রতিমন্ত্রী আরো বলেন বিগত সরকারের আমলে সারের জন‍্য ১৭জন কৃষকের জীবন দিতে হয়েছে। আর বর্তমান শেখ হাসিনার সরকার গ্রামে গ্রামে সারের ডিলার দিয়েছে। সার এখন কৃষকদের পেছনে ঘুরে।  দেশে সরিষা আবাদ বাড়ছে। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
লন্ডনে বিকেএসপির সাবেক ক্যাডেটদের পুনর্মিলনী

লন্ডনে বিকেএসপির সাবেক ক্যাডেটদের পুনর্মিলনী