আমেরিকা , বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬ , ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিলেটে বিএনপির নির্বাচনী মঞ্চে তারেক রহমান ডেট্রয়েট পুলিশের যৌথ অভিযান: অস্ত্র ও মাদক জব্দ, গ্রেপ্তার ৩ স্টার্লিং হাইটসের মেয়র ট্রাম্পের নির্বাসন নীতির সমালোচনা করেছেন আর্কটিক ঝড় আসছে মিশিগানে ওয়ারেনে অরক্ষিত বন্দুকের গুলিতে ৩ বছরের শিশু আহত তুষার আর হিমেল হাওয়ায় স্থবির মিশিগানের দৈনন্দিন জীবন প্রতীক বরাদ্দ আজ, নির্বাচনী  মাঠে নামছেন প্রার্থীরা  কাল : ভোট ১২ ফেব্রুয়ারি আজ সিলেটে যাচ্ছেন তারেক রহমান, কাল প্রথম নির্বাচনি সমাবেশ মেট্রো ডেট্রয়েটে তীব্র ঠান্ডা : নাগরিকদের সীমিত সময় বাইরে থাকার পরামর্শ পশ্চিম মিশিগানে ভয়াবহ গণসংঘর্ষ : ১০০ গাড়ি জড়িত, আহত অন্তত ১২ ডেটা সেন্টার বনাম জল : মিশিগানের সামনে নতুন চ্যালেঞ্জ ডেট্রয়েটে ডিসপোজাল ভবনে আগুন সাইফুল হত্যা : চিন্ময় কৃষ্ণ দাসসহ ৩৯ জনের বিরুদ্ধে চার্জ গঠন শীতের তীব্রতায় সতর্ক মিশিগান, উষ্ণ আশ্রয় কেন্দ্র চালু বিদেশি নেতাদের নামে রাস্তা নিষিদ্ধ করলো হ্যামট্রাম্যাক কাউন্সিল সিলেটে দুই বাসের সংঘর্ষে নিহত ২ কোভিড ত্রাণ তহবিল আত্মসাৎ: ম্যাকম্ব কাউন্টির নারীকে ২৭ মাসের কারাদণ্ড ডেট্রয়েটে বন্দুক সহিংসতা কমাতে মেয়র শেফিল্ডের কমিউনিটি পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তার সঙ্গে তারেক রহমানের টেলিবৈঠক ঢাকায় সাততলা ভবনে অগ্নিকাণ্ডে নিহত ৫, আহত অন্তত ১৩

আটলান্টিক সিটিতে থ্যাংকস গিভিং ডে উপলক্ষে টার্কি বিতরণ 

  • আপলোড সময় : ১৬-১১-২০২৩ ০৬:১০:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-১১-২০২৩ ০৬:১০:৫৭ অপরাহ্ন
আটলান্টিক সিটিতে থ্যাংকস গিভিং ডে উপলক্ষে টার্কি বিতরণ 
আটলান্টিক, ১৬ নভেম্বর : নিউজার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির উদ্যোগে আজ বৃহস্পতিবার ২৭০৯, ফেয়ারমাউণ্ট এভিনিউতে অবস্থিত ‘বাংলাদেশ কমিউনিটি সেন্টার’ এ সকাল সাড়ে দশটা থেকে দুপুর একটা পর্যন্ত  থ্যাংকস গিভিং ডে উপলক্ষে  টার্কি  বিতরণ করা হয়েছে। 

এছাড়া ‘ফুড ব্যাংক’ কার্যক্রম এর আওতায় বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রীও বিতরণ করা হয়। আটলান্টিক সিটির বিভিন্ন কমিউনিটির বিপুল সংখ্যক লোক এই খাদ্য সহায়তা  কার্যক্রমে  অংশ নেয়। ফুড ব্যাংক কার্যক্রমে সহায়তা করে “কমিউনিটি ফুড ব্যাংক অব নিউজার্সি”।

কমিউনিটি ব্যক্তিত্ব গিয়াসউদদীন পাঠান, মোঃ আইয়ুব, রহমান বাবুল,মনিরুজামান মনির, বেলাল হোসেন ভূঁইয়া, বেলাল উদ্দীন , আব্দুল জব্বার, আফিয়া নাসরিন, আমিন খান প্রমুখের সার্বিক সহযোগিতায় ফুড ব্যাংকের কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।

থ্যাংকস গিভিং ডে এর  প্রাক্কালে এই খাদ্য সহায়তা  কার্যক্রম কমিউনিটিতে বেশ সাড়া ফেলে। বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি মো: জহিরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক মো: জাকিরুল ইসলাম খোকা ও ট্রাস্টি বোর্ড এর চেয়ারম্যান আব্দুর রফিক ফুড ব্যাংক এর কার্যক্রম সফল করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সিলেটে বিএনপির নির্বাচনী মঞ্চে তারেক রহমান

সিলেটে বিএনপির নির্বাচনী মঞ্চে তারেক রহমান