আমেরিকা , শনিবার, ২৭ জুন ২০২৬ , ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আজ পবিত্র আশুরা ইউনিভার্সিটি অব মিশিগানে টিউশন ফি ৩%  ও পুলিশ বাজেট ৩৯% বৃদ্ধি অনুমোদন যৌন নির্যাতন তদন্তে সাগিনাউ ডায়োসিসের ৩৭ যাজকের নাম প্রকাশ ডেট্রয়েটে একদিনের ব্যবধানে দুই হত্যাকাণ্ড, তদন্তে পুলিশ ভোটাধিকার বিল পাস না হলে  আবাসন বিলে স্বাক্ষর নয় : ট্রাম্প নোভিতে ডায়ালাইসিসের পর এক রোগীর  মৃত্যু, সতর্কতায় বন্ধ ডাভিটা কেন্দ্র ডেট্রয়েটে আতশবাজি উৎসবে কারফিউ  ভঙ্গ, ১৮০ কিশোর-কিশোরীকে জরিমানা কোকেন বিক্রির দায়ে ডেট্রয়েট বাসিন্দা অভিযুক্ত ডেট্রয়েটে উল্টো পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ১ আওয়ামী লীগের নিষেধাজ্ঞার  সিদ্ধান্ত দেবে আদালত : তথ্য উপদেষ্টা ফোর্ড ফায়ারওয়ার্কসে আলোর ঝর্ণাধারা, উচ্ছ্বসিত ডেট্রয়েটবাসী মিশিগানে হবিগঞ্জের ৫২ গুণীজন ও ৪ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ প্রবাসী নিহত ডেট্রয়েটে ড্রামের তালে, শান্তির  সুরে উদযাপিত জুনটিন্থ সাত মাসেই বদলে গেল পুলিশের নতুন পোশাক মিশিগানের সেরা মুখদের  স্বীকৃতি দিল দ্য ডেট্রয়েট নিউজ ম্যাকিনাক দ্বীপে সাইকেলের গতি নিয়ন্ত্রণে আইন আছে, কিন্তু জরিমানা নেই দাসপ্রথা বিলুপ্তির স্মরণে জুনটিন্থ ডে, মিশিগানে নানা কর্মসূচি সিলেটে পৌঁছে সড়কপথে শ্রীমঙ্গলে  রওনা দিলেন প্রধানমন্ত্রী ইনফোটেইনমেন্ট চুরি মামলায় অভিযুক্ত ডেট্রয়েটের যুবক

স্বামীর মোটর সাইকেল থেকে পড়ে স্ত্রীর মৃত‍্যু

  • আপলোড সময় : ৩১-০৩-২০২৩ ০৭:২৭:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৩-২০২৩ ০৭:২৭:১৬ অপরাহ্ন
স্বামীর মোটর সাইকেল থেকে পড়ে স্ত্রীর মৃত‍্যু
মাধবপুর (হবিগঞ্জ) ৩১ মার্চ : স্ত্রীকে নিয়ে  বাড়ি ফেরা হলো না স্বামীর। এর আগেই নিজের মোটর সাইকেল থেকে ছিটকে জীবন দিতে হলো সোনিয়া নামে এক গৃহবধুকে। গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকা সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার  মুক্তিযোদ্ধা চত্তর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হবিগঞ্জ জেলা সদরের পুরানা মুন্সেফী এলাকায় অবস্থিত সিঙ্গার প্লাস শো-রুমের ম্যানেজার নোমান  স্ত্রী সোনিয়া আক্তারকে নিয়ে মোটরসাইকেলে করে হবিগঞ্জ থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার দূর্গাপুর গ্রামের নিজ বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় পৌঁছালে পেছনে বসে থাকা স্ত্রী সোনিয়া চলন্ত মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। ব্রাহ্মণবাড়িয়া হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসার পর ঢাকা নেওয়ার পথে সোনিয়া মারা যান।  শায়েস্তাগঞ্জ  হাইওয়ে  থানার ওসি মাইনুল ইসলাম ভূইঁয়ার কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন এব‍্যাপারে তার কাছে কোন তথ‍্য নেই।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চা শিল্পকে কৃষি শিল্পের মর্যাদায় নিতে কাজ চলছে : সালেহ উদ্দিন

চা শিল্পকে কৃষি শিল্পের মর্যাদায় নিতে কাজ চলছে : সালেহ উদ্দিন