আমেরিকা , বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬ , ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাম্পটার টাউনশিপে প্রাণঘাতী গুলিবর্ষণ : তরুণী নিহত, সন্দেহভাজন গ্রেপ্তার ডেট্রয়েট আরএক্স কিডস : প্রথম মাসেই ১,০০০-এরও বেশি মায়ের হাতে ১ মিলিয়ন ডলার মানব পাচার রোধে মিশিগানে গোস্ট টিমের নতুন কৌশল ইউএম শিক্ষার্থীর মৃত্যু : ঠান্ডা ও অ্যালকোহলের প্রভাবে প্রাণহানি ক্যান্টন টাউনশিপে ট্রাক্টর-ট্রেলার ও পিকআপের সংঘর্ষে আগুন, আহত ৯ ফার্নডেলে কমিউটার ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু ৪ ফুট তুষারে ঢেকে গেল মিশিগান, জরুরি অবস্থা ঘোষণা সেন্টার লাইনে স্ত্রীকে গুলি করে হত্যা, স্বামী গ্রেপ্তার গ্র্যান্ড র‍্যাপিডসে ভুয়া পরিচয়পত্র বাণিজ্য, অভিযুক্তের জেল মিশিগানে হাসপাতালের নিরাপত্তা কর্মীকে গুলি, কিশোর অভিযুক্ত আপার পেনিনসুলা তুষারঝড়ে বিপর্যয়, অচল রাস্তা ও বিদ্যুৎহীন হাজারো মানুষ ডেট্রয়েটে ভাঙা বোতলে নৃশংস হত্যা, দু’জনের বিরুদ্ধে অভিযোগ গঠন স্নোপ্লাওয়ে ধাক্কা, দ্বিতীয় সংঘর্ষে নিহত ফার্মিংটনের বাসিন্দা ক্লিনটন টাউনশিপে গুলিতে নারী-পুরুষ নিহত, তদন্তে পুলিশ ডেট্রয়েটে ভয়াবহ গাড়ি  দুর্ঘটনায় তিন ওয়েইন স্টেট  শিক্ষার্থী নিহত, আহত ১ প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল উদ্বোধন করবেন ‘কৃষক কার্ড’ কর্মসূচি সংসদের মুলতবি অধিবেশন শুরু গণমাধ্যম ঠিক থাকলে রাষ্ট্রের তিন অঙ্গ সোজা পথে চলবে : ডা. শফিকুর রহমান ক্লিনটন টাউনশিপে পুলিশের ধাওয়া এড়াতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ ধর্মীয় নেতাদের সম্মানি প্রদান : প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন পাইলট প্রকল্প

হঠাৎ বাংলাদেশের বাইরে পিটার হাস!

  • আপলোড সময় : ১৬-১১-২০২৩ ০৯:৩৭:০১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-১১-২০২৩ ০৯:৪২:১৩ পূর্বাহ্ন
হঠাৎ বাংলাদেশের বাইরে পিটার হাস!
ঢাকা, ১৬ নভেম্বর (ঢাকা পোস্ট) : মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস ছুটি নিয়ে বাংলাদেশের বাইরে গেছেন। বিষয়টি অবগত থাকলেও কিছু জানাতে রাজি হচ্ছে না পররাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকার মার্কিন দূতাবাস। যদিও বেশ কয়েকটি সূত্রে নিশ্চিত হওয়া গেছে মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশের বাইরে গেছেন।
বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে সংলাপের উদ্যোগসহ নানামুখী ভূমিকায় বেশ আলোচনায় আছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। আজ দুপুরের পর থেকে হঠাৎ শোনা যাচ্ছে আলোচিত এ রাষ্ট্রদূত বাংলাদেশের বাইরে গেছেন।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সাপ্তাহিক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন এ বিষয়ে বলেন, মার্কিন রাষ্ট্রদূতের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় অবগত আছে। তবে পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য পাবলিকলি জানাবে না। একজন রাষ্ট্রদূত কোথায় গেছেন, কতদিনের জন্য যাচ্ছেন, এটা অফিসিয়ালি জানাতে হয়, পাবলিকলি জানানোর কথা নয়। সেই হিসেবে আমরাও…।
বিদেশি দূতদের অবস্থান বিষয়ে কূটনৈতিক প্রক্রিয়ার বিষয়ে সেহেলী সাবরীন বলেন, প্রটোকল অনুযায়ী আমরা যেটা অনুসরণ করি- বাংলাদেশে যারা বিদেশি মিশন প্রধান বা রাষ্ট্রদূত আছেন তারা যখন স্টেশন লিভ করেন তারা আমাদের প্রটোকলকে কূটনৈতিক পত্রের মাধ্যমে জানিয়ে যান। একইভাবে আমাদের রাষ্ট্রদূতরা যখন লিভ করেন হেডকোয়াটারকে জানাতে হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়কে এবং ওখানকার সরকারকে কূটনৈতিক পত্রের মাধ্যমে জানিয়ে আসতে হয়। এছাড়া তার অবর্তমানে যাকে দায়িত্বে দেওয়া হয় তার নামটা প্রকাশ করতে হয়। এটা একটা কূটনৈতিক প্রক্রিয়া।
মার্কিন রাষ্ট্রদূতকে হত্যার হুমকির বিষয়ে এক প্রশ্নের জবা‌বে সেহেলি সাবরীন বলেন, এ ব্যাপারে সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বিস্তারিত বলেছেন। তার (পিটার হাস) বিষয়ে দল থেকে কী করা হয়েছে বা কী করা হবে সেটাই আমাদের বক্তব্য। আমাদের নতুন করে কিছু বলার নেই।
মার্কিন রাষ্ট্রদূতের বর্তমান অবস্থানের বিষয়ে ঢাকার মার্কিন দূতাবাসের মুখপাত্র স্টিফেন ইবেলির কাছে জানতে চায় ঢাকা পোস্ট। তিনি কোনো মন্তব্য করেননি। মার্কিন রাষ্ট্রদূত ছুটিতে বাংলাদেশের বাইরে যাওয়ার তথ্য ঢাকা পোস্টকে নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র। তবে কোথায় গেছেন তা নিশ্চিত করেনি সূত্রটি। অবশ্য ঢাকার শাহজালাল বিমানবন্দরের একটি সূত্র জানায়, মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস সস্ত্রীক শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর উদ্দেশে বৃহস্পতিবার দুপুরে ঢাকা ছেড়ে গেছেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নাগরিক দায়িত্ব পালনে সচেতনতা জরুরি: আবুল কাহের শামীম

নাগরিক দায়িত্ব পালনে সচেতনতা জরুরি: আবুল কাহের শামীম