আমেরিকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইলিনয়ে হিন্দু মন্দিরে হামলার পরিকল্পনা, অস্ত্রসহ যুবক গ্রেপ্তার ডেট্রয়েটের স্কুলে শিক্ষককে আঘাত, শিক্ষার্থী গ্রেপ্তার মিশিগানে রেস্তোরাঁর পার্টিতে গুলির হুমকি, অভিযুক্ত যুবক রবীন্দ্রনাথের গ্রাফিতি মুছে ফেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা রোধে হাইকোর্টে রিট সন্দেহজনক বস্তু ঘিরে ডেট্রয়েট মার্সি  বিশ্ববিদ্যালয়ের দুটি ভবন খালি ব্লুমফিল্ড টাউনশিপে হরিণ নিধনের পরিকল্পনায় বাসিন্দাদের আপত্তি রমনা কালীমন্দিরে মা কালীর স্বর্ণের জিহ্বা চুরি, গ্রেফতার হিন্দু দম্পতিসহ ৪ সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়েই বিএনপির পথচলা : জি কে গউছ ডেট্রয়েটে প্রাণঘাতী গুলির ঘটনায় দুজন আটক  মিশিগানে উষ্ণতার পর বৃষ্টি, ফিরবে শরতের আবহাওয়া মিশিগানে এক সপ্তাহে গ্যাসের দাম বেড়েছে ১৯ সেন্ট, গ্যালন ৪.৬৬ ডলার বাংলাদেশি কমিউনিটিকে ঘিরে মিশিগানে ডেমোক্র্যাটদের নির্বাচনী সমাবেশ ২৫ অক্টোবর শরতের মায়াবী আকাশে ‘হান্টার্স মুন’, মিশিগানে দেখা মিলবে ২৫ অক্টোবর মিশিগানের আকাশে বিমানের ইঞ্জিন  বিকল, মহাসড়কের পাশে জরুরি অবতরণ ডেট্রয়েটের পশ্চিমাঞ্চলে বন্দুক  হামলা, নিহত ১ ও আহত ৩ আয়াস-রিমিসহ ৪ জন রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ডে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ, একটি বিস্ফোরিত চেলসির গ্যাস স্টেশনের কাছে বিস্ফোরক সদৃশ বস্তু উদ্ধার ডেট্রয়েটে গুলিতে ১৮ বছর বয়সী যুবক নিহত ডেট্রয়েটে ডাকবাহকের ওপর হামলা; ৪ জন গ্রেপ্তার

লাখাইয়ে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক গ্রেফতার 

  • আপলোড সময় : ১৬-১১-২০২৩ ০৯:৪১:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-১১-২০২৩ ০৯:৪১:৪২ পূর্বাহ্ন
লাখাইয়ে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক গ্রেফতার 
লাখাই, (হবিগঞ্জ) ১৬ নভেম্বর : লাখাই উপজেলার বেগুনাই-মাদনা এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির  অভিযোগে সহকারী শিক্ষক সোহেল রানাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ নভেম্বর) শ্লীলতাহানির ঘটনাটির অভিযোগ উঠলে ও বুধবার বিষয়টি জানাজানি হলে এলাকায় তোলপাড়  সৃষ্টি হয়। পরে ছাত্রীর বড় ভাই শ্লীলতাহানির অভিযোগ এনে লাখাই থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
বুধবার রাতে বুল্লা ইউনিয়ন এলাকা থেকে এসআই মৃদুল কুমার ভৌমিক ফোর্স নিয়ে অভিযুক্ত শিক্ষককে আটক করে থানায় নিয়ে আসলে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার দেখায় পুলিশ।
স্কুলটির প্রধান শিক্ষক প্রতাপ চন্দ্র বৈষ্ণব জানান, শিক্ষক ছাত্রীর ঘটনাটি আমি শিক্ষা অফিসারকে জানিয়েছি। শিক্ষা অফিসারের নিকট লিখিতভাবে জানাব। ভুক্তভোগী ছাত্রী আমাকে জানিয়েছে অভিযুক্ত শিক্ষক তার শরীর স্পর্শ করছে। তবে অভিযুক্ত শিক্ষক বিষয়টি অস্বীকার করেন। এ ব্যাপারে আটকের পূর্বে অভিযুক্ত সহকারী শিক্ষক সোহেল রানার সাথে কথা হলে তিনি বিষয়টি অস্বীকার করেন।
লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা জানান, বিষয়টি স্কুলের প্রধান শিক্ষক আমাকে জানিয়েছেন। শীঘ্রই  তদন্ত কমিটি গঠন করা হবে।
লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ নুনু মিয়া জানান, এ বিষয়ে ৯ম শ্রেণীর ছাত্রীর বড় ভাই রনি বাদী হয়ে লাখাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। লিখিত অভিযোগ দায়েরের প্রেক্ষিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে এফআইআর গন্যে মামলা রুজু করা হয়েছে এবং আসামী সোহেল রানাকে গ্রেফতার করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা